স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে পানি ছিটানোর গাড়ীর চাকার নীচে চাপা পড়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. মামুন মিয়া(২০)। সে বিশ^ম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের নিবিন মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত যুবক মামুন মিয়া বেশ কিছুদিন ধরে আব্দুছ জহুর সেতু হতে মোটর সাইকেলে করে জেলার বিশ^ম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় যাত্রী পরিবহন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। আজ সোমবার দুপুরে সে আব্দুছ জহুর সেতু হতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি বিশ্বম্ভরপুরে ফেরার পথে রাধানগর পয়েন্টে এলে পানি বোঝাই গাড়ীটির নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থানরত সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. শরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি


