মাহমুদুর রহমান রনি (বরগুনা) প্রতিনিধি:- বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন থেকে ৯০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। ১৭ মার্চ রাত ১১ টার সময় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সালাম (৪০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে হতে ৯০০ গ্রাম গাঁজা ও ০১ টি মোবাইল (বাটন) উদ্ধার করে।আটককৃত মাদক ব্যবসায়ী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন নাহেরী পাড়া গ্রামের আব্দুল ওহেদ হাওলাদার এর ছেলে। এ সময় পাথরঘাটা স্টেশন কমান্ডার লেঃ সাফায়েত আবরার বলেন,আটককৃত আসামী ও জব্দকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Author: Mahamudur Rahman Rony
মো:আতাউর রহমান(মিরপুর প্রতিনিধি ):- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সামিয়া মাসুদ মুমু তার প্রবাসী মামার পরিবারের সদসদ্যের সঙ্গে ঘুরতে মুন্সীগঞ্জের মাওয়ায় গিয়েছিলেন। রাত দেড়টার দিকে মাইক্রোবাসে করে ফেরার পথে সিনেমার স্টাইলে ডাকাতির শিকার হয়েছেন ওই ছাত্রীসহ গাড়িতে থাকা পরিবারের সদস্যরা। ডাকাতির কবলে পড়ে নগদ অর্থ, ফোন, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র গচ্চা গেছে তাদের। গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বিএমস্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে ঢাবি ছাত্রী মুমু বলেন, ঘটনার দিন আমরা সপরিবারে মাওয়া বেড়াতে যাই। রাত দেড়টার দিকে রূপগঞ্জ থানার বিএমস্পিনিং মিলের সামনে ৬ জন আমাদের মাইক্রোবাস থামায়। প্রথমে তারা আমাদের ড্রাইভারকে থামাতে বলে গাড়ির জানালায়…
অনলাইন ডেস্ক:- টঙ্গী থেকে ৫০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।আটকরা হলেন- সোহেল মিয়া (৩৫), মো. রিপন (৩৪), মো. সাইদুল ইসলাম (২২) ও মো. লাভলী (৩৫)। অভিযানে তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর বড় বাজার মারিয়া খাবার হোটেলের সামনে ডেকোরেটরের গোডাউনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব-১’র জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন ধরেই দেশের…
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের বিসমিল্লাহ ভবনের দ্বিতীয় তলায় নুরজাহান ইলেকট্রনিক্স মিনিস্টার প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকল ১১টার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নুরজাহান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. রাসেল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর দত্ত, সাধারণ সম্পাদক মো. রমজান আলী,…
নাদিম হোসেনচাঁ,পাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না আমরা পরাধীন থাকতাম লাল সবুজের পতাকা পেতাম না, সারা জীবন জেল জুলুম খেটে যিনি বাংলাদেশকে তৈরি করে দিয়ে গেছেন যার আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি” জাতির পিতা বঙ্গবন্ধু মজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকালে আলোচনা সভাও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন,…
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যাতে সুন্দর ভবিষ্যৎ ও সোনার বাংলাদেশ গড়তে পারেন সেজন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। একটি জাতির সমৃদ্ধি নির্ভর করে শিশুদের সুন্দর আগামীর ওপর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটি সব সময় অনুধাবণ করতেন। তাই শিশুদের অধিকার ও সুন্দর আগামীর জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ গড়বে। মহানগর আওয়ামী লীগ কর্তৃক চমৎকার এই আয়োজনে শিশু-কিশোররা অংশগ্রহণ করায় তিনি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান। এধরণের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তারা জাতির…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে যখাযথ মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ ই মার্চ শুক্রবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এ সময়…
বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ বলেন, বাঙালির মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা। এই দিবসে আমাদের প্রত্যাশা এ প্রজন্মের সকল শিশু-কিশোর বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম সম্পর্কে জানুক এবং তাঁর জীবন দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হোক। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এর আগে কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নানা আয়োজন করেন। এ উপলক্ষে আনন্দ র্যালি ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। পরে সেখান থেকে ভিসির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিতে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়াও র্যালিতে সকল অনুষদ, বিভাগ, হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগ, বিভিন্ন সমিতি, ইবি ল্যাবরেটরি স্কুল…
দেশের পাঁচটি বিভাগের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।বৃহস্পতিবার (১৬ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ঢাকায় দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন…
৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা দেখা দেওয়ায় সব নদীবন্দরে সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও টাঙ্গাইল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের…
ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে ২১, ৯ ও ২৪ রান করেন রনি। এবার তিনি ডাক পেলেন ওয়ানডে দলেও। এদিন ফতুল্লায় ১৩ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে ফরম্যাটের স্কোয়াডে রাখা হয়েছিল জাকির হাসানকে, প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যই সঙ্গী হলো জাকিরের। চোট তাকে ছিটকে দিয়েছে ওয়ানডে সিরিজ থেকে। বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন করছিলেন জাকির। তখনই আঙ্গুলে চোট পেয়েছেন। পরে এক্সরে তে নিশ্চিত হওয়া গেছে, কিছুদিনের বিশ্রাম প্রয়োজন তার।
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় স্ত্রী ও সন্তান ঢাকা চলে যাওয়ায় অভিমান করে স্বামী সাজু মিয়া (৩২) নামের এক ব্যক্তি শশুর বাড়িতে এসে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের ২ নং আদর্শগ্রাম শশুর বাড়ি এলাকায় আম গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজু মিয়া রংপুর সিটি কর্পোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং হাতীবান্ধা উপজেলার আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাই বলে জানা গেছে। জানা গেছে, কয়েকদিন আগে সাজু মিয়ার স্ত্রী মিম্মা (২৫) স্বামীর সাথে ঝগড়া করে ছেলে মুজাদি (২) কে সাথে নিয়ে ঢাকা চলে যান। এতে সাজু মিয়া মনোক্ষুন্ন হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে…
নগরের কোতোয়ালী থানার জামালখান এলাকার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার ম শামসুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়েছে।বুধবার (১৫ মার্চ) রাত আটটা থেকে রাত সোয়া বারটার মধ্যে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মার্চ) কোতোয়ালী থানায় মামলা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।মামলার সূত্রে জানা যায়, চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে ফুটপাতে হিরো গ্ল্যামার ১২৫ সিসি মডেলের (ঢাকা মেট্রো-হ-৫৭-৩৬৮৩) মোটরসাইকেল রেখে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অফিসে যান সিইউজে সারাধরণ সম্পাদক।পরে অফিসে কাজ শেষে মোটসাইকেল পার্কিংয়ের স্থানে আসলে দেখেন মোটরসাইকেল নেই। সেখানে থাকা সিসিটিভি ক্যামরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে…
আজ (১৬ মার্চ) বৃহস্পতিবার বিকেলে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৯, ২৭-২৫, ২৫-১৬ পয়েন্টে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২৫-১৭, ২৫-২২, ২৫-১৩ পয়েন্টে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হরষিৎ বিশ্বাস, সেরা অ্যাটাকার হয়েছেন সেনাবাহিনীর মাসুদ হোসাইন। সেরা লিবারু হয়েছেন সেনাবাহিনীর আব্দুল হাকিম। আর সেরা সেটার হয়েছেন নৌবাহিনীর আল-আমিন।এই প্রতিযোগিতায় ভালো করা খেলোয়াড়রা আগস্টে ইরানে অনুষ্ঠিতব্য এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপের দলে জায়গা পাবেন।প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল সেনাবাহিনীকে ট্রফি, মেডেল ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার্স-আপ হওয়া পিডিবিকে ট্রফি, মেডেল ও ১৫ হাজার…
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আবু তাহের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমের ভোটগ্রহণ করা হয়।উভয় ইউনিয়নের নয়টি করে ১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মোহনপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকের প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫০২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাই পেয়েছেন ১৮০৮ ভোট। এ ইউনিয়নে প্রথমে ভোটের মাঠে নয়জন প্রার্থী থাকলেও বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী নৌকা প্রতীকে…
খাগড়াছড়ির দুর্গম এলাকার ১ হাজার ৭৭টি পরিবারের মাঝে একটি করে সোলার হোম সিস্টেম বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (১৬ মার্চ) জেলা সদরের ভাইবোনছড়ার মিলেনিয়াম হাই স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গম পাহাড়ী…
ছুটি নিয়ে নোয়াখালীতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন বিমান বাহিনীর কর্মকর্তা আনোয়ার হোসেন (৩৯)। ছুটি শেষ করে আর কর্মস্থলে ফেরা হলো না তার।সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন আনোয়ার হোসেন। ঘাতক গাড়িটি তাকে ধাক্কা দিয়েই পালিয়ে যায়। সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে সার্জেন্ট পদে ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে এক সপ্তাহের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার। বৃহস্পতিবার…
বাগেরহাটে দরিদ্র, অসহায় নারী ও কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে শহরের দশানীর ওয়াদার কার্যালয়ে ‘উইমেন উইন’র সহায়তায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া তাছনিম।এ সময় বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সমাজসেব কর্মকর্তা এসএম নাজমুস সাকিব, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াদা‘র চেয়ারম্যান নিলুফা আক্তার, সাংবাদিক মো. আলী আকবর টুটুল, এসএস শোহানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিন ৩০ জন দরিদ্র ও অসহায় নারী ও কিশোরীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে এই নারী ও কিশোরীদের দুই মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় ওয়াদার পক্ষ থেকে।