জয়পুরহাটের পাঁচবিবি র্যাবের অভিযানে ১২ মাদকসেবীকে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। সোমবার রাতে উপজেলার নওদা বাজারের উত্তর পার্শ্বে পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করেন। আটককৃতরা হলো উপজেলার বীরনগর গ্রামের মৃত সমির উদ্দিন পুত্র শহীদ হোসেন (৪৩), দানেজপুর গ্রামের মৃত ইসাহাক আলীর পুত্র উজ্জল হোসেন (৪৫), দমদমা গ্রামের শনাতন কুন্ডুর পুত্র শ্রী কার্তিক কুন্ডু (৩৭), কাদেরপাড়া গ্রামের মৃত ইশদ আলীর পুত্র আলামিন হোসেন (৩৬), গোপালপুর গ্রামের বুদু ওরাও এর পুত্র বাটু উরাও(৪৫),, নওদা গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র বাবু মিয়া (৪২), বগুড়া সোনাতলা উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র বিলাস মিয়া (২১), হাসেন আলী আকন্দের পুত্র তারেক রহমান (২৪), সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দী গ্রামের মৃত নির্মল কুমারের পুত্র শ্রী সাগর কুমার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সবদেলপুর গ্রামের আঃ রশিদের পুত্র রাজু আহম্মেদ(৩৫ও নোয়ানসর গ্রামের ফরিদ হোসেনের পুত্র নান্টু মিয়া (৩৫)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, অভিযান চলাকালে তাদের মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- আরব ভূখণ্ড থেকে মগড়া নদীর বাঁকে: কবি ও অনুবাদক এনামূল হক পলাশ
- সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আহত ১
- নিলুফার চৌধুরী মনির সাথে সাবেক যুবদল নেতা শুভ পাঠানের সাক্ষাৎ
- কেন্দুয়ার অন্তঃসত্ত্বা তরুণী ৫ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
- কলমাকান্দায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- দুর্গাপুরে হতদরিদ্র জরিনার পাশে ডেপুটি স্পিকার, উপহার দিলেন নতুন ঘর
- কালাপুর ইউপি’র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ
- নেত্রকোনায় মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড, ৪ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস


