পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের র্যাবের অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আব্দুল গাফ্ফার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার গভীর রাতে উপজেলার পাইকপাড়া পাকার মাথায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল সহ তাকে আটক করে।
র্যাব-৫ , সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ৩৮০ পিসসহ ট্যাবলেটসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো বলেন, ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতিবয়সী তরুণদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
পরে আটক আসামীকে বিরুদ্ধে কালাই থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- সমতা,অধিকার ও মর্যাদা বাস্তবায়নেই যুবশক্তির লক্ষ্য:ফকির
- ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কড়া প্রস্তুতি
- অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: কমবে বিদেশমুখীতা, সাশ্রয় হবে চিকিৎসা ব্যয়
- বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
- রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
- রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ
- একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী


