তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: মিরাজুল ইসলামের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. হোসেন আলী,মাষ্টার ট্রেইনার মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন,মুসা মিয়া আকন্দ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান।
ব্রেকিং নিউজ
- চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!
- ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : ড. তিতুমীর
- দেশ, শেকড় ও মানুষের প্রতি শীর্ষ মেধাবীদের দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
- পঞ্চগড়ে বাড়ছে শীত, দেখা নেই সূর্যের
- পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন : রিজভী
- অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি


