Author: Saizul Amin

গত পাঁচ দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জনের ভূয়সী প্রশংসা করে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ সাফল্যের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কাঠামো আরো শক্তিশালী করা প্রয়োজন। আজ সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক সংলাপে ভার্চুয়াল বক্তব্যে মার্কিন দূত বলেন, গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন সব মানুষকে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করা হয়, তাদের অধিকার, বাকস্বাধীনতা এবং ভোটের অধিকার সুরক্ষিত থাকে। কসমস ফাউন্ডেশন চলমান অ্যাম্বাসেডর লেকচার সিরিজের ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: ভবিষ্যতের পূর্বাভাস’ শীর্ষক ওই সংলাপ আয়োজন করেছিল। এতে স্বাগত বক্তব্য রাখের কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। প্রখ্যাত কূটনীতিক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন বাংলাদেশ…

Read More

রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা শাহীন হত্যা মামলায় ৯ আসামির ফাঁসি ও ২২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইলিয়াস হোসেন এ রায় দেন। আসামিদের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলরও রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত হন শাহিন। শিক্ষানবিশ আইনজীবী শাহিন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তাকে হত্যার ঘটনায় তার ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন মহানগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সিফাত-ই জাহানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তারের সঞ্চালনায় জয়িতাদের স্বীকৃতি সরুপ ক্রেষ্ট, সার্টিফিকেট প্রদান ও সংবর্ধনা দেয়া হয়। এ সময় নারী নির্যাতনের প্রতিরোধে করনীয় কাজের বিষয়ে আলোচনা করা হয়। আলোচকরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনীর উপর বক্তব্য রাখেন। বেগম রোকেয়া নারী ক্ষমতায়ন ও নারীদের জীবন যাত্রার মান উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করেছেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর মুসলিম নারী জাগরণের জন্যই হয়তো তার জন্ম হয়েছিল। তার লেখা সাহিত্যের প্রতিটি লাইনে রয়েছে নারী জাগরণের…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ইউনিটে ভর্তি আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন ও ২০ ডিসেম্বর পর্যন্ত সাবজেক্ট চয়েজ দিতে পারবে ভর্তিচ্ছুরা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ নভেম্বর এ তিন ইউনিটের ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়। এবার সময়সীমা ১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাত্র ২০ হাজার টাকা মুক্তিপনের দাবীতে অপহরনের পর হত্যা করা হয় শিশু রাজ মামুনকে । হত্যার সাথে জড়িত ফরিদুলকে ঢাকার সাভার থেকে গ্রেফতারের পর উদ্ধার করা হয় রাজ মামুনের মরদেহ। বুধবার (৮ ডিসেম্বর) বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। পুলিশ সুপার জানান, গত ৭ ডিসেম্বর সারিয়াকান্দি থানার বেড়া পাচবাড়িয়া গ্রামের সুলতান শেখ থানায় অভিযোগ করেন যে, তার ছেলে রাজ মামুন গত ৫ ডিসেম্বর মাগরিবের নামায আদায়ের জন্য বাড়ীর পূর্ব পাশে জামে মসজিদে যায়। মাগরিব নামায শেষে বাড়ি না আসায় উক্ত মসজিদেই এশার নামায শেষে…

Read More

মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাামে চোলাই মদ উদ্ধার করতে গিয়ে পুলিশের সাথে আদিবাসীদের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলায় ৭০ জন আদিবাসীকে আসামি করা হয়েছে। থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় আদিবাসী পল্লীতে চোলাই মদ উদ্ধার অভিযান চালায় পুলিশ। এসময় আদিবাসীদের ঘর তল্লাশী কালে পুলিশকে বাধা দেয়া হয়। একপর্যায়ে আদিবাসীরা পুলিশের উপর চড়াও হয়। এসময় আদিবাসী নারী-পুরুষ সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আদিবাসী পল্লীর ৭-৮জন…

Read More

বাবুল হোসেন: ‘‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে নানা কর্মসূিচর মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উদ্যোগে ০৯ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল-১১.০০ ঘটিকায় র‌্যালী, মানববন্ধন ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে কালাই-বগুড়া মহাসড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে কালাই উপজেলার নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের…

Read More

নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসান গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। আজ রাতেই তিনি কানাডায় পাড়ি দিতে পারেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে কানাডাগামী একটি বিমানের টিকিট কেটেছেনও তিনি। সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর তার যে লাল পাসপোর্ট (বিশেষ পাসপোর্ট) ছিল সেটি তিনি ফেরত দিয়েছেন। এদিকে মঙ্গলবার রাতেই রাজধানীর শাহবাগ থানায় ডা. মুরাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছে ঢাকা মহানগর…

Read More

পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের র‍্যাবের অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আব্দুল গাফ্ফার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া পাকার মাথায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল সহ তাকে আটক করে। র‍্যাব-৫ , সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ৩৮০ পিসসহ ট্যাবলেটসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো বলেন, ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতিবয়সী তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। পরে আটক আসামীকে বিরুদ্ধে কালাই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: ভোরের আলো ফোঁটার আগেই জেগে ওঠে পাড়াটি। পরিবারের সদস্যরা মিলে ব্যস্ত হয়ে পড়ে ডালের বড়া তৈরির কাজে। কেউ ব্যস্ত চাল-ডাল ধুঁয়ে পরিস্কার করার কাজে, কেউবা চাল-ডাল মেশিনে গুড়া তৈরিতে। আবার কেউবা ব্যস্ত হাতের মুষ্ঠিতে চেপে চেপে বিশেষ কায়দায় বড়া তৈরি করে রোদে শুকাতে। বলছি গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালী গ্রামের সাহাপাড়ার কথা। সাহাপাড়ার প্রায় ১৫-২০টি পরিবার কয়েক দশক ধরে এই ডালের বড়া তৈরির কাজ করে আসছেন। অনেকের বাড়তি আয়ের অন্যতম উৎস এই কাজ; আবার কেউ বংশ পরম্পরায় একমাত্র পেশা হিসেবে নিয়েছেন। অন্যান্য মৌসুমে বড়া তৈরি হলেও শীতের দু’তিন মাস দম ফেলার উপায় নেই কারিগরদের। শিশু-বৃদ্ধসহ…

Read More

মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি: একযুগ পেরিয়ে গেলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) রাস্তা গুলোর আশানুরূপ কোন উন্নতি চোখে পরে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশের রাস্তাটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। অথচ এই রাস্তাটিতেও বেহাল দশা বিরাজ করছে দীর্ঘদিন ধরে । এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের, চলতি পথে ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের বিপাকে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাঁদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে । সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনের সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটির বিভিন্ন স্থানে…

Read More

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তহবিল হতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অসহায়,হতদরিদ্র ১৫টি পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ১ বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নগদ টাকা ও ঢেউ টিন বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুুরী বাবুল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক অনিমেষ পাল বানু,ওয়াহিদ মেম্বার,উপজেলা যুবলীগের সদস্য তোফাজ্জল হোসেন,ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাসার প্রমুখ।

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্র। বুধবার (০৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের থেকে আগামী সাত কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ক্যাম্পাসে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের পৃথক আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে কেন্দ্রীয় সহ-সম্পাদক পদে মনোনীত…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জন ও বিতরণের জায়গা নয়। এটি জ্ঞান সৃষ্টির জায়গা। একজন বড় মাপের সৃষ্টিশীল শিক্ষক পুরো বিশ্ববিদ্যালয়কে আলোকিত এবং উজ্জ্বল করতে পারেন। বুধবার সকাল সাড়ে ৯ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিসি বলেন, শুদ্ধাচার নৈতিকতা এবং সততার দ্বারা উৎসারিত এবং নিয়ন্ত্রিত। এর দ্বারা আমরা পারিপার্শ্বিকতাকে প্রভাবিত করতে পারি। ব্যক্তিগত জীবনে, পরিবারের সদস্যদের সাথে, প্রতিবেশের সাথে শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত, আলোকিত একটি সমাজ তৈরি করতে পারি। কর্মশালার সভাপতিত্ব করেন এপিএ…

Read More

বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামিকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালতে রায় শুনে আসামিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মা বলেন, আমার ছেলে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। বুয়েটে ভর্তি হওয়ার পর জড়িয়ে পড়ে রাজনীতিতে। রাজনীতির কারণেই আজ আমার মেধাবী সন্তানের ফাঁসির রায় হলো। আমার এখনো বিশ্বাস হয় না, আমার ছেলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। যেসব বাবা-মায়ের সন্তান আছে তাদের কাছে নিবেদন, কোনো সন্তান যেন রাজনীতিতে যুক্ত…

Read More

রাজধানীর উত্তরায় পশ্চিম থানাধীন সাততলা একটি ভবনের ছাদ থেকে পড়ে ফারহান ইসলাম ফুয়াদ (১৪) নামের মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মা শামীম আরা নীপা জানান, আমার ছেলে মাইলস্টোন স্কুল এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আমার ছেলে শারীরিকভাবে অসুস্থ ছিল। আজ ভোরে সকাল সাড়ে ছয়টার দিকে বাসার ছাদে গিয়ে ঘুরাঘুরি করার সময় উপর থেকে পড়ে নিচে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার…

Read More

শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার এগারোটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ নিতে মেম্বার প্রার্থীদে কর্মী-সমর্থকদের নিয়ে মহড়া করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউপির মেম্বার প্রার্থীরা । আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে নির্বাচন কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন। পঞ্চম ধাপে মনোনয়নপত্র জমা আরো দুই দিন বাকী রয়েছে। নির্বাচনী আচরণবিধির ২০১৬ এর ১১ নম্বর ধারা অনুযায়ী, কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল-সমাবেশ ও মহড়া করতে পারবেন না। সর্বোচ্চ পাঁচজনকে নিয়ে মনোনয়নপ্রার্থী নির্বাচন কার্যালয়ে প্রবেশ করতে পারবেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ কয়েক দিন যাবত বেলা ১১টার পর থেকে উপজেলার এগারোটি ইউনিয়ন থেকে ট্রাক্টর, অটোরিকশা, মোটরসাইকেলসহ নানা যানবাহনে করে নেতা-কর্মী ও সমর্থক…

Read More

সিলেট অনলাইন প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট ক্রীড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাহি উদ্দিন আহমদ সেলিম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আলোর পথে নিয়ে আসা সম্ভব। অন্যদিকে পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা সৃষ্টিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গণমাধ্যমকর্মীদের জন্য এই খেলাধুলা আরো গুরুত্বপূর্ণ, মানসিক প্রফুল্লতা ও সুস্থতা ও সাংবাদিকদের পেশাগত কাজের জন্য সহায়ক। তিনি বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব ইতোমধ্যে সর্বমহলে নিজেদের গ্রহনযোগ্যতা তৈরী করতে…

Read More

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে, এ ঘটনায় নায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিবি। সংশ্লিষ্টরা জানান, মাহি বর্তমানে তার স্বামীসহ ওমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। সৌদি আরব থেকে দেশে ফেরার পর মাহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ডাকা হবে। সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গেও কথা বলবে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে…

Read More

আবারও কুমিল্লাকে ‘মেঘনা’ ও ফরিদপুরকে ‘পদ্মা’ নামে বিভাগ করার বিষয়ে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একটি প্রকল্প অনুমোদনের সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেকের বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সভায় ১ হাজার ৫৩৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ‘কুমিল্লা…

Read More