Author: Md Sagor

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরের টেবলাই বাজারকে কেন্দ্র করে দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হামিদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ অপপ্রচার করায় ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। টেবলাই বাজারের ব্যবসায়ীদের ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ৪০-৫০ বছর আগে স্থানীয়দের উদ্যোগে খাস জায়গায় গড়ে উঠে এই বাজারটি। বাজারটি গড়ে ওঠার পর থেকেই বিভিন্ন সময় সরকারি বন্দোবস্ত নেয়ার জন্য ভূমি অফিসে আবেদন করেন ব্যবসায়ীরা। বর্তমানে বন্দোবস্ত নেয়ার আবেদনটি প্রক্রিয়া দিন রয়েছে। হয়তো যেকোনো দিন বন্দোবস্ত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, কয়েকদিন পূর্বে টেবলাই বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যানের ঘরটি সংস্কার…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী পুরোহিতের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শহরের কাচারি মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান ফকির,বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলী উসমান, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা…

Read More

রিয়াদ, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)—এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। আগামী তিন বছরের তাকে এই পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আই আই.ই.আর-এর পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানের পদত্যাগ পত্র ২৮ সেপ্টেম্বর গৃহীত হয়। ফলে তদস্থলে আগামী ৩ বছরের জন্য কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: ফারুকুজ্জামান খান-কে নিয়োগ করেছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ…

Read More

নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জের কোটালিপাড়া এস এন ইনস্টিটিউশন পাঠদান কেন্দ্রে পরিচালিত শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক ৬ষ্ঠ-৮ম শ্রেণি শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ‘অভিভাবক মতবিনিময় সভা’ করেছে বেসরকারি সংস্থা আশা। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীর রঞ্জন হাওলাদার। এসময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতিতে আশা’র দেশব্যাপী কার্যক্রম, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতকরণে করণীয়, আশা-শিক্ষা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, বাড়িতে শিক্ষার্থীদের যত্ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবিভাবকদের সাথে আলোচনা করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি মো. লিপন, আশা’র কোটালিপাড়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, আশা’র গোপালগঞ্জ জেলার এডুকেশন…

Read More

রিয়াদ, ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী।রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবহন অফিসের পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনের পদত্যাগ পত্র ২৮শে সেপ্টেম্বর গৃহীত হয়। ফলে তদস্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী কে ২৮শে সেপ্টেম্বর থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত পরিবহন অফিসের পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। পাশাপাশি…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৈত্রিক ও ক্রয় সুত্রে প্রাপ্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পিতার পক্ষে লিখিত বক্তব্যে খায়রুন নাহার সাথী অভিযোগ করেন, পৌর শহরের রঘুনাথপুর মৌজার ঢাকাইয়া পট্টিতে এস এ ৩২৭ নং খতিয়ানের ১৪১০ দাগে ১১ শতক ক্রয় এবং ৯ শতক জমির পৈত্রিক সুত্রে তার পিতা খায়রুল ইসলাম বৈধ মালিক। উক্ত সম্পত্তিতে পীরগঞ্জ বাজার মসজিদ কমিটির লোকজন দোতলা বিল্ডিং নির্মান করে হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছেন। জমি উদ্ধারের জন্য তার পিতা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলে তার বিষয়টি আমলে নেয়নি বরং…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানার ঘটনায় ৫৭জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নারকীয় হত্যাকান্ডের ষড়যন্ত্রকারী ও মদদ দাতাদের বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পূর্নবহালের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুক্তিরমোড়ে নওগাঁ জেলা শাখার বিডিআর কল্যাণ পরিষদ ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য এবং তাদের পরিবারবর্গদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেসময় বিডিআর কল্যাণ পরিষদের সমন্বয়ক মোহাম্মদ দেলোয়া হোসেনের সভাপতিত্বে উপস্থিত উপস্থিত ছিলেন, বিডিআর সদস্য দুলাল হোসেন, কারাবন্দী বিডিআর সদস্য জাহাঙ্গীরের স্ত্রী রেশমা বানু, কারাবন্দী বিডিআর সদস্যের ছেলে রেজোয়ান, মৃত বিডিআর সদস্যের ছেলে মোহায়মেনুল হকসহ প্রায় ৩ শতাধিক লোক। মানববন্ধনে বক্তারা…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্টিত প্রস্তুত্তিমুলক সভায় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ উসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, জাতীয় পাটির সভাপতি এড. মোঃ সেলিম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বাবু বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব বাবু ধ্রæব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়ায় আগে থেকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে দুই পক্ষ। এই সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্প এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার (৪৬)। স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে…

Read More

মশিউর রহমান, জামালপুর সরিষাবাড়ী উপজেলার  ১০৫ বছরের ঐতিহ্যবাহী  পিংনা কেন্দ্রীয় জামে মসজিদের নিজস্ব বহুতল ভবন মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা বাজার মোড় এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন  জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান নাজু’র সভাপতিত্বে  উপস্থিত ছিলেন- পিংনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,  সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পিংনা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, আওনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, পিংনা…

Read More

জেলা প্রতিনিধি, গাইবান্ধা জেলার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের লাঠির আঘাতে মমিন মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিন মিয়া নয়ন সুখ গ্রামের আলম উদ্দিনের ছেলে। (২৮ সেপ্টেম্বর)শনিবার মৃত্যুর ঘটনাটি ছড়িয়ে পড়ে সেই সাথে লাশ বাড়িতে আসলে জানাজানি হয় ভাইয়ের হাতে আরেক ভাইয়ের মৃত্যু উৎসুক জনতার ভীড়। স্থানীয়রা জানান, নিহত মমিন মিয়ার সঙ্গে তার সৎ…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শহীদ ক্যাডেট একাডেমী নাগরপুর শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে অত্র স্কুলের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্যাডেট নাগরপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ মিঞা শাহীন এর সভাপতিত্বে ও পরিচালক (প্রাথমিক) মো. সেতাব আলী মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহীদ একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এবং শহীদ একাডেমী চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আব্দুল বারিক খান। উক্ত অনুষ্ঠানে শহীদ একাডেমী নাগরপুর শাখার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী,…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:  ইসলামী ব্যাংক বাংলাদেশ-পিএলসি নাগরপুর উপজেলার সদর বাজার অবস্হিত (এজেন্ট-ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর)সকালে নাগরপুর বাজার এজেন্ট আউটলেটের সভাকক্ষে মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রী কলেজের সহকারী আলহাজ্ব অধ্যাপক এম.এ.সালামের সভাপতিত্বে ও এজেন্ট ইনচার্জ ও ওনার মোহাম্মদ শাহিন মিয়া’র সঞ্চালনায় গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান আলোচক  হিসেবে কুরআন ও সুন্নাহ আলোকে ব্যাংকিং সিস্টেমের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মো.রফিকুল ইসলাম।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার সিনিয়র অফিসার মো.গোলাম মোস্তফা।আরও বক্তব্য রাখেন এপিপি-আরডিএস জহির রায়হান। সমাবেশে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাত মাহফিলে বক্তারা বলেছেন, মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। মুহাম্মদ (সা.) মানব জাতির জন্য এক অনুকরণীয় আদর্শ। পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান জীবনাদর্শ অনুকরণ-অনুসরণের মাঝে মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। নবীজি দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য তিনি যে পথ প্রদর্শন করে গেছেন, তা অনুসরণের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব। শুক্রবার(২৭শে সেপ্টেম্বর) বিকেলে সায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীরাত মাহফিলের আয়োজন করা হয়। এতে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করা হয়। মাহফিলে লক্ষ্যণীয় মাত্রায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত…

Read More

তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন,আমরা সৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা করতে পারিনি,ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুণঃ প্রতিষ্ঠা হবে। শুক্রবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আন্দোলনে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার দাবি করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন,দীর্ঘদিনের আন্দোলনের ফসল শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, গণতন্ত্রের নতুন সুর্যোদয় উদিত হয়েছে, নির্বাচনের…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নের বন্যা কবলিত  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর  শুক্রবার বিকালে -মনোহরপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার দুলর্ভপুর  ইউনিয়নের মনোহরপুর এলাকার বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ও শিবগঞ্জ   উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম আজম সহ অন্যরা। সদর ও শিবগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে মোট ৪০ মেট্রিক টন চাল মোট ৪ হাজার পরিবারকে বিতরণ করা হবে ।…

Read More

এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: পার্শ্ববর্তী দেশ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ সদস্য নিতেশ নারায়ন রানে মহানবী (সাঃ) কে নিয়ে বাজে কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শুক্রবার(২৭ সেপ্টেম্বর) পবিত্র জুম্মার নামাজের পর সরকারি কলেজ গেট হতে  শুরু করে কাঁচাবাজার, তালতলা রোড হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ গেটে এসে জমায়েত হয় এবং এ সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা মাও.আল হেলাল উদ্দীনের পরিচালনায় বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো: রফিকুল ইসলাম,পেশ ইমাম মাও. মো: রফিকুল ইসলাম আমিনী,মাও মো: ইলিয়াছ হোসেন প্রমূখ। বক্তারা মহানবী (সাঃ) কে কটুক্তির নিন্দা ও তীব্র…

Read More

জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি (২০২৪ -২০২৫) গঠিত হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল আকন্দ সভাপতি এবং একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হাসান ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার জবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসাইন, রিংকু সরকার,আয়াতুল্লাহ আল মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক উবায়েদুল হক শুভ,ওমর ফারুক,তামান্না ও ইভা। এবং সাংগঠনিক সম্পাদক খান ফয়সাল। কমিটির সভাপতি বলেন, জেলা ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করবে। নেত্রকোনার জবিয়ানদের সবাইকে নিয়ে…

Read More

ইবি প্রতিনিধি- সম্প্রতি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় ‘দ্বীন ইসলাম দ্বীন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিশ্ব নবীর অপমান, রুখে দিবে মুসলমান’, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা (সা:)’, ‘সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। মিছিলটি নিয়ে…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ভারতীয় মদ সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। আজ শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুর পনে ১২ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রাম সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাফিজুল ইসলাম (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের ছাইদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম(২৩)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের আটককৃত…

Read More