Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের প্রয়াত অধ্যাপক আব্দুল মুঈদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করে অর্থনীতি বিভাগ। অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী, কেন্দ্রীয় মসজিদ ইমাম ও খতীব আশরাফ উদ্দিন খান সহ প্রয়াত প্রফেসরের স্বজন…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি) সংস্কারের দাবিতে ‘ইবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে তারা। এসময় পূর্বঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, “আমরা আশ্বাসে নই বাস্তবায়নে বিশ্বাসী, ফ্যাসিবাদের বিচার চাই নিপীড়নের হিসাব চাই, ক্যাম্পাসে নিরাপত্তা চাই বহিরাগত মুক্ত পরিবেশ চাই, শিক্ষার্থীদের ১৫ দফা দাবি অবিলম্বে মানতে হবে, চিকিৎসায় অবহেলা নয় মেডিক্যালে পর্যাপ্ত ওষুধ চাই, ছাত্রী কমনরুম ফেরত চাই, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, লক্কর ঝক্কর বাস আর নয়, নিজস্ব ফিটনেসযুক্ত বাস চাই, এনালগের শিকল ভাঙ্গো ডিজিটাল ক্যাম্পাস গড়, শিক্ষক সংকট দূর কর,…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ চাইলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জমান খান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করা উচিত” এ বিষয়ে তিনি বলে, “নির্বাচন সংক্রান্ত যে সমস্যা গুলো তৈরি হলো এর একটা দায় উপাচার্যের আছে। এত অনিয়ম, এত বড় সমস্যা সৃষ্টি হওয়ার পরে তাঁর দায়িত্বে থাকার নৈতিক অবস্থান দেখিনা। আমার তো মনে হয় জাকসু নির্বাচনের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, সব জায়গায় ফেল করেছে। এত সেনসেটিভ একটা জিনিস মানুষ এত অবহেলা করে পরিচালনা করতে…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রয়াত অধ্যাপক ও বরেণ্য আলেম ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে অ্যাকাডেমিক বা আবাসিক হল না থাকার শূন্যতা অনুভব করেছেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড আইডিতে এ মন্তব্য করে পোস্ট করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নামে বিশ্ববিদ্যালয়ের কোনো একটি হলের নামকরণের আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় আয়োজিত সিরাত সম্মেলনে গিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং শিক্ষকদের আন্তরিকতা মুগ্ধ করলেও একটি শূন্যতা হৃদয় থেকে অনুভব করেছি। সেটা হলো, বরেণ্য অধ্যাপক ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর নামে…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ডাকসু নির্বাচনের বিষয়ে বলেন, “ডাকসু নির্বাচনে যেরকম ত্রুটির কথা বলছে আসলে সেরকম কোনো ত্রুটি হয়নি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে বাম-রামদের নিপাত হয়েছে, ভারতপন্থীদের কবর রচিত হয়েছে এবং ইসলামপন্থীদের বিজয় হয়েছে।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারবো না। তবে প্রশাসনের যে অবস্থা তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা যারা ইসলামী দলগুলো আছি, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা ভাবনা করছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চেষ্টা করবো।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারবো না। তবে প্রশাসনের যে অবস্থা তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও তা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে বলেন “আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতির দাবি করে এসেছি, আমি মনে করি বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন সবচেয়ে নিরাপদ। এখানে ফ্যাসিস্ট তৈরি হবে না, জাতীয় সংসদ গঠন হবে, সব আর্দশের মানুষ এখানে যেতে পারবে। পেশি শক্তির ব্যবহার হবে না এবং সেন্টার দখল হবে না। তাই পিআর পদ্ধতি নির্বাচন সবচেয়ে নিরাপদ।” বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা জানতে চাইলে…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সাঃ) এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বিশেষভাবে গবেষণা করা হবে। সেই গবেষণার ফলাফলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে, যাতে মহানবীর শিক্ষা ও নীতিমালা আরও বিস্তৃতভাবে পৌঁছে যায়। বুধবার (সেপ্টেম্বর ১০) সিরাতুন নবি (সাঃ) উদযাপন উপলক্ষে ইবিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদেরকে বিচলিত করছে। তবে এ সমস্যা মোকাবেলার জন্য আমরা প্রায়শই দূরের কিছু খুঁজে বের করার চেষ্টা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: বাংলাদেশের ইসলামি ব্যক্তিত্ব ও আলোচক এবং আস- সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল (সা.) এর মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ। তাঁর শিক্ষা অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবী করিম (সাঃ)-এর কাজের তুলনা ইতিহাসে বিরল। আমরা তাঁর বহু নীতিকথা শুনি, উদাহরণ দেখি। কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি নিজেই সেই নীতিগুলো জীবনে অনুসরণ করেছেন এবং প্রমাণ করেছেন। বুধবার (সেপ্টেম্বর ১০) সিরাতুন নবি (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সাঃ) শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাত বক্তা হিসেবে তিনি এসব কথা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সোলাইমান তালুকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন। পরে শাহ আজিজুর রহমান হল রিডিং রুম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ কমিটি ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড.ওবায়দুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কামরুল…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সাহিত্যচর্চা সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো অ্যারাবিক ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুল ইসলাম সভাপতি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সহকারী রিটার্নিং অফিসার রাকিব রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শহিদুল ইসলাম ও মাজিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমির ফয়সাল ও আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুম্মান সারওয়ার ও আসাদ উল্লাহ। ক্লাবের…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংস্কারে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ১৫ দফা দাবি সংবলিত স্মারক লিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপাচার্যের কার্যালয়ে স্মারক লিপি জমা দেন তারা। শিক্ষার্থীদের দাবিসমূহ — সেশনজট নিরসন, সাজিদ হত্যার বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ছাত্র সংসদ গঠন, ডিজিটালাইজেশন, আবাসন সংকট নিরসন, চিকিৎসা সেবার উন্নয়ন, খাবারের মান বৃদ্ধি, ফ্যাসিবাদী দোসরদের বিচার, পরিবহন সংকট দূরীকরণ, সাপের উপদ্রব নিয়ন্ত্রণ, প্রতিটি বিভাগে মানসম্মত ছাত্রী কমনরুম নিশ্চিত করা, প্রত্যেক বিভাগ ও হলে ফার্স্ট এইড বক্স রাখা, শিক্ষার্থীদের ভর্তিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা ও শিক্ষার্থীদের জন্য সাইবার বুলিং বন্ধে নীতিমালা প্রণয়ন করা।…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা চলাকালীন বিভাগগুলোতে পরীক্ষা স্থগিত রাখা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের জন্য পৃথক ভাবে দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ও পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপরে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক পংকজ রায় স্বাক্ষরিত এক স্মারকলিপি উপাচার্যের নিকট প্রদান করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এতে বলা হয়, ক্যাম্পাসে স্থায়ী কোনো উপাসনালয় না থাকায় পূজা-পার্বণ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম পালন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের দাবি জানান তারা। এর আগে গত ৭ সেপ্টেম্বর উপাচার্য বরাবর এক দরখাস্তের মাধ্যমে পূজার…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে হলের চারপাশে বিভিন্ন জাতের ফলজগাছ রোপণ করেছে হল কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আবু তুরাব মো: কেরামত আলী, হল শাখার কমকর্তাসহ আবাসিক শিক্ষার্থীরা। জানা যায়, সাদ্দাম হোসেন হলের চারপাশে প্রাথমিকভাবে ১০ টি গাছ রোপণ করা হয়। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে গোপালভোগ, ল্যাংড়া, আম্রপালি, বারিফল সহ বিভিন্ন জাতের আম গাছ। আবাসিক হলের শিক্ষার্থীরা বলেন, “আমাদের হল প্রভোস্ট দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন কাজের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধানে কাজ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্ত ও বিচার অতি দ্রুত নিশ্চিত এবং ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রশিবির প্রদত্ত ২৪ দফা সংবলিত ১১০টি প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ইবি শাখা ছাত্রশিবির। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে সংগঠনটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফী, আন্তর্জাতিক ও এডুকেশন এ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হাসানুল বান্না অলিসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদ আব্দুল্লাহর লাশ ৫৩ দিনে আগে ইবির হল পুকুরে পাওয়া গেলেও প্রশাসন কর্তৃক দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এই হত্যা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: “যারা দ্বীনের কথা, ইসলামের কথা, ইসলামি রাজনীতির কথা বলছে তাদের জীবন আজ হুমকির মুখে। হক কথা বললে তাদের লাশ পাওয়া যায়। মানুষ নিজ বাড়িতেও আজ নিরাপদে থাকতে পারছে না।” ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ইবির ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি এ মানববন্ধন করে। এসময় তারা এই হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সহ-সভাপতি জোবায়ের আহমেদ, আল আমন নোমান, সাধারণ সম্পাদক এস এম শামিম…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকান্ডে সুষ্ঠু তদন্তে অবহেলা ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিলম্ব হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই মানববন্ধন করে তারা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘সাজিদ হত্যার তদন্ত কত দূর?’, ‘সাজিদ হত্যার বিচার চাই,’ ‘উই ওয়ান্ট জাস্টিস,’ ‘প্রসাশনের অনেক গুণ বিচার রেখে পারছে ঘুম,’ ‘স্যার আপনার সন্তান হলে এত দেরি করতেন,’ ‘এর পরের লাশ কি আমি হবো?’ ‘বিচার নিয়ে টালবাহানা, মানি না মানবো না,’ ‘সিআইডির কাছে মামলা যাবে কবে? কিয়ামতের পর?’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে শাখা ছাত্রদলের…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়” পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মুবারক র‍্যালিটি শুরু হয়। পরে ক্যাস্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। এই মুবারক র‍্যালিটির আয়োজন করে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন কমিটি। এসময় মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মাহদী হাসান, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, তালাবায়ে আরাবিয়া সেক্রেটারি আব্দুর রউফসহ অন্যরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর বলেন, আজকের…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ছাত্রদল নেতা কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের ‘যৌনকর্মী’ বলে কটুক্তি, সারাদেশে নারী হেনস্তা ও ক্যাম্পাস গুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে, জবাই স্লোগান দিতো যারা, তারা এখন বাংলা ছাড়া, ধর্ষক আর স্বৈরাচার মিলেমিশে একাকার, ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না, চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না, দায় চাপানোর রাজনীতি, চলবে না চলবে না, নারী হেনস্থা বন্ধ কর, নারীর সম্মান নিশ্চিত করো, শিবিরের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাসসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। এসময় ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) এর সহযোগিতায় ‘Ignite Leadership From Within’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ-হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাইমের সভাপতিত্বে মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ। এই কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়। লিডারশীপ উন্নয়ন বিষয়ক এ কর্মশালায় নেতৃত্ব, যোগাযোগ এবং সাফল্য এ…

আরও পড়ুন