ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক ও সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা।রবিবার(২৪ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে সমাবেশে সমবেত হন তারা। এসময় তারা সাজিদ হত্যার বিচার ও দ্রুত ছাত্রসংসদ চালুর দাবি জানান।এছাড়াও গতকাল একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ইবিতে ভিন্ন মত দমাতে জঙ্গি নাটক সাজাতেন ড.মাহবুব’ এই শিরোনামে প্রকাশিত খবরটির ফটোকপি বিলি করেন তারা। মিছিলে ‘আওয়ামীলীগের ঠিকানা,এ ক্যাম্পাসে হবে না’ ‘মাহবুবরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ‘ বহিষ্কার বহিষ্কার, মাহবুবর বহিষ্কার’ ‘মাহবুবরের…
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) অ্যাকাউন্টিং ক্লাব (IUAC)-এর ২০২৫-২৬ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাগর আহমেদ শিবলু ও একই বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। রবিবার(২৪ আগস্ট) দুপুর ২ টার দিকে সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাব্বির, নাজিয়া তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, শাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতীক সরকার ঘোষ, অর্থ সম্পাদক রাসেল আহমেদ,দপ্তর সম্পাদক সুরাইয়া ইসলাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ডিজাইন ও আইটি সম্পাদক নাজমুস সাকিব এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক ইবনে…
ইবি প্রতিনিধি : স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইদহ অঞ্চলের আয়োজনে ‘বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান ‘ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৩৫৪ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। শনিবার (২৩ আগস্ট) শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনায়েত হোসেন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদুল ইসলাম রাফি উপস্থিত ছিলেন। এ বিষয়ে রাশিদুল ইসলাম রাফি বলেন,’ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ইবির পাশ্ববর্তী অঞ্চল শৈলকূপা ও ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য কাজ করে। এ…
নিজস্ব প্রতিবেদক: তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, ইবতেদায়ি শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ শে আগস্ট) রাজধানী উত্তরার জমজম কনভেনশন হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসাটির ইবতেদায়ী শাখার এসিস্ট্যান্ট কো অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় এবং কো-অর্ডিনেটর মুহিবুল্লাহ ফয়সালের ব্যবস্থাপনায় দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ জহির উদ্দিন। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল উদ্ভোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর প্রিন্সিপাল ড. হিফজুর রহমান। বিশেষ…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনে ‘ইকসু গঠন আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্মে ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্দোলনের ঘোষণা দেন আট শিক্ষার্থী। এসময় তারা বলেন, যতদিন পর্যন্ত না ইকসুর রোডম্যাপ ও বাস্তবায়ন হবে ততদিন এই আন্দোলন চলমান থাকবে। এছাড়াও ইকসু গঠন আন্দোলনের আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলন করেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বোরহান উদ্দিন, আল ফিকহ এন্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের হাসিব আল সজিব, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স ২০২২-২৩ শিক্ষাবর্ষের রাকিবুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০…
ইবি প্রতিনিধি- রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক ও ক্লাবের সাবেক সদস্য এস এম সুইট, ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মু. মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ও ক্লাবের সাবেক সদস্য ইয়াশিরুল কবির সৌরভ, সাবেক সদস্য ও সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী এবং পংকজ রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সবুজ, সার্জেন্ট এট আর্মস জায়েদ তালুকদারসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং অতিথি বৃন্দ। ক্লাবের সভাপতি মনির হোসেন বলেন, গাছ…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হুমকি, গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার(১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট প্রত্যেককে রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক নোটিশে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ জানানোর আহ্বান করা হয়। শোকজকৃত শিক্ষকরা হলেন- ইইই বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও ড. তপন কুমার জোদ্দার; ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম, ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু; বাংলা…
ইবি প্রতিনিধি: Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পেইজের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো সম্বলিত অননুমোদিত ভুয়া পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ও আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের…
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দিশা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো PULSE (Promoting Unified Local Support for Entrepreneurship) প্রোগ্রামের। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনকে স্থানীয় উদ্যোক্তা উন্নয়ন, অর্থনৈতিক উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে কক্সবাজারে সফলভাবে কার্যক্রম শুরুর পর এবার কুষ্টিয়ার উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে এবং একটি সমৃদ্ধ স্থানীয় ব্যবসায়িক পরিবেশ তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার ইয়াকুব আলী, সুইসকন্ট্যাক্টের প্রবৃদ্ধি (PRABRIDDHI) প্রকল্পের ম্যানেজার – রিপোর্টিং মো. রিয়াজুল ইসলাম, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক আব্দুল লতিফ, কুষ্টিয়া পৌরসভার নগর…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী কোস্টার বাসের সাথে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় গাড়ির কয়েকজন জন আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাস চালক ও এক শিক্ষক গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। রবিবার (১৭ আগস্ট) সকালে সাড়ে ১০ টায় কুষ্টিয়া সদর উপজেলার ১১ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, কুস্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শিক্ষকদের কোস্টার বাসটি সকাল ১০টার ট্রিপ নিয়ে আসে। পরে সাড়ে ১০ টার দিকে বাসটি এগারোমাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা’র ২০২৫-২৬ বর্ষের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আফরিন নির্বাচিত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) বিকাল তিন টার দিকে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল ও রক্ত দান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন…
ইবি প্রতিনিধি: বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র শিক্ষা ক্যাডারে ও এনটিআরসিএ’র সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে বিভাগটির শিক্ষার্থীরা। রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে এই কর্মসূচি । পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা ‘মেধার সঠিক মূল্য চাই, শিক্ষা ক্যাডারে সুযোগ চাই’, ‘শিক্ষা-দীক্ষা-যোগ্যতায়, লোক প্রশাসনের বিকল্প নাই’, ‘সুশাসনের সরকার, লোক প্রশাসনের দরকারসহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)…
ইবি প্রতিনিধি: নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে ইবি থানা সংলগ্ন সবুজ চত্বরে পূজা উদযাপন শেষে দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।ইসলামী বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ এসব অনুষ্ঠানের আয়োজন করে। এই দিন সকাল ৯ টার দিকে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পূজা অর্চনা, শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, ধর্মালোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক ও কীর্তন মেলা অনুষ্ঠিত হয়। ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.…
ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করেছে বিএনপিপন্থী সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল এবং পরে বৃক্ষরোপণ করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম খতিব আশরাফ আলী খান। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা। দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড.…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ও সাদা দলের আহ্বায়ক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে শাখা ছাত্রশিবিরের নেতাদের বাকবিতন্ডার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)কেন্দ্রীয় ও ইবি শাখাসহ জিয়া পরিষদ ইবি শাখা। বৃহস্পতিবার(১৪ আগষ্ট) কেন্দ্রীয় সংগঠনের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান স্বাক্ষরিত ও গত বুধবার ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত ও ইবি শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ইউট্যাবের সভাপতি ও মহাসচিব…
ইবি প্রতিনিধি: নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত। সোমবার( ১১ আগস্ট) সবুজে ঘেরা নয়নাভিরাম ১৭৫ একরের এই ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগ। তবে বিভিন্ন বিভাগ নানা আয়োজনের মাধ্যমে বরণ করেছে নবীন শিক্ষার্থীদের। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, লোক প্রশাসন…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভাগটির হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, নাসির মিয়াসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন…
ইবি প্রতিনিধি: চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংস হত্যার প্রতিবাদে ইসসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হন তারা। মিছিলে, কন্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজদের কবর খোড়, আমার সোনার বাংলায়, চাঁদাবাজদের ঠাঁই নাই; আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই; সাংবাদিক নিহত কেন, ইন্টারিম জবাব দে; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও , আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধসহ বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘মধ্যরাতে আমরা বাধ্য হয়েছি রাজপথে নামার জন্য।…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টায় লোকপ্রশাসন বিভাগ ডিবেটিং সোসাইটি’র আয়োজনে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৪ নম্বর কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। এসময় স্পিকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ওবাইদুল হক। তিনি বিভাগের সদ্যবিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। ওই দিন বেলা ১২ টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে নতুন সভাপতির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। অফিস আদেশ সূত্রে, গত ৫ আগস্ট শিরিনা খাতুনের মেয়াদ শেষ হওয়ায় ৬ আগস্ট থেকে ওবাইদুল হককে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আগামী ৩…
