Author: Md Sagor

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী বিদ্যুতের ভূয়া বিদ্যুৎ বিল আদায়, বিদ্যুৎ এর ইউনিটের মূল্য বৈষম্য দূরীকরণ, মানহীন মিটার তুলে নেওয়াসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভূতুড়ে বিল তৈরিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ এলাকার কয়েক শত বিদ্যুৎ গ্রাহক। মানববন্ধনে আন্দোলনকারীরা দুর্ণীতিবাজ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গোলাম ফারুক মীর এর প্রত্যাহারের দাবী জানান। এদিকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস বিক্ষুদ্ধ ছাত্র-জনতা ঘেরাও করার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। প্রায় আড়াই ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল-শমশেরনগর ও মৌলভীবাজার-আদমপুর রোডে প্রায় ৫শত যানবাহন মানববন্ধনে…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব এ মঞ্চস্থ হলো ১৭০ বছর আগে রচিত নাটক ‘কুলীন কুলসর্বস্ব’। মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যায় নাটকটি মঞ্চায়িত হয়েছে। এই নাটকের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান (হীরক মুশফিক)। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ব্যবস্থাপনা ও পরিবেশনায় বিভিন্ন বিভাগের প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দেশজ নাট্যের আঙ্গিকে নতুনভাবে মঞ্চায়িত হয়েছে এই নাটক। রামনারায়ণ তর্করত্ন ১৮৫৪ সালে নাটকটি রচনা করেন। নাটকটি মূলত উনবিংশ শতাব্দীর বাংলা সমাজের কুলীন প্রথা ও…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – “মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের সার্বিক অর্থায়নে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে এক র‍্যালি শেষে আলোচনা সভায় প্রবীণ কর্মসূচির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে কারিতাস এর প্রতিনিধি সারেন তজু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মোসাম্মৎ জেবুনেচ্ছা,প্রভাষক ড. আব্দুর রাশিদ,সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: দীর্ঘ ৩৬ বছর জিআর সাজা পরোয়ানা মূলে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল মোতি ওরফে পাগলা (৬০) কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাত্রি আনুমানিক ৫.১৫ ঘটিকার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া জানান, ১৯৮৮ সালের ২৬ মার্চ মোজাম্মেল হক, সাং- দক্ষিন রসুলপুর (কঞ্চিপাড়া), থানায় হাজির হইয়া ০৩ (তিন) জন দুর্বৃত্ত আসামীর বিরুদ্ধে দস্যুতা সংগঠনের অপরাধের বিষয়ে এজাহার দায়ের করিলে থানায় নিয়মিত মামলা রুজু হয়। যাহার ফুলছড়ি থানার মামলা নং- ৮, জিআর নং-১৩৪/৮৮, ধারা- ৩৯৪/৩৯৭, পেনাল কোড-১৮৬০,…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জা‌টিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ের নৈশপ্রহরী আরমান (২৪) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নিজ কর্মস্থলে তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন। নিহত আরমান মিয়া জাটিয়া গ্রামের মৃত লোকমান হেকিমের ছেলে। জানা যায়,  উপজেলার জাটিয়া ইউনিয়নের জা‌টিয়া উচ্চ বিদ‌্যাল‌য়ে মো. আরমান মিয়া ২০২১ সালের ৮ডিসেম্বর নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সুনামের সাথে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতেও স্কুল ক্যাম্পাসে তিনি ডিউটিরত ছিলেন। স্থানীয় প্রতিবেশীরা জানান, সকাল ৭টার দিকে স্কুলের ভেতর থেকে গোঙ্গানির শব্দ শোনে জানালার ফাঁক দিয়ে দেখতে পান নৈশপ্রহরী আরমান রক্তমাখা অবস্থায় শিক্ষক মিলনায়তন কক্ষে উপুড়…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষিকাকে ধর্ষণ ও গর্ভপাতসহ প্রায় ২৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইন্সট্রাক্টর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। তিনি বর্তমানে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের কর্মরত আছেন। ঘটনার পর ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন। নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলাটি আমলে নিয়ে ধামইরহাট থানায় এজাহার হিসাবে নথিভুক্ত করার আদেশ দেন। ভুক্তভোগী জানান, মামলার পর অভিযুক্ত জাহাঙ্গীর শিক্ষিকাকে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এমতাবস্থায় তিনি অসহায়ভাবে জীবন যাপন করছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর ধামইরহাটের উত্তর চকযদু গ্রামের স্কুল শিক্ষিকা ফাতেমাতুজ…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরীর ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েকদিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রঙের আঁচড়। বাঁশ-কাঠ আর কাদামাটি দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখতে ভিড় জমাচ্ছেন সনাতন ধর্মের লোকজন। সোমবার (১অক্টোবর) সরেজমিনে উপজেলার কয়েকটি মন্দিরে ঘুরে দেখা গেছে, মন্দিরে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজে ব্যস্ত শিল্পীরা। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কাদা তৈরি করছেন, কেউ আবার কাদা দিয়ে হাত-পা বানাচ্ছেন। বেশিরভাগ এলাকাতেই প্রতিমাতে কাদামাটি লাগানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপর শুরু হবে প্রতিমাতে রংতুলির ছোঁয়া…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মুক্তির মোড় শহিদ মিনারের সামনের সড়কে এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এ্যারোমা ইয়ূথ ওমেন অর্গানাইজেশনের সংগঠনটির সভাপতি ফাতেমা আক্তার সাবানার সভাপতিত্বে উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন, অনামিকাসহ প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা পালন ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শান্তি প্রদান করার দাবি করেন তারা। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন,মানি না মানবো না” এই শ্লোগানকে সামনে রেখে অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ন্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার অথবা সমমানের পদে কর্মরতদের ১০গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালান কারেছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। মঙ্গলবার  (পহেলা অক্টোবর  )সকালে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই কর্মসূচি পালন করে  । এসময়  বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এসে শাখার সার্ভেয়ার জাহাঙ্গীর আলম , স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাচোল শাখার সার্ভেয়ার  আব্দুল হাকিমসহ সকল দপ্তরের সার্ভেয়ার উপস্থিত ছিলেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ,ভৃমি ব্যবস্থাপনা ও…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে বদলগাছী উপজেলা চত্ত্বরের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এসময় বক্তারা প্রাইমারি পর্যায়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।মানববন্ধনে এস, এম, আবু সাইদ রিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আব্দুল রাজ্জাক, আলমগীর শপন, খোরশেদ আলম, কালাম, জুয়েল, শামীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষকরা।

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন টাংগাইলের নাগরপুর উপজেলার দুয়াজানী গ্রামের সন্তান তরুণ শিক্ষাবিদ, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক‍্য পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইকবাল বাহার চৌধুরী এবং মহাসচিব মো: সাফায়েত হোসেন এর যৌথ স্বাক্ষরিত প‍্যাডে( ৩০ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছেন। এ বিষয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সহ সাংগঠনিক সচিব গোলাম মোস্তফা গোলাম গণমাধ্যমকে জানান- সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয়…

আরও পড়ুন

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দক্ষিন কাচন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে আহবায়ক এবং মডেণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজাকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে প্রধান শিক্ষকদের বেতন ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী ২ অক্টোবরের মানববন্ধন কর্মসূচী সফল করতে প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন, ভাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী, সাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার আটপাড়ার উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে সনাতনী ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় তেলিগাতী ইউনিয়ন বিএনপি আয়োজনে তেলিগাতী ইউনিয়ন পরিষদে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভিপি আনিসুর রহমান অনুকূল, সভাপতিত্ব করেন তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন তেলিগাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং সনাতন ধর্মাবলম্বীরা। এরপর বেলা সাড়ে ৫টায় স্বরমুশিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজনে ও উপজেলা বিএনপি বিএনপির নেতাকর্মীদের সাথে সনাতনী ধর্মালম্বীদের মত…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: যাদুকাটা ও ধোপাজান নদীতে প্রান প্রকৃতি বিনাশী ড্রেজার- – বোমা বন্ধে কার্যকর ভুমিকা গ্রহনের দাবিত সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ জেলা বাকরি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় যাদুকাটা নদী সংলগ্ন মিয়ারচর বজারে এ সভা অনুষ্ঠিত হয় । জেলা কমিটির সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো: ফরিদ…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল তারাগঞ্জ উপজেলা কর্মরত সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক, সাংবাদিক ও সুধী জনের সাথে মতবিনিময় করেন। আজ সোমবার (৩০ সেপ্টেম্বার) দুপুর ৩টায় উপজেলা প্রশাসন হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, তারাগঞ্জ থানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বক্কর সিদ্দিক, তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রেহেনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. আঞ্জুমান আরা, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়,বিধস্ত হয় বেশ কিছু বাড়ি ঘর অসহায় হয়ে পড়ে নিন্ম আয়ের মানুষ । ক্ষতিগ্রস্ত এসব মানুষের মাঝে গৃহ নির্মাণসামগ্রী (ঢেউটিন) নিয়ে পাশে দাঁড়িয়েছে কমলগঞ্জ জামায়াতে ইসলামী। এ লক্ষে সোমবার( ৩০ সেপ্টেম্বর) বিকালে কমলগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৩ পরিবারের মাঝে ২ বান করে মোট ৪৬ বান ঢেউটিন বিতরণ করা হয়। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, কমলগঞ্জ উপজেলা আমির মোঃ মাসুক মিয়া, উপজেলা নায়েবে আমির সৈয়দ আমিরুল…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ   মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়া মোড়ে অটোরিক্সা উল্টে আবু সাঈদ শাহীন (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার(৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিক্সা ভাড়া করেন। সোমবার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিক্সা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন। লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া মোড় অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিক্সা উল্টে যায়। এসময়ে ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে সতীর্থরা তাকে উদ্ধার…

আরও পড়ুন

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সরাও তিন ঘন্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের সদস্যরা। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ কর্তৃক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল মেডিকেল কলেজ হাপসাতাল, জেলা হাসপাতাল ও সকল স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী কর্মবিরতি ও লাল ব্যাজ ধারণ করা হয়। জানা যায়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল প্রেসক্লাব চত্বরে পল্লি বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারিদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন-যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষীপাশা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম তারিকুল ইসলাম, ডিজিএম হাওলাদার রুহুল আমিন, লাইনম্যান বি এম বেলালসহ অনেকে। বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্ন মানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ এবং প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধঃ “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ “এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার(৩০ সেপ্টেম্বর)বিকাল ৩টায় কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত। কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন , কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন,কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন,সহকারী শিক্ষক শুধাংশু শেখর দেবনাথ,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী,সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আরকে সৌমেন প্রমূখ।…

আরও পড়ুন