- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা
Author: Md Sagor
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা মো: জুবায়ের ছাইদ। সোমবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন আমির, সহকারী শিক্ষক মাইন উদ্দিন, আবু হোসাইন সুমন, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ জেলা শিক্ষা কর্মকর্তা পরিদর্শনকালে প্রত্যেক শ্রেণি কক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সাথে কথা বলেন,স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুল ছাত্রী স্বর্ণা দাস হ’ত্যা ও সীমান্তে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানবন্ধন কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হয়ে এই মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানজিয়া শিশির, শাহান আহমদ, উসমান আলী, জাকারিয়া হোসেন ইমন প্রমুখ। ‘ফেলানি থেকে স্বর্ণা দাশ, সীমান্তে আর কত লাশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধনে সীমান্তে ভারতের আগ্রাসন নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। তারা সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে গুলি করে হ’ত্যা বন্ধের জোরালো দাবি জানান।
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্রীপুর রেলওয়ে স্টেশন এ ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল সোয়া ১১ টার দিকে লাল পতাকা উড়িয়ে ট্রেন (ব্রম্মপুত্র এক্সপ্রেস) থামিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঢাকা-জামালপুর রেলপথে চলাচলকারী ব্রম্মপুত্র এক্সপ্রেসের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবীতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশকারীরা বলেন- শ্রীপুর উপজেলা অত্যন্ত ঘনবসতি পূর্ণ একটি উপজেলা। এখানে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলে ও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো যাত্রা বিরতির দাবি জানিয়ে আন্দোলন…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণ কাজ না করে সরকারি টাকায় নিজের পুকুর পাড়ে নির্মাণের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ নিয়ে সরেজমিনে গেলে সত্যতাও মিলেছে। দেখা গেছে,দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে,অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থ…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণের চালে চেয়ারম্যানের থাবা, বিতরণ না করে গোডাউনে মজুদ রাখা ৩০ কেজি ওজনের ১০০ বস্তা ত্রাণের চাল সিলগালা করা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিম বাজারের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধারপূর্বক সিলগালা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মন্ডল। জানা যায়, বন্যাদুর্গত মানুষের জন্য গত আগষ্ট মাসের প্রথম সপ্তাহে চাল উত্তোলন করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মঞ্জু মিয়া। ইউনিয়ন পরিষদে চাউলগুলো না রেখে কছিম বাজারের জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির গোডাউনে রাখেন চেয়ারম্যান। বন্যা পার হলেও চালগুলো বিতরণ করেননি তিনি। এলাকাবাসীর ধারণা…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার ধলাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা আনুমানিক ১ লক্ষ১৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ধলাইপাড় এলাকা থেকে প্রায় ৯৮ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। রবিবার(৮ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অবৈধ বালু জব্দ করেন। এসময় বালু উত্তোলনের মেশিন বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।তবে বালু উত্তোলনে ব্যবহৃত কিছু পাইপ জব্দ করা হয়। জানাযায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় ও রহিমপুর ইউনিয়নের ধর্মপুর, চৈত্রঘাট এলাকা থেকে দীর্ঘদিন ধরে বিগত আওয়ামী সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট…
লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান রয়েল ও তার পরিবার। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান রয়েল জানান, আমাদের বিরুদ্ধে ঠাকুরগাঁও ২৪ নামে একটি অনলাইন টিভি চ্যানেলে দুইটি বাড়ি ও একটি দোকানঘর ভাংচুর শিরোনামে মিথ্যা সংবাদ প্রচারিত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই জানাচ্ছি যে, আমাদের প্রতিপক্ষ জৈনক আব্দুর সালাম সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদটি উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে প্রচার করিয়েছেন। তিনি একজন মামলা বাজ দূর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের দালাল তার সাথে আমাদের জায়গা জমির…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় রাজেন্দ্রপুর রেলস্টেশনে ৮ সেপ্টেম্বর (রোববার) সকাল সাড়ে ১০ টায় সব লোকাল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখা হয়।প্রায় দেড় ঘণ্টা ধরে ট্রেন আটকে থাকায় দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর রেলস্টেশন খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনের যাত্রাবিরতির জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেন নি। রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে এলাকাবাসী বিভিন্ন ধরনের সব লোকাল কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে…
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার শশীভূষণ প্রেসক্লাব’র ২০২৪-২৫ ইং সনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা প্রতিদিন উপজেলা প্রতিনিধি ও বিবার্তা২৪ডটকম জেলা প্রতিনিধি কামরুজ্জামান শাহীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের বরিশাল বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান সোহেলসহ ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শশীভূষণ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নবাগত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রভাষক সালাউদ্দিন বাচ্চু,সহ-সভাপতি দৈনিক সময়ের চিত্র বিশেষ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বাংলাদেশের খবর চরফ্যাশন উপজেলা প্রতিনিধি আরিফুর রহমান রাসেল ও ইমাম হোসেন রুবেল,যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উপকুল বার্তা প্রতিনিধি কামরুল…
পবিপ্রবি প্রতিনিধিঃ স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধাদানকারী দুর্নীতিবাজদের বিচারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ৮ সেপ্টেম্বর ( রবিবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে “নিপীড়ন বিরোধী কর্মকর্তা ও কর্মচারী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো: ইউনুচ সিকদারের সঞ্চালনায় এ মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার মো: আমিনুল ইসলাম টিটু। এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মচারী মোশাররফ হোসেন হাওলাদার ও আবু মুসা। মানববন্ধনে পবিপ্রবি’র প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।…
সিলেট একতা যুব সমাজ সংগঠনের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নগরীর মজলিস আমিন চারাদিঘীর পাড় সিটি বেবি কেয়ার একাডেমি মাঠে সাইদুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি মোঃ স্বপন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন চারাদিঘীর পাড় জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যুব সমাজের প্রতি মানুষের যে আস্থা সে আস্থা ধরে রাখতে যেকোনো দুর্যোগকালীন মুহুর্তে মানুষের পাশে দাঁড়াতে সবসময় তৈরি থাকবে একতা যুব সমাজ। তিনি বিশ্বাস করেন এই সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে আরো অনেক দূর…
মোঃ আতাউর রহমান নাটোর প্রতিনিধি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে: কর্ণেল কে এফ এ সোহেল। তিনি লে: কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা (অবঃ) এর স্থলাভিষিক্ত হলেন। গত ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুজ্জামান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করেন। বাউয়েটে যোগদানের পূর্বে তিনি ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন এন্ড পাসপোর্ট এর ই-পাসপোর্ট প্রজেক্ট এ ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল ক্যাডেট কলেজ থেকে ১৯৯৩ সালে এসএসসি, ১৯৯৫ সালে এইচএসসি, বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৯৯৭ সালে বিএ (পাস), বিইউপি থেকে ২০১৯ সালে ডিপ্লোমা ইন…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দুর্ঘটনায় পা ভেঙে গেছে যশোর জেলার অভয়নগর উপজেলার কোদলা গ্রামের অটো ভ্যান চালক মো. রাশেদ শেখের। ডাক্তারের পরামর্শনুযায়ী এখন তার বিশ্রামে থাকার কথা। কিন্তু জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে নামতে হয়েছে রাস্তায়। নওয়াপাড়া বাজারের হাই স্কুল গেটের পাশে দেখা মেলে পায়ে ব্যান্ডেজ মোড়া অটো ভ্যান চালক রাশেদ শেখের সঙ্গে। নিজের অটো ভ্যানে যাত্রী ওঠানোর জন্য আকুতি জানাচ্ছিলেন তিনি। আলাপ করতেই জানা গেল, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের কোদলা গ্রামের মৃত খালেক শেখের ছেলে রাশেদ শেখ। এক ছেলে, এক মেয়ে সহ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে বাস করেন তিনি। গত বৃহস্পতিবার নিজ গ্রামের একটি ভাটায় ইটের কাজ করবার সময়, ইটের…
ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে অবস্থানরত অন্য হলের ছাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দকৃত সীটেই অবস্থান করতে বলেছে হল কর্তৃপক্ষ। শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ থেকে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের সকল আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হলো এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এই বিষয়ে কথা হয়েছে হলের একাধিক ছাত্রীর সঙ্গে। তারা অভিযোগ করেছেন, অনেক সিনিয়র শিক্ষার্থীকে এক সিটে ডাবলিং করে থাকতে হয়। অথচ রাজনৈতিক সুপারিশে…
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নে গোলাপ বাজারে অবস্থিত লাইফ সাইন স্কুল এন্ড কলেজ সার্বিক গুণগত মান উন্নয়নে শিক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য গৃহিত পদক্ষেপ সমন্বয় ও বাস্তবায়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি লাইফ সাইন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কালাম হোসেনের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেট। শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে কিনা এবং এর কুফল সম্পর্কে অভিভাবকদের ধারণা দেয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে…
(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কবির হাট উপজেলার শাখার উদোগে ইমাম মুয়াজ্জিন সম্মেলন কবির হাট উপজেলা শাখার আমীর জনাব ফখরুল ইসলাম মিলন এর সভাপতিত্ব আজ বিকেল ৩ ঘটিকার সময় কবির হাট সরকারি মড়েল উচ্চ বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মসজিদ মিশন নোয়াখালী জেলার সভাপতি জনাব মাওলানা মিছবাহ উদ্দিন, উপস্থিত ছিলেন ওলামা বিভাগ নোয়াখালী জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা এবং হাফেজ আব্দুল্লাহ সাইফুল, কবির হাট উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম। শনিবার (৭ই সেপ্টেম্বর) বিকেলে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অর্নার প্রদান করে। সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের থানা ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের ২ সহস্রাধিক অসহায় ও দু:স্থ মানুষের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ও বেলা ১.৩০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার(৭সেপ্টেম্বর)সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী একে এম জিল্লুল হক,সৈয়দ মাসুম,ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী,সৈয়দা সানজিদা বেগম,মঈনুল ইসলাম খাঁন,ডাঃকামাল আহমেদ,মোস্তাক আহমেদ,শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় বালিগাঁও,বাল্লারপার, উজিরপুর,লংঙ্গুরপার ও পৌর এলাকার ৬,৭ নং ওয়ার্ডের প্রায় ৫শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী…

