Author: Md Sagor

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ভারতে মহানবী (সাঃ) এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়কে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরাও। মিছিলটি কলেজ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কলেজ চত্বরে এসে শেষ। সেখানে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন,শিক্ষার্থী জুবায়ের আব্বাসী হীরা,মোঃ সানি,রাসেল মিয়া,জহিরুল ইসলাম, মোঃ আলিফসহ অনেকেই। এই সময় বক্তব্যে তারা বলেন,বর্তমান সরকারের কাছে দাবী জানায় দ্রুত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে এই…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে র‌্যাব-৯, সিলেটের অভিযানে আওয়ামী লীগের সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০শে সেপ্টেম্বর) দুপুরে সোনাপুর এলাকার ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার মো: নুরুন্নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারর কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে নিয়মবহির্ভূত ভাবে কারসাজি হয়েছে বলে অভিযোগ তুলেন। এমন অভিযোগটি তুলেছেন প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়া ৭ জন ইউপি সদস্য। দু’জন ইউপি সদস্য ভোট দিতে গিয়ে একই পদে ২ প্রার্থীকে ভোট দেওয়ায় ব্যালেট পেপার বাতিল দেখিয়ে তাদেরকে পুনরায় নতুন ব্যালেট পেপার দিয়ে ভোট নেওয়া হয়। বিষয়টি অভিযোগকারীরা বিধিসম্মত হয়নি মর্মে দাবি করে অচিরেই প্যানেল চেয়ারম্যান নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোববার (২৯শে সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আর এসবের কলকাঠি নেড়েছেন স্বয়ং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ।…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার দিবসটি পালন উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, শিক্ষার্থী সাজেদা সিদ্দিকা হুমাইরা, সালসাবিলা সাবিহা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় পেরুয়া নদীর ওপর সেতুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ কুলঘাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল কলেজ, মাদ্রাসাসহ প্রায় কয়েক শতাধীক  মানুষ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকার পেরুয়া নদী দিয়ে সরিষাবাড়ি ও কাজিপুর উপজেলার প্রায় ০৮ টি ইউনিয়ের লক্ষাধিক  মানুষ প্রতিদিন নৌকা দিয়ে পারাপার হয়ে থাকে। বিভিন্ন সময় নৌকা ডুবিতে দুর্ঘটনায় শিকার হয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ রোগীদের পারাপার করতে পড়তে হয় বিপাকে। চরাঞ্চলের কৃষি পন্য পরিবহন করতে সমস্যা হয় কৃষকদের। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যশোরের শার্শার বাগআঁচড়ায় পূবালী ব্যাংক লিমিটেডের ২০৬তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের হামিদ টাওয়ারের দ্বিতীয় তলায় পুর্বালী ব্যাংক লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নাভারণ শাখা প্রধান দীপংকর মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো.সামছুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী মহাব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান কাজী সিহাবুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক (আঞ্চলিক কার্যালয় খুলনা) মো.ফরিদ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মোঃ আমিনুল ইসলাম সেলিম যোগদান করেছেন। রবিবার (২৯শে সেপ্টেম্বর) রাতে তিনি শ্রীমঙ্গল থানার ওসি’র দায়িত্বভার গ্রহন করেন। এর আগে তিনি ২০২২ সালের ১৩ নভেম্বর শ্রীমঙ্গল থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদান করেন। শ্রীমঙ্গলে পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে যোগদানের পর অনুদঘাটিত হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ ভূমিকায় অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং পুরস্কারে পুরস্কৃত হন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করে পুলিশ সুপার কার্যালয় থেকে বিশেষ পুরস্কারে ভূষিত হন। এবং সুনামের সাথে…

আরও পড়ুন

ফেনী প্রতিনিধি: পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করায় দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বি আর ই বি ও পবিসের একীভূত করণ(অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য) এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন৷ এসময় বক্তব্য রাখেন,ফেনী পবিসের জেনারেল ম্যনেজার জনাব হাওলাদার মো: ফজলুর রহমান, ডেপুটি জেনারেল ম্যনেজার বলাই মিত্র,ডেপুটি জেনারেল ম্যনেজার সনত কুমার ঘোষ,ডেপুটি…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ দ্যা আর্থ আয়োজিত ইএমকে সেন্টারের অর্থায়নে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশীপ প্রোগ্রামে প্রথম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম। ৩০ সেপ্টেম্বর (সোমবার) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে গ্রিন হরিজন নামক কুয়াকাটা বেজ যুব ক্ষমতায়ন স্টেকহোল্ডার পরামর্শ সভা।  উক্ত সভায় উপস্থিত ছিলেন  পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহরনমাদ আরাফিন, দি আর্থ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান জিসানের নেতৃত্বে পবিপ্রবি টিম আজকের অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করেন। বিজয়ী…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজনে আটপাড়া উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, আটপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীন খান,উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহবায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব ফজলুর করিম আঙ্গুর, অন্যতম সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আশরাফুল আলম,

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জে সিলিন্ডার গ্যাসের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যার আগ মূহুর্তে সদর উপজেলার রাধানগর বাজারে তৈয়বুর রহমানের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এলপিজি গ্যাসের দোকানের সাথে থাকা আরো কয়েকটি দোকানেও আগুন ধরে। গ্যাসের দোকানে ৩৮০০ সিলিন্ডার গ্যাস ছিল বলে দাবী দোকানীর। তবে এতেকোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ ও বিশ্বম্ভপুর দুই ষ্টেশনের ৪ টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের ছোটভাই, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল’কে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে বদরুলকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য,মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজছাত্র তোফায়েল আহমেদ শরীফ বাদী হয়ে সম্প্রতি একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামি বদরুল যৌথ…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের ৬ ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাব্বিকে নির্মম ভাবে হত্যাকারী ও তার সাথে যারা জড়িত সকলের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রোববার সকাল ১১ টায় মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাব্বি হত্যাকারীর সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন। তবে এঘটনায় রাব্বি হত্যাকারী মাজহারুলকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। উল্লেখ্য- উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের ফজলুল হকের ছেলে রাব্বি মিয়া (১৩) গত বৃহস্পতিবার নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড এলাকার বানার নদের সেতুর নিচ থেকে রাব্বির লাশ উদ্ধার করা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ঈশ্বরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. নাছরিন আক্তার বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা কৃষি অফিসার রিপা রানী চৌহান, অতিরিক্ত কৃষি অফিসার আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী প্রমুখ। এবার মেলায় ৬টি স্টলে ফলদ বনজ চারা কৃষি উপকরণ অধুনিক প্রযুক্তির চাষ পদ্ধতি প্রদর্শন করা হয়। উদ্বোধনী দিনে মেলায় প্রচুর ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। মেলার উদ্বোধন শেষে র্যা লী…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মাননীয় প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করে রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি ও ছোট রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল আনিসুর রহমানের তদারকীতে এক অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) ওসি মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রাতে পুলিশের একটি ফোর্সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল উপজেলাধীন পুরান বাজার এলাকা হইতে দুই মাসের সাজাপ্রাপ্ত মামলা সিআর-৩৮৫/১৮ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত আসামী উৎপল রায় (৪৭)কে গ্রেফতার করে। উৎপল রায় -মৃত অমিষ রায়ের ছেলে ও জালালিয়া সড়কের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামীকে রবিবার সকালে যথাযথ পুলিশি প্রহরায় মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। – সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর জেলার কবি-লেখকদের সাথে মতবিনিময় সভা ও সাহিত্য আসর গতকাল রংপুর সিটির কেরানীপাড়া মৌবন মোড়স্থ টিচার্স এন্ড ইন্জিনিয়ারিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি লেখক ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও স্বরচিত কবিতা পাঠ করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন নাজ, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার ইন্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, বিভাগীয় কমিটির সহসভাপতি কবি-লেখক এটি এম মোর্শেদ, কবি-লেখক ডালিম কুমার রায়,লেখক মেজর ডাঃ মোঃ বিল্লাল হোসেন, কবি-লেখক গল্পকার নাহিদা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর দুঃখ হিসাবে পরিচিত ভবদহ জলাবদ্ধতা এলাকার জনগণ দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে অভয়নগর উপজেলার যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়ায় মানববন্ধনের আয়োজন করে। আজ রবিবার (২৯ শে সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এলাকার সহস্রাধিক নারী-পুরুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। গাজী ইকবাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস,সাধন বিশ্বাস , কানু বিশ্বাস,অভয়নগর বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু কাজী, অভয়নগর উপজেলা জামাতের আমীর সরদার মো. শরীফ হোসেন, উপজেলা ইমাম পরিষদের সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান,…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুলকে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে। তিনি সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদের সহোদর । রোববার(২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মৌলভীবাজার সদর মডেল থানায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের কলেজ ছাত্র তোফায়েল আহমেদ…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: দেশের যুব সমাজকে সামনের সারিতে এনে গণতান্ত্রিক মূল্যবোধে কার্যকর এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে নওগাঁয় তিন দিনের যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু হয়েছে। ডেমক্রেসিওয়াচের উদ্যোগে ও আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে ধামইরহাট উপজেলার যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করছে। প্রশিক্ষণটি নওগাঁর বেডো ট্রেনিং সেন্টারে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে। এতে যুব নেতৃত্বের বিকাশ, সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে তাদের ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আস্থা প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে…

আরও পড়ুন