Author: Saizul Amin

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলো পেরুতে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। আজ রবিবার পেরুর বারানসা শহর থেকে ৪২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও দেওয়া হয়নি। এতে পেরুর রাজধানী লিমায়ও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১১২ দশমিক ৫ কিলোমিটার (প্রায় ৬০ মাইল)।

Read More

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী সহিংসতায় সাজ্জাদুর রহমান সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রবিবার বিকাল ৫টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয় সজিব। নিহত সজিব রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও একই ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ইছাপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে সিলমারাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছাত্রলীগ নেতা সজিবের মাথায় চাপাতি ও লাঠির আঘাতে গুরুতর আহত হয়। পরে…

Read More

ইউএনও, জেলা প্রশাসকরা নিরাপত্তা পান কিন্তু এমপিরা একা একা বেক্কলের মতো ঘোরেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় তিনি সংসদ সদস্যদের রাষ্ট্রীয় প্রটোকল ঠিক করে দেওয়ার দাবি জানান। রবিবার জাতীয় সংসদে বিচারপতিদের ভ্রমণ ভাতা সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। এসময় অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। মুজিবুল হক চুন্নু বলেন, এমপিদের স্ট্যাটাসটা কি, রাষ্ট্রীয় প্রটোকল কি, এটা জানতে চেয়ে বলতে বলতে মঈনউদ্দীন খান বাদল মরেই গেছেন। উচ্চ আদালত নিজেদের মতো করে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স ঠিক করেছেন। সেটা করতে পারেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরপর স্পিকারের সঙ্গে প্রধান বিচারপতি…

Read More

করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার কারণে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করে মাঝপথ থেকেই অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার রাতে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওনা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহিদ মালেক খুব দ্রুতই দেশে ওমিক্রন মোকাবিলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে জরুরি…

Read More

বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ বিকেলে সংসদ ভবনে তার কার্যালয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথে নামার আহবান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে, কারণ জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলো। নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনায় কিভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে -সেটাই জনগণের প্রশ্ন  বলে দাবি করেন ওবায়দুল কাদের। দেশের মালিকানা জনগণের থেকে নাকি আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে,…

Read More

বউ পেটানোর বিষয়ে এক সমীক্ষায় এর পক্ষে মত দিয়েছেন ভারতের তেলঙ্গানার নারীরা। বৌ পেটানো কি ঠিক? দেশটির সরকারি সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে তেলঙ্গানার ৮৩.৮ শতাংশ মহিলা বলেছেন, ঠিক। এ ক্ষেত্রে মেয়েদের মধ্যে সমীক্ষায় ‘হ্যাঁ’-এর বিচারে তেলঙ্গানা যেমন শীর্ষে, তেমনই পুরুষদের মধ্যে সবার আগে কর্নাটক। খবর আনন্দবাজার পত্রিকার। সেই দক্ষিণী রাজ্যের ৮১.৯ শতাংশ পুরুষ মনে করেন, স্বামী যদি স্ত্রীকে মারেন, তাতে কোনও দোষ নেই! পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্যে এই সমীক্ষার আওতায় আসা মহিলারাই মনে করছেন, শ্বশুরবাড়ির লোকেদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করাটাই স্বামীর হাতে স্ত্রীর নিগ্রহের প্রধান কারণ। ২০১৯-২১ সালের মধ্যে এবারের সমীক্ষাটি হয়েছিল পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাত, হিমাচলপ্রদেশ, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র,…

Read More

বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক ঠেকাতে প্রয়োজনে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নিজে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে সম্প্রতি পৃথক চারটি উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ প্রকাশ্য নৌকা বিরোধী এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বর্তমান চেয়ারম্যান মোরশেদুল বারীকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত করে নৌকা প্রতীকে নির্বাচন করার অনুমতি প্রদান করে। এই ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহেল বাকী বিদ্রোহী…

Read More

বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন নববিবাহিত যুবক মাসুম বিল্লাহ (৩৬)। শনিবার রাতে বউভাত অনুষ্ঠান শেষে বাসার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে ওয়ারেন্টভুক্ত আসামি বরকে গ্রেফতার করে পুলিশ। বিয়ে বাড়ির লোকজনের বরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ সত্বেও পুলিশ মাসুমকে আটক করে ।ঘটনাটি ঘটেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন তিনি। অবশেষে ২৭ নভেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু বেরসিক পুলিশ আসামি মাসুম বিল্লাহ্কে গ্রেফতার করার কারণে তার বাসর ঘর করা হয়নি।…

Read More

রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রবিবার দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মেয়র তাপস বলেন, আমরা বাস মালিকদের বলেছিলাম ২০১৯ এর পর বাসের মেয়াদ, ফিটনেস এবং কাগজপত্র ঠিক রয়েছে এমন ১২০টি বাসের কাগজপত্র জমা দিতে। তারা তখন বলেছিলেন তা জমা দেবেন, কিন্তু বাস মালিকরা তাদের প্রতিশ্রুতি রাখতে পারেননি। তাই আমরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে কথা বলে অন্য ব্যবস্থা গ্রহণ করছি। তিনি বলেন, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুরের নতুন রুটে বিআরটিসি বাস ছাড়াও অন্য পরিবহনের গাড়ির ২০১৯…

Read More

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারের কাস্টডিতে নেই, তিনি মুক্ত বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। খালেদা জিয়া সরকারের কাস্টডিতে রয়েছে বলে বিএনপির দাবি সঠিক নয় বলেও জানান তিনি। রবিবার সংসদে বিচারপতিদের ভ্রমণ ভাতার বিলের ওপর আলোচনায় ও আইন পাসের সময় দেওয়া বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি দুটো শর্তে সম্পূর্ণ মুক্ত। উনি সরকারের কাস্টডিতে নেই। মুক্ত বলে তিনি বাসায় থাকতে পারছেন। মুক্ত আছেন বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা নিতে পারছেন। এর আগে বিএনপির এমপিরা অভিযোগ করেন খালেদা জিয়ার বাসাকে সাব-জেল বানিয়ে সেখানে রাখা হয়েছে। খালেদা জিয়া সরকারের দায়িত্বেই আছেন। দুই বছর…

Read More

বিশ্বের কয়েকটি দেশে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রবিবার অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডব্লিউএইচও ইতোমধ্যে ওমিক্রন ধরনটিকে উদ্বেগজনক বলেছে। আমরাও এ বিষয়ে সতর্ক আছি। বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। নাজমুল ইসলাম আরও বলেন, গত ৩০ দিনে দেশে করোনা শনাক্তের নিম্নহার দেখা গেছে।  এ হার ২ শতাংশের নিচে থেকেছে।  কিন্তু এ পরিস্থিতিতে আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। এছাড়া বতসোয়ানা, ইসরাইল, হংকং,…

Read More

বিআরটিসির ১০০ বাস ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রবিবার এ কথা জানান তিনি। ঘাটারচর-কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে মোট নতুন সবুজ রঙের বাসগুলো একক কর্তৃপক্ষের অধীনে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলের কথা ছিল। এখন তা পিছিয়ে গেল। ‌‘ঢাকা নগর পরিবহন’ নামে এই রুটে বাস চলাচলের জন্য এরই মধ্যে খসড়া নির্দেশিকা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বাস মালিকদের যৌথ চুক্তির খসড়াও প্রস্তুত করা হয়েছে। ডিএসসিসি সূত্র জানায়, বাস মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে সব বাস চলবে। পুরো কার্যক্রম এই কমিটির দায়িত্বেই থাকবে এবং কমিটি…

Read More

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সভায় অতিথি হয়ে এসেছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তবে অনুষ্ঠানে তিনি বক্তৃতা করে নয়, রকস্টারের মতো নাচে-গানে মাতোয়ারা করে দিয়েছেন উপস্থিত দর্শক-স্রোতা-অতিথিদের। উপস্থাপক সাজু খাদেম যখন ডাকলেন তখন তথ্য প্রতিমন্ত্রী বললেন, ‘আমি শুধু ডাক্তার নই, আমি গায়কও’। হয়তো সবাই ভেবেছিলেন প্রতিমন্ত্রী বুঝি গান গাইতে চেয়েছেন শখ করে। যদিও ক’দিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে প্রতিমন্ত্রী ডা. মুরাদের। সেই ভিডিওতে তাকে গাইতে দেখা গেছে। ভিডিওটি সত্যিই প্রতিমন্ত্রীর কিনা তা নিয়েও সন্দিহান ছিলেন অনেকে। অভিনয়শিল্পী সংঘের অনুষ্ঠানের বক্তৃতার পালা শেষ হয়ে যাওয়ার পর শুরু হলো সংগীতানুষ্ঠান। চলল একের পর এক। মঞ্চে উঠলেন অভিনেত্রী তারিন ও প্রতিমন্ত্রী মুরাদ। দুজন কণ্ঠ…

Read More

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ঢিলেঢালাভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর রবিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত উপজেলার ১১ টি ইউনিয়নে ঢিলেঢালা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার কয়েকটি ইউনিয়নে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ধীর গতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ২০-২৫ জন ভোটারের লাইনেও ছিল ধীর গতি, তপ্ত রোদের মধ্যে তারা লাইনে বসে পড়তে বাধ্য হয়েছিল। এর মধ্যে ধুবড়িয়ার ৬৯ নং কেন্দ্র, ডহর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আলহাজ্ব সোহরাবুল আলম মাস্টারের ছেলে মোঃ জাকির (১৫) কে ১ টি চাপাতি সহ গ্রেফতার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান খান। পরে জাকিরকে ৫ হাজার টাকা জরিমানা করে ভোটগ্রহণ শেষ…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে লাইন দিয়ে ভোট দিচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯ ইউনিয়নের ভোটাররা। রোববার (১৮ নভেম্বর) সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম থেকে চারট পর্যন্ত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ । সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটারদের ভাল উপস্থিত দেখা গেছে। নো গোলযোগের খবর পাওয়া যায়নি। মধ্য অগ্রহায়নে উত্তরের জেলা গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। তবে ভোটের উত্তাপ শীতকেও হার মানিয়েছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্র ভিড় জমিয়েছেন ভোটাররা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ও পলাশবাড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হয়েছে। ।…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের নিমদাসের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভুয়া ব্যালট পেপার সরবরাহ ও জাল ভোট দেয়ার দায়ে দুই যুবককে একবছর করে কারাদ- দিয়েছেন সংক্ষিপ্ত বিচার আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। কারাদ-প্রাপ্তরা হচ্ছেন- রোস্তম আলী ও হারুন মিয়া। তারা গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, মনোহরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আব্দুল বারী মন্ডলের (মোরগ মার্কা)…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ১২টি ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সংঘর্ষে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ১২টার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই করে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহাসিন আলীর সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায়। এ ঘটনায় কনস্টেবল মোমিনুল ও মাহবুব মিয়া আহত হয়েছেন। এছাড়া তিনজনকে আটকের খবর পাওয়া গেছে।…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের হাফ পাশ দিতে হবে, না হলে এই গণবিরোধী সরকারকে বিদায় নিতে হবে। রবিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে পড়ে। তারা বাস ভাড়া কমানোর দাবিতে আজ রাস্তায় নেমেছে। তাদের হাফপাস দিতে হবে। কেন বলছে? কারণ তাদের লেখাপড়া করতে খরচ অনেক বেশি। তাদের মা-বাবারা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। একদিকে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েছে, শিক্ষার খরচ বেড়েছে। এর মধ্যে বাসের ভাড়া অনেকগুণ বেড়েছে। সবমিলিয়ে…

Read More

নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি: নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮নভেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামিলীগের বিদ্রোহী বিজয়ী প্রার্থী হাসান মাহমুদ জুয়েল গত ২৬ নভেম্বর এক সংবাদ সম্মেলন ডেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুই বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম ও চন্ডিপাশা ইউনিয়ন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক ভূঁইয়াকে বহিস্কারের দাবি জানান।…

Read More

দক্ষিণ আফ্রিকা থেকে শুক্রবার দুটি ফ্লাইটে আমস্টারডামে আসা ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে নেদারল্যান্ডসের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাদের শরীরে সম্প্রতি আবিষ্কৃত ওমিক্রন ভ্যারিয়েন্টের কোনো সংক্রমণ আছে কিনা তা জানতে শনিবার ভোরে আরও পরীক্ষা করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দুটি কেএলএম ফ্লাইটে প্রায় ৬০০ যাত্রী আমস্টারডামের শিফোল বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাদের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কারণে কয়েক ঘণ্টা বিলম্ব এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, পজিটিভ রোগীসহ ভ্রমণকারীদের শিফোলের বা তার কাছাকাছি একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হবে। শনাক্তদের কারো শরীরে ওমিক্রম ভ্যারিয়েন্ট আছে কিনা তা জানতে দ্রুত গবেষণা করা হচ্ছে।

Read More