স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক সমীর কুমার বিশ্বাস সহ তিন জনের বিরুদ্ধে যশোরের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বাঘারপাড়া আমলী আদালতে যৌতুকের অভিযোগ তুলে গত বুধবার মামলা করেছেন শিক্ষক সমীর কুমার বিশ্বাসের স্ত্রী মিতালী রানী গোলদার। শিক্ষক সমীর কুমার বিশ্বাস যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার মৃত বুদ্ধদেব বিশ্বাসের পুত্র। মামলার অন্য দু’জন আসামী একই জেলার বাঘারপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকার ইন্দ্রা বিশ্বাস ও তার পিতা মৃনাল বিস্বাস। মামলার বর্ননায় জানা যায়, দশ বছর পুর্বে বাঘারপাড়া কোমলাপুর এলাকার স্বপন কুমার গোলদারের কন্যা মিতালী রানী গোলদারের সাথে যশোর সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার মৃত বুদ্ধদেব বিশ্বাসের পুত্র সমীর…
Author: Mahamudur Rahman Rony
নাদিম হোসেন (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দরের সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের প্রধান কার্যালয়ে বুধবার দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক গ্রুপে নব-নির্বাচিত সভাপতি কাজী সাহাবুদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন , সহ-সভাপতি শাহিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম , সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুল হক বিএল,সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, দপ্তর সম্পাদক মাসুদ রানাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কাজী সাহবুদ্দিন বলেন,সোনা মসজিদ আমদানি ও রপ্তানি কারক…
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “রমজান মাস উপলক্ষে সকল পণ্য স্বাভাবিক সরবরাহ রয়েছে কোন অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মজুদ কিংবা অসৎ উপায়ে পণ্যের দাম বেশি নিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে”চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বুধবার বিকালে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এসব মন্তব্য করেন। এ সময় বক্তব্য রাখেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন,শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ শিবগঞ্জের ব্যবসায়ীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
মোঃ আতাউর রহমান (লালপুর)নাটোর: নাটোরের লালপুর উপজেলার গৌরিপুর স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে , বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, মোঃ আমিনুল ইসলাম জয়ের এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। অএ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হয়রত আলীর এর সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়ার) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোনোয়ারুজ্জামান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতন করতে বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরের বড়বাজার ও মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাব, যশোর-এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয় এবং…
সোমবার দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টির কারণে। সেদিন অবশ্য নিজেদের ইনিংসের পুরোটাই ব্যাটিং করেছিল বাংলাদেশ। পরদিন মঙ্গলবার স্বাগতিকদের কোনো অনুশীলন ছিল না। জাতীয় দলের কোচিং স্টাফরা ভোলাগঞ্জের সাদা পাথরে ঘুরতে যান। ম্যানেজার নাফিস ইকবাল, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্পিন কোচ রঙ্গনা হেরাথের সঙ্গী হন পেসার হাসান মাহমুদও। মোস্তাফিজুর রহমান আলাদা করে তার স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ান চা বাগান ও রাতারগুলে। বুধবার ম্যাচের আগের দিন সকালে অনুশীলন ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হয় দুপুরে। স্কোয়াডের ১৪ জন ক্রিকেটারের ভেতর এই অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এর মধ্যে সাকিব বিমান…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ সৈয়দপুরে মাসুম মটরস শোরুমে জঙ্গি স্টাইলে হামলা চালিয়ে ভাঙচুর, অর্থ লুটপাট ও অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনা ঘটেছে। বুধবার (২২ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে সৈয়দপুরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মাসুম মটরস এর ইয়ামাহ মোটরসাইকেল শোরুমে এক দল চিহ্নিত সন্ত্রাসী বাহিনী হামলা চালায় । প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উক্ত ঘটনায় সৈয়দপুর থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। এযাহার সুত্রে জানা যায়, নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার বিহারি ক্যাম্পের জাবেদের ছেলে জনি (২৬), আজগর আলির ছেলে শাহনেওয়াজ (২৮), খালিদের ছেলে আহাদ, শাহীন (২৫), বাবলা (২৬), মিঠুন (২৭) সহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনে একটি সন্ত্রাসী বাহিনী ইয়ামাহ মোটরসাইকেলের ওই…
আরিফুর রহমান (প্রতিনিধি) ঝালকাঠি:- ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে দুজনকে ১০ লাখ টাকা অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার (২২ মার্চ) নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সুগন্ধা নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা।সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম। বরিশাল সিঅ্যান্ডবি পুল এলাকার মৃত আবদুল হামিদ বেপারীর ছেলে আব্দুল হালিম বেপারী। তাকে এক বছরের কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চরমোনাইর চরহোগলা এলাকার সামসুল আলমের ছেলে মাসুম খানকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫…
লিমন সরকার ঠাকুরগাও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ সহ আকরাম হোসেন (২২) নামে এক জনকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার জাবরহাট ইউনিয়নের রনশিয়া চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আকরাম হোসেন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে ।পীরগঞ্জ থানার (এস আই) মকুল কুমার সেন জানান ,মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রনশিয়া চন্দ্রা এলাকা থেকে আকরাম হোসেন কে ৪৫ বোতল বিদেশী নিষিদ্ধ মদ সহ আটক করা হয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সংশোধনীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ২০১৮ সালে আইনের ধারায় মামলা করা হয়েছে। পরদিন…
আতাউর রহমান লালপুর ( নাটোর ) প্রতিনিধি নাটোরের লালপুর উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং লালপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। অনুষ্ঠানটি আয়োজন করে লালপুর উপজেলা প্রশাসন। মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ১৫৫ জন গৃহহীনকে জমি ও গৃহ প্রদানের মাধ্যমে ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো নাটোরের লালপুর উপজেলা। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পের জমির মালিককে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এপর্যন্ত মোট ৬২৯ জন ভূমিহীনকে ২শতাংশ করে জমি ও ২ রুম বিশিষ্ট আধা পাকা ঘর নির্মান করে দেওয়া হয়েছে। জমি ও…
শুভ তংচংগ্যা, বান্দরবান জেলা প্রতিনিধি:- বন রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে বান্দরবানে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। সুস্থ শরীর সুস্থ মন,যদি থাকে সমৃদ্ধ বন এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়। সভায় মূখ্য আলোচক হিসেবে আলোচনা করতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,পরিবশে সুরক্ষায় আমাদের সকলকে কাজ করতে হবে। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ উঠানের মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বিপুল পরিমান হেরোইন (১কেজি ৫০৭ গ্রাম) এবং অবৈধ দেশীয় অস্ত্র সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দিনাজপুর র্যাব। র্যাব ১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, মঙ্গলবার (২১ মার্চ) র্যাব ১৩ দিনাজপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (কাঞ্চন ব্রিজ পার হয়ে) দিনাজপুর জেলার বিরল থানাধীন দামাইল ঝলঝলি পাড়া সাকিনস্থ মোছাঃ ফাতেমা বেগম, স্বামী- মৃত মতিয়ার রহমানের বসতবাড়িতে দুপুর আনুমানিক ১২ ঘটিকায় অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে এবং আসামিদের মৌখিক স্বীকারোক্তি মতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, যাহার অবৈধ বাজার মূল্য ৩,৭৬,৭৫,০০০/- (তিন…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে আনন্দ মার্গ প্রচার সংঘের ঠাকুরগাঁও জেলার ভুক্তি প্রধান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার সকল ১০টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বোলদিয়ারা আনন্দ মার্গ প্রচার সংঘে ভোট গ্রহন করা হয়। এতে খগেন্দ্র নাথ রায় গোলাপ ফুল প্রতীক নিয়ে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী অনুপানন্দ রায়(আম প্রতীক) পান ১১ ভোট এবং মধুসূদন রায় (বীণা প্রতীক) পান ১০ ভোট। জেলার কয়েকটি ইউনিটের ৩ শত ২৭ জন ভোটারে মধ্যে ২ শত ২৪ জন মার্গী ভোট প্রদান করেন। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ…
লালপুর ( নাটোর) সংবাদদাতা লালপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীর রহস্যজনক মৃত্যু! নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর স্ত্রী আছিয়া বেগম (৬৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বীরমুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত একই এলাকার জনৈক বাক্কার আলীর সঙ্গে বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকালে বীরমুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর ছেলেরা জমিতে তিল রোপন করতে গেলে জনৈক বাক্কার আলীর সঙ্গে মারামারি হয়। এক পর্যায়ে ছেলেদের বাঁচাতে গেলে প্রতিপক্ষের ধাক্কায় আছিয়া বেগম পড়ে গিয়ে অসুস্থ হয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃঃ “আর নয় ভাড়াটে খেলোয়ার-যোগ্য খেলোয়ার গড়বো এবার” প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে স্প্রিট-৫১১০ এর আয়োজনে পীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে রনশিয়া সবুজ সংঘ ৩-০ গোলে দেবীতলি স্পোটিং ক্লাবকে পরাজিত করে। পরে চাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেমক্লাবের সভাপতি জয়নাল…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে ককটেল হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকাল পাঁচটায় যশোর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা সংসদের সভাপতি ও সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, টি ইউ সির জেলা সাধারন সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, একাত্তরের ঘাতক…
মাসুম তালুকদার , জবি প্রতিনিধি:- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল একাংশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ পঁচিশ পদে বিভিন্ন বিভাগের শিক্ষকরা স্থান পেয়েছে। আজ মঙ্গলবার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক শাহ মো.আরিফুল আবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর আদর্শ অনুশীলন ও সংগঠনকে আরও বেগবান করার লক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের এক সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় সভায় দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মোমিন উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি নূরে আলম আব্দুল্লাহ। সভায় উপস্থিত সদস্যদের সম্মপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্যান্যরা হলেন,…
আল নোমান শান্ত(দুর্গাপুর)প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলাকে ‘কথ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ইউএনওর কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান সাংবাদিকদের বলেন, আগামীকাল ২২ মার্চ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় দুর্গাপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ৪৪টি ঘর হস্তান্তর করে এ উপজেলাকে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “বিশুদ্ধ কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স-২০২৩”-এর প্রথম ব্যাচের সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয় জিয়া হল মসজিদে এই আয়োজন করে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্বারী সোসাইটি’র সভাপতি মোবারক করিম জওহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান। এসময় ইবি তালামিযের সভাপতি সাইফুল্লাহ বিন নামর, জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন, শাখার প্রধান ক্বরী নাজমুল ইসলাম নাসিব, নাজিম সালেহ আহমদ রায়হান ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খাইরুল ইসলামসহ লতিফিয়া ক্বারী সোসাইটি ইবি শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত…
মাহমুদুর রহমান রনি (বরগুনা) : ‘করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ’ এ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটায় এই প্রথম বন দিবস নিয়ে ‘বন সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বলেশ্বর নদ সংলগ্ন বড় টেংরা রেড ক্রিসেন্ট আশ্রয়ন কেন্দ্রে বেলা ১১ টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ’র যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মো. মনির হোসেন, সাংবাদিক ইমাম হোসেন, পরিবেশ কর্মী সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল, গোলাম মোস্তফা, বেল্লাল হোসেনসহ স্থানীয় অর্ধশতাধিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পাথরঘাটা সমন্বয়ক সাংবাদিক…