- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
Author: Saizul Amin
Head of Information Technology and Technical Writer at The Mail BD and Bioscope TV also an IT Infrastructure Manager at Global Holidays and Tours Ltd.
ইউরিয়া উৎপাদন বন্ধ, ভুল না পরিকল্পিত ক্ষতিয়ে দেখার দাবী মশিউর রহমান, জামালপুর: বেসরকারি আন্তর্জাতিক কোম্পানি ইনগার্সল-রেন্ড (ইন্ডিয়া) লিমিটেডের বিশেষজ্ঞের হাতে বড়ধরণের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় (জেএফসিএল)। এতে চলতি ভরা মওসুমে বন্ধ হয়ে গেছে কারখানার ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন। ভুলক্রমে না পরিকল্পিত ভাবে এ দুর্ঘটনা তা ক্ষতিয়ে দেখার দাবী শ্রমীক কর্মচারী ও সূধি মহলের। এ ঘটনায় সোমবার (২৩ জানুয়ারি) সকালে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি করেছে কারখানা কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিষয়টি রহস্যজনক হওয়ায় কারখানার ভেতরে ও বাইরে অসন্তোষ বিরাজ করছে। জেএফসিএল সূত্র জানায়, সম্প্রতি যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্টের এনজি বুস্টার…
রুহুল আমিন, ডিমলা(নীলফামারী): স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের লালমনিরহাট জেলার হাতীবান্ধায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় আগমন উপলক্ষে সম্পূর্ণ তিস্তা ব্যারেজ চত্বরকে নতুন ভাবে সাজানো হয়েছে। চারদিকে সাজ সাজ রব। এছাড়া পুরো ব্যারেজ এলাকা সেজে উঠেছে বিভিন্ন রঙ্গিন ব্যানার, র্যাবের বিভিন্ন কার্যক্রমের ফেস্টুন ও আলোকসজ্জায়। আর এর সবকিছুই হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের আগমনকে ঘিরে। তাকে বরণ করে নিতেই এই আয়োজন। এছাড়াও তার আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেপিড একশন ব্যাটেলিয়ন র্যাব-১৩ মঙ্গলবার (২৪শে জানুয়ারি) সকাল দশটায় দেশের প্রত্যন্ত অঞ্চলের ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকার হতদরিদ্র, অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের মেয়াদ তৃতীয় দফায় বৃদ্ধির পর গত ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্নের কথা থাকলেও এখন পর্যন্ত কাজ ২৫শতাংশ শেষ হয়েছে মাত্র। এর মাঝেই সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চতুর্থ দফায় সময় বৃদ্ধির জন্য আবেদন করেছে কতৃপক্ষের নিকট। ফলে প্রকল্পের কাজ নিয়ে হতাশা প্রকাশ করেছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (প্রকৌশল) মামুনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে জানতে পরিদর্শনে যান। মামুনুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের অগ্রগতি দেখতে যাই। কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেব। সরকারের উচ্চপর্যায়ে পরবর্তী সিদ্ধান্ত…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়। রবিবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার সময় করোনা আক্রান্ত যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে। ইমিগ্রেশন সুত্রে, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ই জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিলো টুরিস্ট ভিসায়। আজ বিকালে ভারত ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার পর বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র্যাপিড…
আরিফ শেখ, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ বিভিন্ন সময় চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল ও চোরাই সিন্ডিকেটের ২ চোরকে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় , গতকাল রবিবার দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নির্দেশে এসআই তোহাকুল ইসলাম , তোজাম্মেল ইসলাম , এএসআই সাইফুল ইসলাম, রায়হান সরকার, জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স ইকরচালী ইউনিয়ন পরিষদের সামনের পাকা রাস্তা থেকে চোরাই ৩টি ডিসকভার ও ১টি প্লাটিনা মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করে । এ সময় অজ্ঞাতনামা আরও ৫-৬ জন চোরের সদস্য মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় । গ্রেফতাররা হলেন , দক্ষিণ দোহাজারী এলাকার গহির উদ্দিন ( খুদি)’র…
স্টাফ রিপোর্টার: নির্ধারিত সময়ে ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি। আজ দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৫ ডিসেম্বর বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা থাকলেও এখনো পর্যন্ত অনেক হাওরে বাঁধের কাজ শুরু হয়নি। ২৮ ফেব্রুয়ারি বাঁধনির্মান কাজ শেষ করার বাধ্যবাদকতা থাকলেও কর্তপক্ষের উদাসীনতায় কাজ শুরু না হওয়য়া গেল বছরের মতো ঝুঁকিতে রয়েছে বোরো ফসল। বন্যার অজুহাত দেখি এবার দ্বিগুন বরাদ্দ ও প্রকল্প বাড়ানো হলেও ফসলের সুরক্ষায় কাজের কাজ হচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতায় এবারও যদি হাওর ডুবির ঘটনা ঘটে কৃষকদের সাথে নিয়ে…
সোহাগ ইসলাম, নীলফামারী: আগামী ২৯ জানুয়ারি (শনিবার) ২০২৩ নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, অ্যাডভোকেট জজ কোর্ট নীলফামারী মোঃ আল মাসুদ চৌধুরী বিএ (অনার্স), এম.এ(এল.এল.বি) আইনজীবী সমিতির উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষে সকলের কাছে দল-মত নির্বিশেষে দোয়া সমর্থন, ও মূল্যবান ভোট আশা করেন তিনি। উল্লেখ্য, বিষয় গত নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে সত্য ও নিষ্ঠার সাথে আইনজীবীদের অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি।
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজার সংলগ্ন কামরুল ইসলাম বাবুলের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল এলাকার মৃত মো. আব্দুল রশীদের ছেলে কামরুল ইসলাম বাবুলের নির্মাণাধীন সেমিপাকা বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ অগ্নিকাণ্ডে ৪টি রুমের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে,হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,বিকেলে হঠাৎ ঘরের উপর দিয়ে ধোঁয়া দেখতে পায় বাবুলের ভাইয়ের স্ত্রী শাহানারা আক্তার। পরে সে চিৎকার করলে ঘরের ভিতর থেকে বাবুলের স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয় পরে তাদের চিৎকারে আশে-পাশের…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর সদর-৩, আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সংগ্রামী জননেতা জনাব কাজী নাবিল আহমেদ-এর পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় চাঁচড়া কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কম্বল বিতরণ করা হয়। যশোর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান মিন্টু সহ-সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি কেরামত আলী মোল্লা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর সাইফুল ইসলাম তুহিন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, আবুল হোসেন খান যশোর…
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন ট্রাকচালক। রোববার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবগঞ্জ আমতলী এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ট্রাকচালক উপজেলার আরাজি পস্তমপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে সোহেল রানা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঠাকুরগাঁওয়ের স্টেশনমাস্টার সারোয়ার হোসেন জানান, রোববার দুপুরে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত ট্রাকচালককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ আহত বা নিহত হয়নি। ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের মাস্টার আকতারুল ইসলাম জানান, রোববার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। পরে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের কালাছড়া গ্রাম থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম। আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরিবেশকর্মী খোর্শেদ আলম বনবিভাগের লোকদের নিয়ে এটি উদ্ধার করেন। গোয়ালবাড়ী ইউনিয়নের আহমেদ আল হোসাইন জানান, তার মামা নাজমুল ইসলাম জমিতে গরু বেঁধে রাখার সময় দেখতে পান একটি সাপ। এসময় সাপটি একটি গর্তে ঢুকে যাচ্ছিল। তিনি সাপটিকে না মেরে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে সাপটিকে নিয়ন্ত্রণে এনে পাথারিয়া বন্যপ্রাণী টিমের সদস্য পরিবেশকর্মী খোর্শেদ আলমকে খবর দেন। এরপর তিনি বন বিভাগের লোকজনকে নিয়ে ঘটনাস্থলে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত বিভিন্ন রকম অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুরে পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া ও এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চা শ্রমিকদের ধানী জমিতে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদে মানব বন্ধন করেন স্থানীয় চা শ্রমিক কৃষক। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান বৌদ্ধভূমির পাশে আজ রোববার সকাল ১০ টা সময় মানববন্ধন করেন চা শ্রমিকরা। মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন চা শ্রমিকদরা। কর্মসূচিতে বক্তাদের মধ্যে দুলাল কাহার বলেন প্রায় দুই’শ বছর ধরে বসবাস করে আসছি আমরা। পাহাড় জঙ্গল পরিষ্কার করে ধান চাষ করছি এই জমি কোনোভাবে বিফলে যেতে দেব না। এই জায়গা নিয়ে নিলে আমরা কোথায় যাব! কি করে চলবে আমাদের সংসার। বাবুল দোষাদ বক্তব্যে বলেন, যেখানে প্রধানমন্ত্রী কথা দিয়েছে চা শ্রমিকরা ভূমিহীন থাকবে না যার যার জায়গা নিজেদের নামে করে…
আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক সমাবেশ ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২২জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়। কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল – কমলগঞ্জ সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো.সুলেমান মিয়া, ন্যাশনাল টি কোম্পানীর…
রংপুর বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন: রংপুর সিটি করপোরেশন এলাকার ২২ নং ওয়ার্ড এর বকুলতলা জান্নাতবাগ হাফেজিয়া মাদ্রাসা ময়দানে দেলোয়ারুজ্জান মিঠুর উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গত কাল মাদ্রাসা চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ একরামুল হক অত্যন্ত আনন্দমুখর পরিবেশে শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন,…
এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে ভূমিহীনদের বন্দোবস্তকৃত সরকারি জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ওয়াসিল আহমেদ (৫২) নামে এক সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন। আশংকাজ্জনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওয়াসিল আহমেদ উপজেলার চামরদানী ইউনিয়নের বলারামপুর গ্রামের বাসিন্দা। তিনি শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে বেড়িয়ে মধ্যনগর বাজারে যাওয়ার পথে ফারুকনগর গ্রাম সংলগ্ন রাস্তায় তাঁকে একা পেয়ে পার্শ্ববর্তী আলীহপুর গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক গোলাম মোস্তফার নেতৃত্বে তার লোকজন অতর্কিতভাবে এ হামলার ঘটনাটি ঘটায়। এ ব্যাপারে ওইদিন রাতেই আহত ওয়াসিল আহমেদের চাচা আব্দুর নূর বাদী হয়ে…
মোঃ আতাউর রহমান, লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (২২ জানুয়ারি ২০২৩) উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাজিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি,গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার, গোপালপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেন, গোপালপুর পৌর বিএম কলেজের…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। রোববার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভূরঘাটা এলাকা থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন। গ্রেপ্তাকৃত ডাকাতরা হলেন, গাইবান্ধার সাঘাটা থানার ধনারুহা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রিপন মিয়া (১৮), পটুয়াখালী সদরের লাকাঠি কিসমত গ্রামের জসিম হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার (১৯), নারায়ণগঞ্জের ফতুল্লার রুবেল মিস্ত্রীর ছেলে মো. ইশান মিস্ত্রি (২০), মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদী গ্রামের…
মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে মোঃ জসিম গাজী (৩২) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত দশটার দিকে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান হাসান। নিহত জসিম গাজী কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ৬নং ওয়ার্ডের সালাম গাজীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জসিম গাজী ধান ক্ষেতের পাম্পে পানি ঠিকমতো জমিতে পরছে কি না তা দেখার জন্য নিজেই বিদ্যুতের কাজ শুরু করেন। পরে ধানের জমিতে যে সেচ পাম্প ছিলো সেখান থেকে বৈদ্যুতিক সংযোগ তারের মাধ্যমে অন্যস্থানে একটি বৈদ্যুতিক…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ-উপলক্ষ্যে রোববার(২২ জানুয়ারী) বিকেলে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান ধরঞ্জী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খবির উদ্দিন মন্ডলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি গোলাম মোর্তুজার রহমান, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল…