Author: Saizul Amin

তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি, দোকান ঘর ও ধানের গোলা পুড়ে গিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুনহাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর, দুটি দোকানঘর ও ৩টি ধানের গোলা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো হলো, সিরাজুল ইসলামের বসতঘর, দোকান ও ধানের গোলা, সারোয়ারের বসত ঘর ও ধানের গোলা, আলী নুরের বসতঘর ও ধানের গোলা, আবু বক্করের বসতঘর ও ধানের গোলা, আল আমিনের বসতঘর ও কিবরিয়ার বসতঘর। স্থানীয় ইউপি সদস্য মিলন মিয়া জানান, সিরাজুল ইসলামের দোকান ঘর থেকে আগুনের সূত্রপাত…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি নায়েক রুবেল মন্ডল হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান সহ ৯৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ২৮ নভেম্বর অনুষ্ঠিত ভোটগ্রহনের দিন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ললিত চন্দ্র রায়। সোমবার রাত ১২টা ১৫মিনিটে মামলাটি রেকর্ড করা হয়। এতে প্রধান আসামী গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান লাঙ্গল প্রতীকের প্রার্থী মারুফ হোসেন অন্তিক। কিশোরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক গুলনাহার বেগম জানান, মামলায় অজ্ঞাত অনেককে আসামী হিসেবে রাখা হয়েছে। ৩০ নভেম্বর তারিখে মামলাটি রেকর্ড করা হয়। মামলায়…

Read More

আরিফুর রহমান আরিফ: ঝালকাঠি সরকারি কলেজে নবাগত উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর শুকদেব বাড়ৈ। মঙ্গলবার (৩০ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টায় তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী । এ সময় সরকারি বিএম কলেজের দর্শন বিভাগের প্রফেসর মো. আখতারুজ্জামান, সরকারি হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর মো. মাহমুদ হোসেন খান , ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাহিনুল হক, ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে উপাধ্যক্ষ…

Read More

জয়পুরহাটের পাঁচবিবি র‌্যাবের অভিযানে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে উপজেলার নওদা বাজারের উত্তর পার্শ্বে পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করেন। আটককৃতরা হলো উপজেলার বীরনগর গ্রামের মৃত সমির উদ্দিন পুত্র শহীদ হোসেন (৪৩), দানেজপুর গ্রামের মৃত ইসাহাক আলীর পুত্র উজ্জল হোসেন (৪৫), দমদমা গ্রামের শনাতন কুন্ডুর পুত্র শ্রী কার্তিক কুন্ডু (৩৭), কাদেরপাড়া গ্রামের মৃত ইশদ আলীর পুত্র আলামিন হোসেন (৩৬), গোপালপুর গ্রামের বুদু ওরাও এর পুত্র বাটু উরাও(৪৫),, নওদা গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র বাবু মিয়া (৪২), বগুড়া সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র বিলাস মিয়া (২১), হাসেন আলী আকন্দের…

Read More

ফরহাদ খোন্দকার, ফেনী : ৮নং রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার। ৬নং পাঠাননগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল । অভিনন্দন ১০নং ঘোপাল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। ৫নং মহামায়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহজাহান মিনু । অভিনন্দন ৯নং শুভপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান মজনু।

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়ন থেকে সদস্য পদে স্বামী গোলজার হোসেন ও সংরক্ষিত নারী সদস্য পদে স্ত্রী শাহিদা বেগম নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বেলকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদে গোলজার হোসেন আর দহবন্দ ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বিজয়ী হন স্ত্রী শাহিদা বেগম। গত রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে অংশ নিয়ে গোলজার হোসেন তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন, আর শাহিদা বেগম প্রতিদ্বন্দিতা করেন মাইক প্রতীকে। ভোট গননা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন। ইউপি নির্বাচনে স্বামী-স্ত্রী দুজনের জয়ের বিষয়টি জানাজানির পর এলাকাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

Read More

আশরাফুল হাসান, শৈলকুপা ঝিনাইদহ: দিনব্যাপী মহাসমারহে চলছে সিভি জমা দেওয়ার পর্ব। জেলা আওয়ামীলিগের দপ্তরে এম পি আাব্দুল হাই সভাপতি ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ এবং সাইদুল করিম মিন্টু সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ এর নিকট প্রার্থী গন একে একে সিভি জমা দিচ্ছেন। জানা গেছে শৈলকুপায় ১২ টি ইউনিয়ন এর জন্য এখন পর্যন্ত ৭২ টি সি ভি জমা পরেছে। নৌকার নমিনেশন পাওয়ার আশায় আরো বেশী সিভি জমা পরতে পারে বলে আশংকা করা হচ্ছে।

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে রবিবার ইউপি নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহতের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে । আটকের ভয়ে পশ্চিম দলিরাম গ্রাম সহ পাশ্ববর্তী গ্রামের নারী-পুরুষ পালিয়ে গেছে। সহিংস ঘটনায় গুলিবিদ্ধ ৩ জন সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে রাত সাড়ে ৯টায় ভোট গননার পর লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে। পরে কর্মরত পোলিং, পিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তারা অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় পুলিশ…

Read More

এম এইচ রনি, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭, আওয়ামী লীগের বিদ্রোহী ২, বিএনপি (স্বতন্ত্র) ২, জাতীয় পাটি ২, জাতীয় পাটির বিদ্রোহী ১, জামায়াত ১ এবং ১ জন স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে। গত রবিবার (২৮ নভেম্বর) নির্বাচন শেষে রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়। ওই দুই উপজেলায় ১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠান হলেও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত রয়েছে। ওই দুই উপজেলার মধ্যে জলঢাকা উপজেলার ১১ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ১১ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৬, আওয়ামী লীগ বিদ্রোহী ১, বিএনপি ১, জাপা…

Read More

নান্দাইল (ময়মনিসংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ ম ধাপে নান্দাইলের ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারী। তারমধ্যে একটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। শনিবার সারা দেশে ৭০৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তার মধ্যে নান্দাইলের ১১ টি ইউনিয়ন রয়েছে। নান্দাইল উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানাযায় উপজেলায় ১৩ টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে নান্দাইল,মোয়াজ্জেমপুর,চন্ডিপাশা, গাংগাইল,রাজগাতি,মুশুল্লী,সিংরইল,আচারগাঁও, শেরপুর, খারুয়া,জাহাঙ্গীরপুর সহ ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৭ ডিসেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৯ ডিসেম্বর এছাড়া বাছাইয়েন সিন্ধাতের বিরুদ্ধে আপিল ১০ ও ১২ ডিসেম্বর,আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর,মনোনয়ন…

Read More

আরিফুর রহমান আরিফ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী। গত ২৩ শে নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর প্রথম সংবিধির ২৫(১)(ছ)ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক ২ বছরের জন্য তাঁকে সদস্য মনোনীত করা হয় । এ উপলক্ষে রোববার (৩০ নভেম্বর) দুপুরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শিক্ষক পরিষদ। এসময় শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন ।

Read More

মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার সেনদিয়া গ্রামে শিশু আদুরী হত্যা মামলায় তিনজনকে ফাঁসি এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙলের রফিক হাওলাদারের ছেলে রাজিব হাওলাদার( ৪১), কোদালিয়া বাজিতপুরের মুহিত গাছীর ছেলে রিমন হোসাইন ওরফে ইমন গাছী (৩২) ও পিরোজপুর জেলার ভৈরমপুরের রফিকুল ইসলাম মোল্লার ছেলে শফিকুল ইসলাম মোল্লা (৩১)। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাগেরহাট জেলার সেলিম হাওলাদারের (৪১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার…

Read More

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার জলিল বলেছেন, সিলেট চেম্বারের নির্বাচন শতভাগ নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের নির্বাচনের সাথে সিলেটের ব্যবসায়ীদের স্বার্থ, উন্নয়ন ও প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত। সোমবার (অদ্য ২৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন বোর্ডের উদ্যোগে আয়োজিত চেম্বার কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট মিছবাউর রহমান আলম ও সিলেট চেম্বারের সদস্য মোঃ সিরাজুল ইসলাম শামীম। এছাড়াও আপীল…

Read More

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা আজ সোমবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হবে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার প্রার্থীদের জন্য কিছু নির্দেশনাও জারি করা হয়েছে। নির্দেশনাগুলো হলো- পরীক্ষার হলে বই, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে কমিশন ঘোষিত নিষিদ্ধ সামগ্রীর প্রবেশ…

Read More

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ প্রতিরোধে ১৫ দফা পদক্ষেপ কঠোরভাবে বাস্তবায়নের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য দেশে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর সংক্রমণ দেখা দেওয়ায় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব দেশকে এ সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্য, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি ও লেসোথোর সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করেছে। নতুন এ ভ্যারিয়েন্ট ডেল্টা থেকেও অধিক সংক্রামক বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তাই এটি দ্রুত ছড়িয়ে…

Read More

নেত্রকোনার দুর্গাপুরে নির্বাচনে পরাজিত হয়ে স্ট্রোক করে মারা গেছেন হাবিবুর রহমান নামে এক চেয়ারম্যান প্রার্থী। তিনি দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাবিবুর রহমান (৩৫) বাকলজোরা ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন। স্বজনরা জানান, সোমবার সকাল থেকে তিনি বুকে ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা সাড়ে এগারোটার পর বুকের ব্যথা বেশি বেড়ে গেলে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

Read More

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লামা নূরুল ইসলাম জিহাদীর ছেলে খালেদ বিন নূর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার রাতে গুরুতর অসুস্থ হলে নূরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

Read More

আবারও হিন্দুত্ব আবেগ উসকে দিতে চাইলেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভগবত। শনিবার (২৭ নভেম্বর) মধ্যপ্রদেশের গ্বালিয়রের জিয়াজি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা ও শক্তি দুটোই কমছে। মোহন ভগবত বলেন, হিন্দু ছাড়া ভারত হতে পারে না। আবার ভারত ছাড়া হিন্দু হতে পারে না। এটাই হিন্দুত্বের মূল কথা। আর সেই কারণেই ভারত হিন্দুদের দেশ।’ আরএসএস প্রধান আরও বলেন, ‘আপনারা দেখেছেন হিন্দুত্বের শক্তি ও সংখ্যা দুইই কমছে। অথবা বলতে গেলে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে। যদি হিন্দুদের হিন্দু থাকতে হয়, তাহলে ভারতকে অখণ্ড হতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইতিহাস সাক্ষী, হিন্দুরা যখনই তাদের…

Read More

গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় গতকাল রবিবার (২৮ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন ওমর ফারুক আসিফ নামে এক আইনজীবী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

Read More

সারা বিশ্বের মতো আমাদের দেশেও গত ২৬ নভেম্বর পালিত হয়েছে Iron Deficiency Day. ছয়টি খাদ্য উপাদানের মধ্যে মিনারেলস বা খনিজ লবণ শ্রেণির অন্তর্ভুক্ত অতি প্রয়োজনীয় উপাদান হলো আয়রন বা লৌহ। এ উপাদানটির অভাবে দেহে দেখা দিতে পারে নানাবিধ শারীরিক সমস্যা। বাংলাদেশে শহর এলাকায় ৬০% এর বেশি ও গ্রামাঞ্চলে ৭০% এর বেশি কিশোরী, নারী ও শিশুরা আয়রনের অভাবে ভুগে থাকেন। আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়, ফলে রক্তস্বল্পতাসহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। যে যে সমস্যাগুলো হতে পারে… ১. বুকে ব্যথা ও বুক ধড়ফড় করা : এ সমস্যাটি আয়রন ঘাটতির অন্যতম বড় লক্ষণ। রক্তে অক্সিজেন কমে গেলে মানুষের শ্বাস-প্রশ্বাস ক্রিয়া অস্বাভাবিক হয়ে…

Read More