অনলাইন ডেস্ক:- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো। বুধবার দুপুরে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবো। ঐদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেওয়া হবে। তিনি আরো বলেন, যাত্রীরা যেন বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে…
Author: Mahamudur Rahman Rony
মাহমুদুর রহমান রনি(অনলাইন ডেস্ক):- মেসিকে বছরে প্রায় ৪৭০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব সৌদি ক্লাবেরতাই পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানাচ্ছে বেশ কয়েকটি ফরাসি সংবাদমাধ্যম। এই ফাঁকে মেসির জন্য অভাবনীয় এক প্রস্তাব দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। সাতবার ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের পেছনে বছরে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছে তারা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। মেসির চাহিদার সবকিছুই থাকছে এই প্রস্তাবে। এমনটাই জানিয়েছে আরব ভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গাজেত্তে ও ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। মেসি সেই প্রস্তাব গ্রহণ করলে বিশ্ব ফুটবলে আরও একবার ইতিহাস রচনা করবে সৌদি আরব। গত বছরের শেষ দিকে ক্রিস্টিয়ানো…
মাহমুদুর রহমান রনি(অনলাইন ডেস্ক):- আগের দিনের শেষ বলে উইকেট হারানোর চাপ ছিল। পরদিন সকালেই বাংলাদেশ হারায় মুমিনুল হককেও।অস্বস্তিটা তাতে বেড়েছিল আরও। এরপরই প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়ক হন আক্রমণাত্মকও। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে আয়ারল্যান্ডের চেয়ে ৪৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে তারা। এই সেশনে এক উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে খেলতে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই মার্ক অ্যাডাইয়ারের বলে বোল্ড হয়ে সাজঘরে…
মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):- রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঢাকা ও এর আশপাশের ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ সকাল ৯টার সময় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি তখন বলেন, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ঢাকায় সবগুলো ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয়েছে। সকালবেলা সড়ক ফাঁকা থাকায় দ্রুতই সবাই চলে আসবে। এ ছাড়া ঢাকার আশপাশের ইউনিটগুলোকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায়…
মাহমুদুর রহমান রনি (অনলাইন ডেস্ক):- রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। সেই সঙ্গে যোগ দিয়েছে বর্ডার হার্ড বাংলাদেশ বা বিজিবি। মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বিমান বাহিনী। এর কিছুক্ষণ পরে পৌঁছায় সেনাবাহিনী। পরে, সকাল সাড়ে ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী। এরপর সব শেষ যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। পাশাপাশি ঢাকা ও আশপাশের সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের…
অনলাইন ডেস্ক:- রেললাইন স্থাপনের কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আজ পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতি নিয়েছেন প্রকৌশলীরা। ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমিটার অংশে ট্রেন চালানো হবে। স্বপ্নের পদ্মা সেতু আরেকটি মাইলফলক স্পর্শ করছে আজ মঙ্গলবার। এই সেতুতে সড়কপথ চালুর ১০ মাসের মাথায় প্রস্তুত হয়ে গেছে রেলপথ। ৬ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর রেলপথের কাজ শেষ করেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। প্রথমবারের মতো ট্রেন পাড়ি দেবে পুরো পদ্মা সেতু। প্রকৌশলীরা জানান, ২৯ মার্চ রেলপথের সবশেষ ৭ মিটার অংশের ঢালাইয়ের মাধ্যমে কাজ শেষ হয়। তবে ঢালাইকৃত অংশ শক্ত হয়ে ট্রেন চলার উপযোগী হতে ৪৮…
অনলাইন ডেস্ক:- গল্পটা অনেকটা সিনেমার মতো। কিন্তু আসলে তা বাস্তব। ভারতের অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গেলের যমজ দুই বোনের বিয়ে হয় একই দিনে। বছর ঘুরতে না ঘুরতেই সেই দুই বোন একই সঙ্গে এক হাসপাতালে, দুটি পুত্রসন্তানের জন্ম দিলেন। তিম্মামপেটা গ্রামের বাসিন্দা ললিতা এবং কোলানপল্লি গ্রামের বাসিন্দা, রমা দুই যমজ বোনের বিয়ে হয়েছিল একই দিনে। এমনিতে দুই বোনের মধ্যে মিল ছিল খুব। যমজ সন্তানদের ক্ষেত্রে একই সঙ্গে অসুস্থ হওয়া, একই সঙ্গে খিদে পাওয়ার মতো ঘটনা খুবই সাধারণ। কিন্তু সেই মিল যে এতদূর পর্যন্ত গড়াবে, তা আগে থেকে আঁচ করতে পারেননি কেউ। কাকতালীয়ভাবে বছর ঘুরতে না ঘুরতেই দুই বোনই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই পর্যন্ত তা-ও…
অনলাইন ডেস্ক:- পবিত্র মাহে রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রবিবার (০২ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। এতে ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরও (২০২২ সালে) সর্বোচ্চ ফিতরা ছিল ২ হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা। দ্যা মেইল বিডি/এম আর আর
অনলাইন ডেস্ক:- তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমিয়ে ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ১ হাজার ৪২২ টাকা। আজ রবিবার (০২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়। বিইআরসি জানায়, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। দ্যা মেইল বিডি/এম আর আর
অনলাইন ডেস্ক:- দেশে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে সুতা তৈরি করে মনিপুরী শাড়ি বুনলেন মৌলভীবাজার কমলগঞ্জের বুনন শিল্পী রাধাবতী দেবী। বান্দরবানের জেলা প্রশাসকের অনুরোধে বান্দরবানে গিয়ে এ শাড়িটি বুনেছেন তিনি। বুনন শিল্পীর নামের সঙ্গে মিল রেখে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি শাড়িটির নাম রেখেছেন ‘কলাবতী’। জানা যায়, প্রথম পর্যায়ে কলাগাছ থেকে তন্তু তৈরি করা হতো। পরে প্রশিক্ষণ দিয়ে এ তন্তু থেকে বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করা হয়। সর্বশেষ এ তন্তু দিয়ে কমলগঞ্জের মনিপুরী তাঁতশিল্পী রাধাবতী দেবী চ্যালেঞ্জ নিয়েছেন এবং ১৫ দিনের অক্লান্ত পরিশ্রমে শাড়িটি তৈরি করতে সফল হয়েছেন। বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইং সাইং উঃ নিনি দম্পতির বাসায় কলাগাছের…
অনলাইন ডেস্ক:- বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আজ শনিবার সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। একই দিন বিএনপি ছাড়াও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো স্ব স্ব উদ্যোগে পৃথক সময়ে এ কর্মসূচি পালন করবে। শুক্রবার (৩১ মার্চ) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবারের এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপির যৌথ উদ্যোগে এ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করবেন…
অনলাইন ডেস্ক:- নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিক পরিচালিত ‘ডালিম কুমার’ নাটকে। এরপর তাকে আর অভিনয় করতে দেখা যায়নি। দীর্ঘ ১৩ বছর পর আবার ছোটপর্দায় আসছেন তিনি। তবে অভিনয় করতে নয়, অভিনয় থেকে কেন দূরে আছেন, সে কথা জানাতে আসবেন তিনি। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’। ঈদে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা। কেন এক যুগের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন, সে কথাও জানাবেন। শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং আরও জানাবেন, সামনের দিনগুলোতে তার নতুন…
অনলাইন ডেস্ক:- দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস (সাভারে কর্মরত) এবং একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও অন্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার রাতে রমনা থানায় এ মামলা হয়। রাত ২টার দিকে রমনা থানা পুলিশ মামলা হওয়ার বিষয়টি জানায়। মামলার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা যায়, রাত ১১টা ১০ মিনিটে মামলাটি দায়ের করা হয়। আইনজীবী আব্দুল মালেক (মশিউর মালেক) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। তিনি মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য…
অনলাইন ডেস্ক:- ষষ্ঠ ওভারের প্রথম বল। বেন হোয়াইটের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন লিটন দাস। মাত্র ১৮ বলেই অর্ধশতক পূর্ণ করলেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটি। দ্রুত পঞ্চাশ তুলতে গিয়ে তিনি ভেঙ্গেছেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো ২০ বলে ফিফটির রেকর্ড, ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে রেকর্ড গড়েছিলেন তিনি। আয়ারল্যান্ডের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে গড়লেন বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। ৫ চার ও ৩ ছয়ে ক্যারিয়ারের দশম টি-টোয়েন্টি ফিফটি করেছেন লিটন। দ্যা মেইল বিডি/এম আর আর
অনলাইন ডেস্ক:- কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে তিন রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেলেও, অপরজনের পরিচয় শনাক্ত করা যায়নি। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার উখিয়া সদরের মুহুরী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩) ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২১)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা…
অনলাইন ডেস্ক:- জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ থেকে কল পেয়ে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার সময় স্পিডবোট নিয়ে উল্টে যাওয়া ১২ চীনা নাবিককে জীবিত উদ্ধার করেছে কোষ্টগার্ড। বুধবার (২৯, মার্চ) দুপুরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের নিকটবর্তী অবস্থানে থাকা এনডিই-১৪ নামে একটি লাইটার জাহাজের একজন নাবিক আলি আজগর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন।…
অনলাইন ডেস্ক:- উপজেলা পরিষদে ইউএনওদের (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না। বুধবার (২৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।এছাড়া বিভিন্ন আমন্ত্রণপত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখার সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছেন আদালত। জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বাদ দিয়ে উপজেলা নির্বাহী অফিসাররা কীভাবে উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি হন তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার…
অনলাইন ডেস্ক:- সাভারের বাসা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে বুধবার ভোর রাতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিরুদ্ধে। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না। তারা কাউকে গ্রেপ্তার করেননি। প্রত্যক্ষদর্শী বলেন, ভোর চারটার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন ব্যক্তি শামসুজ্জামানের বাসার সামনে যান। তাদের মধ্যে ৭-৮ জন বাসায় ঢোকেন। একজন শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়। বাসায় ১০-১৫ মিনিট অবস্থান করার পর তাকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যান তারা। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী…
অনলাইন ডেস্ক:- গত কাল মঙ্গলবার (২৮ মার্চ) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন মাহির স্বামী রাকিব সরকার। তিনি জানান, মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। পুত্রের নাম এখনও ঠিক করা হয়নি বলে জানান তিনি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। দুই বছর আগে গাজীপুরের ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। তার কয়েক মাস আগে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে। গত…
অনলাইন ডেস্ক:- কেনাকাটাসহ নানা প্রয়োজনে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়। কিন্তু যাওয়ার আগে জেনে নেওয়া উচিৎ কোন কোন এলাকা ও মার্কেট কবে বন্ধ থাকে। আসুন জেনে নেই আজ বুধবার (২৯ মার্চ) রাজধানীর কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। যেসব এলাকার দোকানপাট বন্ধ বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু। যেসব মার্কেট বন্ধ থাকবে যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা দ্যা…