Author: Saizul Amin

নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২৮ জনে পৌঁছেছে। এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। শনিবার ভোররাত পর্যন্ত সর্বশেষ তথ্যানুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জাজারকোট জেলার উপপুলিশ সুপার সন্তোষ রোকা বলেন, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছে। মৃতদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন। জাজারকোটে ৫৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা কারাগারে। গ্রেফতার আতঙ্কে কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে। ঘরছাড়া তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মী। পরিস্থিতি যাই থাকুক একদফা দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গ্রেফতার-মামলার কারণে কিছুটা চাপে পড়লেও আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চায়। সেভাবে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। অতীতের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে। এক নেতা গ্রেফতার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব নিতে বলা হয়েছে। সিনিয়র নেতাদের রাখা হয়েছে মাঠ সাজানোর পরিকল্পনায়। আর কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে মধ্যম সারির ও জেলা পর্যায়ের নেতারা। সব বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষার…

Read More

ডলার সংকট ও রিজার্ভে চাপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে ও বিদ্যমান ডলার সংকট মোকাবিলায় সরকার বিদেশি ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় বাণিজ্যিক ঋণ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসাবে ভারত ও সৌদি আরব থেকে ঋণ নেওয়ার চেষ্টা চলছে। আসন্ন প্রধানমন্ত্রীর সৌদি সফরের সময় এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া ভারতের সঙ্গেও এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আরও কয়েকটি বিদেশি বড় বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আলোচনা চলছে বলে জানা গেছে। সূত্র জানায়, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। কোনোক্রমেই রিজার্ভে পতন ঠেকানো যাচ্ছে না। কঠোরভাবে আমদানি নিয়ন্ত্রণ করেও ডলার সংকট সামাল দেওয়া যাচ্ছে না। ডলারের…

Read More

পূর্ণতা পাচ্ছে মেট্রোরেল পূর্ণতা পাচ্ছে বহু প্রতীক্ষিত দেশের প্রথম মেট্রোরেল। আজ দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল শুরু হবে। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এদিকে মেট্রোরেলের উদ্বোধন শেষে আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণকাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে…

Read More

চাক্তাই-খাতুনগঞ্জে সিন্ডিকেটের কারণে বেশির ভাগ নিত্যপণ্যের দাম লাগামহীন। প্রশাসনের নজরদারির অভাবে কোনো ভাবেই দাম নিয়ন্ত্রণে আসছে না। চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম ১৫০ টাকা ছুঁই ছুঁই। এবার বাড়ছে চিনির দামও। প্রতি বস্তা চিনিতে ১০০ টাকার বেশি বেড়েছে। ডিম ও আলু সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও আমদানিকারক ও আড়তদাররা তোয়াক্কা করছে না। তারা ইচ্ছেমতো চিনির দাম বাড়িয়ে বিক্রি করছে। চিনির বাজার চাক্তাই-খাতুনগঞ্জকেন্দ্রিক কয়েকটি সিন্ডিকেট জিম্মি করে রেখেছে। সিন্ডিকেট কৃত্রিম সংকট দেখিয়ে চিনির বাজারকে অস্থিতিশীল করে তুলছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে তারা। এদিকে বাজার থেকে অনেকটা উধাও হয়ে গেছে মোড়কজাত চিনি। চিনির…

Read More

অভিনেত্রী হোমায়রা হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানায় বসে দেখছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন রাফি। এর আগে আত্মহত্যার হুমকি দেন হোমায়রা হিমু। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি। কারণ তার আগেও তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। গ্রেফতারের পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) জিজ্ঞাসাবাদে এমনটি জানান জিয়াউদ্দিন। হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে রাফির দেওয়া তথ্য যাছাই করতে পারেনি র‌্যাব। এর আগে বৃহস্পতিবার হোমায়রা হিমুর মৃত্যুর পর থেকে এ ঘটনায় ঘুরেফিরে আসে জিয়াউদ্দিনের নাম। তিনি বিভিন্ন মহলে রুফি ওরফে…

Read More

দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ‘ডু অর ডাই’ ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান। অবশেষে আবারও তাদের সামনে সেমিফাইনালে খেলার সুযোগ। তার জন্য অবশ্যই জিততে হবে নিজেদের শেষ দুই ম্যাচ। যার একটি আজ নিউজিল্যান্ডের বিপক্ষে। বেলা ১১টায় ম্যাচ শুরু হয়েছে কিউইদের বিপক্ষে। দীর্ঘ ১২ বছর বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের সামনে। সবশেষ ২০১১ বিশ্বকাপে ভারতের মাটিতে শেষ চারে খেলেছিল দলটি। যে দলের নেতৃত্ব দিয়েছিলেন শহিদ আফ্রিদি। এর পর আরও দুটি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হলেও নিজেদের প্রমাণে ব্যর্থ হয় পাকিস্তান। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বেঙ্গালুরুতে আগেই বৃষ্টি ও মেঘলা অবস্থার পূর্বাভাস দিয়ে রেখেছে। তাই পাকিস্তান আজ একাদশ সাজাতে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ  বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূর্চীর অংশ হিসাবে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস  ও জাতীয় চার নেতার খুনীদের বিচারের রায় কার্যকরের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায়  উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডলের সঞ্চালনায়  আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, পৌর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা আওয়ামী যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকেল ৫টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে একটি বিশাল র‌্যালী দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন। র‌্যালী পরবর্তী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মঞ্জুরুল শহীদ মঞ্জুর সভাপতিত্বে বারোয়ারী চত্ত¡রে এক তারুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক শাহাদৎ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক মিন্নুর, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রিংকু, যুবলীগ নেতা আনিছুর রহমান শিপনহ সহ উপজেলা আওয়ামী যুবলীগের…

Read More

জয়পুরহাট প্রতিনিধিঃ ২ নভেযম্বর,২৩ বাজার নিয়ন্ত্রণে খোলা বাজারে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ১৯টি হিমাগারের মালিক ও ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা কৃষি সম্প্রসরাণ কর্মকর্তা রাহেলা পারভীন, কৃষি বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক,জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার সহ অন্যরা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,এখন থেকে জেলার ৫টি উপজেলায় প্রতিদিন খোলা বাজারে ৩টন করে মোট ১৫ টন আলু বিক্রি করা হবে। ট্রাকযোগে খোলাবাজারে ৫টি পয়েন্টে…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা দাখিল মাদ্রাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সহ অংশ গ্রহনকারী সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠান বৃহস্প্রতিবার সকাল ১২টায় মাদ্রাসা চত্তরে অনুষ্টিত হয়েছে। উচনা দাখিল মাদ্রাসার আয়োজনে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বায়েজিদ বোস্তামী, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উচনা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মালিক, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলায় বিদ্যালয়ের মাছ বিক্রয় করতে যাওয়ার সময় পাঁচবিবি- কামদিয়া রাস্তায় নির্মাণাধীন ব্রীজের খাদে পড়ে জুবাইদুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় উপজেলার উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিক গুরুত্বর আহত হযে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা উভয়েই বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার আওলাই ইউনিয়নের দরগাপাড়া নামকস্থানে নির্মাণাধীন একটি ব্রীজের খাদে পড়ে গেলে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আটাপুর ইউনিয়নের কৈমারী গ্রামের মৃত জাহের আলীর ছেলে ও উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা…

Read More

স্টাফ রিপোর্টারঃ চিনির মূল্য বৃদ্ধি পাওয়ায় অবৈধ পথে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় সীমান্ত দিয়ে আসছে ভারতীয় চিনি। ইতিমধ্যে ভারতীয় চিনিতে সয়লাব কলমাকান্দা। চিনি চোরাচালানে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের বেতুয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯৯ বস্তা (২৪,৯৫০ কেজি) চিনি জব্দ করেছে ইউএনও আসাদুজ্জামান। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাজিরপুরের বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বুধবার দিনগত রাতে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে এ বিষয়টি জানান। খবর…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ রান্না ঘর থেকে ছড়িয়ে পরা আগুনে দুইটি পরিবারের মোট পাঁচটি ঘরের আসবাবপত্র, লেপ-তোষক ও ঘরের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে ওই দুই পরিবারের প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফয়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সাড়ারপাড় গ্রামে মজনু মন্ডল ও সোহেল মন্ডলের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানাযায়, সকালের দিকে সাড়ারপাড়া গ্রামের মজনু মন্ডলের স্ত্রী রান্না ঘরে রান্না করছিলেন। রান্না শেষে চুলার আগুন না নিভিয়ে বাহিরে চলে যান। এসময় চুলার চারপাশে থাকা শুকনো খড়িতে আগুন লেগে যায়। মুহূর্তেই…

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হতে চান বলে জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নারগিস আক্তার। সোমবার (৩০ অক্টোবর) সকালে সদর উপজেলায় যুব মহিলা লীগের এক অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে নারগিস আক্তার সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হওয়ার কথা জানান তিনি। নারগিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানা সামাজিক সংগঠন ও কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোসাঃ নারগিস আক্তার বলেন, আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বত্র…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর  গ্রামে আগাছা নাশক ঔষধ  ছিটিয়ে এক কৃষকের ৫৯ শতক জমির ধান  সম্পূর্ণ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র কৃষক আলমগীর হোসেন  পাঁচবিবি থানায় এ অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, মৃত রাহেলা বেগমের ওয়ারিশ সুত্রে আলমগীর এবং তার দুই ভাই বোন সহ খালা ছালেহা বেগম  মোহাম্মদপুর মৌজার ১২২৭ খতিয়ানের ৫৯ শতক জমি পান। চলতি আমন মৌসুমে ঐ জমিতে ধান লাগালে গত ২৫ অক্টোবর রাতে উপজেলার পশ্চিম রশিদপুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র আশিকুল ইসলাম ও তার স্ত্রী রুজিনা বেগম আগাছা নাশক ঔষধ …

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতা: বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল জয়পুরহাট ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। অপরদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার পাঁচ থানা পুলিশ ৪৬ জনকে আটক করা হয়েছে বলে জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। শহরে দুই ও তিন চাকার যানবাহন চলাচল করছে এবং সহিংসতা রুখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। জেলার উপজেলা গুলুতে হরতাল বিরোধী মিছিল হয়েছে৷ হরতালের প্রভাব নেই জয়পুরহাটে আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অটোরিকশাসহ অন্যান্য ছোট ছোট গাড়ি,মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে। দোকানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিল। জেলা পুলিশ সূত্র জানায়, শান্তি…

Read More

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে  রবিবার  বিএনপির  সকাল – সন্ধার  ডাকা হরতাল ঢিলেঢালা  ভাবে পালিত হয়েছে। দিনের  শুরুতে শহরের দোকানপাট গুলো বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ দোকানপাট খুলতে শুরু করে। হরতাল চলাকালে পাঁচবিবি শহরে সিএনজি,  ব্যাটারী চালিত যানবাহন ও রিকশার চলাচল ছিল স্বাভাবিক । তবে  ঢাকাগামী ও দুরপাল্লা সহ  বাস  আন্তঃজেলা  চলাচলকারী  বাসগুলো  বন্ধ ছিল।  রেল চলাচলও ছিল স্বাভাবিক । সময়মত আন্তঃনগর ট্রেন গুলোকে  আসা যাওয়া করতে দেখা গেছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও অফিসে কার্যক্রম চলেছে যথারীতি । এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার পাঁচমাথা, তিনমাথা, রেলষ্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল ।…

Read More

আগামীকাল (রোববার) সারা দেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। ওবায়দুল কাদের বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদের (বিএনপি) নৈরাজ্যের হরতাল কেই মানবে না। এই অস্ত্র ভোতা…

Read More

রাজধানীর মালিবাগের মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কমলাপুরে বিআরটিসি বাসেও আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

Read More