Author: Md Sagor

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে  উদযাপনের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার(২ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। আলোচনায় অংশ নেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা বিএনপির…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের সন্ধান মিলেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের মেকানিছড়া। এই মানুষটির নাম রামসিং গোঁড়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী এই ব্যক্তির বয়স এখন ১১৯ বছর। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে। সেখানকার একটি চা বাগানে বসবাস করছেন তিনি গ্ৰিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বর্তমানে পৃথিবীর প্রবীণ পুরুষ যুক্তরাজ্যের লিভারপুল শহরের বাসিন্দা জন আলফ্রেড টিনিসউড। তার বয়স ১১১ বছর। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২০০ বছর আগে রামসিং গোঁড়ের দাদা ও বাবা বুগুরাম গোঁড় ভারতের মধ্যপ্রদেশের জবলপুর থেকে চা শ্রমিক হিসেবে বাংলাদেশে আসেন। শ্রীমঙ্গল পৌর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা সীমান্তের গ্রাম…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়। বুধবার (২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন ও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা চার্ট না থাকার অপরাধে ও…

Read More

মো রফিকুল ইসলাম আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এঁর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাঁকে সমর্থনকারী বিজেপি’র সাংসদ নিতেশ নারায়ণ রানেকে গ্রেফতারের দাবীতে নেত্রকোনার আটপাড়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ আটপাড়া উপজেলা শাখা আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলার খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মোবাইল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় খেলার মাঠে এসে সমাবেশে মিলিত হয়। হেফাজতে ইসলাম আটপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস খান, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম। [আটপাড়া প্রেস ক্লাব]

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) “পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই মহান স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল ইউনাইটেড সোসাইটির উদ্যোগে ভাওয়াল পাঠাগার-এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (বুধবার) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া এলাকায় এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের যাত্রা শুরু হয়। মেধা, ঐক্য ও সেবার সমন্বয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রস্থল হিসেবে এই পাঠাগারের প্রতিষ্ঠা করা হয়েছে। ভাওয়াল ইউনাইটেড সোসাইটি আশাবাদী যে এই পাঠাগার গাজীপুরের তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখায় এক ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২রা অক্টোবর) দুপুরে তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও ডিমাই গ্রামের মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া(৪০)। পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে…

Read More

ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে বীরমুক্তিযোদ্ধা শিক্ষাবিদ মরহুম সালাউদ্দিন আহমাদের সহধর্মিণী এবং কবি ও সাংবাদিক প্রভার্ষক শাহাবুদ্দীন রিপন শানের মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) জোহরবাদ উপজেলার দক্ষিণ ধলীগৌরনগর চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার সংগঠন “শান ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সাংবাদিক প্রভাষক রিপন শানের মমতাময়ী মা বেগম রওশান আরা পাঞ্চায়েতের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল ও মুসল্লিদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিম।দোয়া মোনাজাত শেষে চতলা বাজার মায়ের দোয়া মিষ্টি…

Read More

হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক সম্রাট, চোরাকারবারি ও যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একাডেমী মোড় থেকে গ্রেফতার করা হয় তাকে। বুধবার দুপুরে আটকৃত সাগর কে আদালতে পাঠানো হয়েছে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, সাগর সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং এর প্রধান সহকারী হিসেবে কাজ করতেন। জুয়েল আরেং এর নির্দেশে সীমান্তে অবৈধ পথে চোরাচালান, মাদক ব্যবসা,বালু মহাল দখল, টেন্ডার চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে মূলহোতা ছিলেন এই সাগর। এই চক্রের প্রধান সাগর গ্রেপ্তার হলেও অন্যরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছেন পর্যায়ক্রমে চক্রের সকলকেই গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Read More

তরিকুল্লাহ আশরাফী, হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বর্তমান সরকারের কাছে ৯ম গ্রেডে বেতন নির্ধারণ ও সহকারী শিক্ষকদের ১০ গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে বেষম্য নিরসনে প্রথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, সঞ্জয় সরকার,…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে বালুমহালে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ইজারাদার রহমত আলী মোল্লা। এতে ভেকুমেশিনের ড্রাইভার মোতাহার হোসেন ও বালু পয়েন্টের ম্যানেজার মামুনুর রশিদ আহত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আত্রাই নদীর উজান অংশের পার-কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইজারাদার রহমত আলী মোল্লা বাদী হয়ে উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত কছির চৌধুরীর ছেলে শহিদুল চৌধুরী, কাঞ্চন গ্রামের মৃত অবের আলীর ছেলে সামছুল ইসলাম, সূর্যনারায়নপুর গ্রামের মৃত খুদুর ছেলে ফিরোজ হোসেনসহ অজ্ঞাতনামা আরো ২৫/৩০জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে…

Read More

জেলা প্রতিনিধি গাইবান্ধা, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে আনোয়ার হোসেন দুলাল (২৪) ও জিয়াউর রহমান (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মাদক কারবারি দুইজন আনোয়ার হোসেন দুলাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের আফজাল হোসেনের ছেলে ও জিয়াউর রহমান রংপুরের পীরগাছা উপজেলার সাদ্দারগাঁ ইউনিয়নের জগজীবন গ্রামের মৃত শাহার আলীর ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরের দিকে সিপিসি-০৩, র‌্যাব-১৩, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর প্রাক্কালে মহালয়ার দিন চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহালয়া’ শব্দটির অর্থ- মহান যে আলয় বা আশ্রয় । “মহালয়া”শব্দটিকে স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়। কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভারম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয় ৷পিতৃপক্ষের শেষক্ষণ ও দেবীপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। পুরাণ অনুসারে প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ-সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। এই সময় বিষ্ণুর কর্ণমূল…

Read More

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি মহানবী (সাঃ) এর কটুক্তিকারী ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এই কর্মসূচী হয়। এদিকে সকাল থেকেই বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট দলে বিভক্ত হয়ে মার্কাজ মাদরাসা মাঠে জড়ো হচ্ছিলেন। পরে দুপুরের দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে স্কুল,কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ যোগ দিয়েছেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পূনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়। এ উপলক্ষে সমাবেশে মুফতি হাবিবুর রহমান এর সঞ্চালনায় মুফতি মামুনুর রশীদের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই- এই স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে সামনে রেখে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার (২রা অক্টোবর) সকালে শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে পিস ফ্যাসিলিটের গ্রুপ (পিএফজি) ও ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ শ্রীমঙ্গলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন মৌলভীবাজার প্রেসক্লাবের সামনেও পিএফজির উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ইউকে এইড ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় প্রতিবছর ২রা অক্টোবর বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়। অহিংস দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ‘সংঘাত নয় ঐক্যের দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় বুধবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ফুলছড়ি উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক শামসুজ্জোহা বাবলু, বীর মুক্তিযোদ্ধা ছায়েদ আহমেদ দুলু, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক মজিবর রহমান, ছাত্রদল নেতা রায়হান সরকার…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রেল স্টেশনে জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত নারী উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। আঠারবাড়ি রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, নিহত জেসমিন আক্তার মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বামী ও পরিবার সুত্রে জানতে পেরেছেন। বুধবার সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আঠারবাড়ি রেল স্টেশনে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পার্শ্বে কাটা পড়ে নিহত হয়। সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া জানান, নিহতে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২রা অক্টোবর) সকালে উপজেলার ভোগতেরা গ্রামে শেখরুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৬ই জুলাই এবং ৩ ও ৪ আগস্ট জুড়ী শহরে কর্মসূচি পালনকালে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ করে ৩রা আগস্ট একটি শান্তিপূর্ণ মিছিল বের করে শিক্ষার্থীরা। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা পিএফজির উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। বুধবার উপজেলা পরিষদ চত্বর থেকে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ঈশ্বরগঞ্জ শাখার কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি এম্বাসেডর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পিএফজি সদস্য ও এলডিপি…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ দ্রুত বিচার আইনে করা একটি মামলায় রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) বিকেল ৩.৩০ মিনিটে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে । জানা গেছে , রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। গত মাসের ১৬ সেপ্টেম্বর মামলাটি বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক বাদশাহ ওসমানী । সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে মামলার আবেদন করা হলে শুনানি শেষে মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে বদরগঞ্জ থানাকে নির্দেশ দেন আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়। ওই মামলায় তারাগঞ্জে যারা গ্রেফতার হয়েছে, কুর্শা ইউনিয়নের…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়নে মনোয়ারা বেগম (৫০) নামে একজন গৃহিনী স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজের স্বামী ময়নাল শেখ (৬০)। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে ইউনিয়নের ফয়েজপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ময়নাল শেখ ফয়েজপুর গ্রামের তোফান শেখ এর ছেলে এবং নিহত স্ত্রী মনোয়ারা বেগম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত তাহেরুল আমিন এর মেয়ে। প্রত্যক্ষদর্শী সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন জানায়, তারা স্বামী ও স্ত্রী ঢাকা থেকে একই সাথে আজই এলাকায় এসেছিলো। এক পর্যায়ে বাজার করার বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘরে থাকা গাছ কাটার কুড়াল নিয়ে ঘাতক স্বামী তার স্ত্রীকে ঘাড়ে দুটি…

Read More