ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ১৫ নভেম্বর। মঙ্গলবার(১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ আগামী ১৫ নভেম্বর-২০২৫ সকাল ১০.০০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এতে…
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী পরিবেশেবাদী সংগঠন গ্রীন ভয়েসে নবীনবরণ ও পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় নবীন সদস্যদের ফুল ও বিভিন্ন ধরনের গাছ দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত, আইন বিভাগের অধ্যাপক ড. আরমিন খাতুন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাপা সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক গ্রীন ভয়েস আলমগীর কবির । সাবেক সভাপতি গ্রীন…
ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এ দিবস পালনের আয়োজন করে। সোমবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বিভাগের সভাপতিঅধ্যাপক ড. আব্দুস সবুর এর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূরীকরণ, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা এবং জুলাইবিরোধী সনাক্তকরণ তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে উপাচার্য নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের আশ্বাস দেন। শিক্ষার্থীরা হাতে ‘বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?; রাঘববোয়ালরা বাহিরে কেন?; নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই; তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ; শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই, কোন শাওন জানে না তদন্ত কমিটি ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় শিক্ষার্থীরা জানান, বর্তমান সভাপতি জুলাইবিরোধী অবস্থানের…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানবতা ও ইসলাম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের ৪০১ নং কক্ষে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশিন (আইএডি)-এর যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া ধর্মত্বত্ত অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মূখ্য আলোচক হিসেবে ছিলেন ইরানের আল-মুস্তাফা…
ইবি প্রতিনিধি: দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই, ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও, প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ তৈরি করতে হবে, সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন , “যে জাতির শিশুরা দশ বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শেখার পরেও সে সালাত আদায় করার পরিপূর্ণ নিয়ম-কানুন শিখতে পারে না। সে জাতির শিশুরা তার প্রাথমিক বিদ্যালয় শেষ করার পরেও সহি-শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এস এম সুইট এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ মনোনীত হয়েছেন। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের গোলাম রব্বানী এবং মুখপাত্র হিসেবে বায়োটেকনোলজি বিভাগের ২০২০-২১ বর্ষের সাদিয়া মাহমুদ মীম মনোনীত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাস জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন–সিনিয়র যুগ্ম আহ্বায়ক…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ই-পেমেন্ট সিস্টেম চালু করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার(৮ নভেম্বর) বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ যশোর জোন শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচ আরও ড. কামাল উদ্দীন জসিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭নভেম্বর) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল বনাম বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল আল মোহিত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার সিইউও আহসান জুবায়ের এবং ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান। ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার পরিচালক খন্দকার আহনাফউজ্জামান বলেন, “আমরা বিশ্বাস…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষকে হারিয়ে বিজয়ী হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১ নভেম্বর বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে স্পোর্টস উইক শুরু হয়। প্রথমেই আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে এর যাত্রা শুরু হয়। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৬ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার ২০১৯-২০ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং রানার্স আপ হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ। শুরতে টসে হেরে ব্যাট করতে মাঠে নামে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত পলিটিক্যাল সাইন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের অভি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিজার প্রামানিক। মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভাগের ৩৩০ নং কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকাল তিনটার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। এতে সভাপতি জুবায়ের অভি ১০ নং ব্যালটে ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দী নাইম ইসলাম…
ইবি প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ে “শারীরিক শিক্ষা” বিষয়ে শিক্ষক পদ বাতিল করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেছে তারা। মানববন্ধন শিক্ষার্থীরা বলেন, “প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে গেজেট নতুন করে প্রকাশ করা হয়েছিল ২৮শে আগস্ট ২০২৩, সেখানে ২৫৮৩ জন শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের কথা ছিল। কিন্তু অজানা কারণে, অজানা কারণ এই জন্য বলতেছি কারণ যিনি গেজেটটি স্থগিত করেছেন, এটা প্রকাশ করেছেন, উনাকে সাংবাদিকরা প্রশ্ন করা হলে উনি বলেছেন যে এই বিষয়ে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণে গঠিত পলিটিক্যাল সাইন্স অর্গানাইজেশন ফর ব্যানোভলেন্স (PSOB) এর দ্বিতীয় কংগ্রেস ২০২৫-২৬ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বিভাগের ৩৩০ নং কক্ষে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল তিনটার দিকে ফলাফল ঘোষণা করা হবে। এতে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ২ জন সভাপতি পদে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দীতা করে। এই নির্বাচনে প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী ভোটার হিসেবে অংশগ্রহণ করে। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের শিক্ষক ও কংগ্রেসপতি…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধর্মত্বত্ত ও ইসলামিক স্টাডিজ অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. সেকান্দার আলী। সোমবার(৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া ধর্মত্বত্ত অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আপনারা যদি বৈশ্বিক একটি অবস্থানে নিয়ে যেতে পারেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনের দিকে…
ইবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেছেন, প্রশাসনের শুরুতেই যারা সরাসরি মিছিলে অংশ নিয়ে গণহত্যাকে বৈধতা দিয়েছে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলাম। অনেক দিন পরে হলেও প্রশাসন তালিকা দিয়েছে। কিন্তু আমরা অত্যন্ত হতাশ, প্রশাসন আমাদের আসা পূরন করতে পারে নাই। যারা গণহত্যায় জড়িত তাদের তালিকা সংক্ষিপ্ত, এতে পর্যাপ্ততা নেই। ৩৫ জুলাইয়ের মিছিলে শতাধিক শিক্ষক কর্মকর্তা ছিল কিন্তু তাদের নাম আসেনি। মিছিলের নেতাদের নাম আসেনি, ছাত্রলীগের নাম আসেনি। রাঘববোয়ালদের বাইরে রেখে যারা তুলনামূলক কম দোষী তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। আগামী এক সপ্তাহে মধ্যে জুলাইবিরোধী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। রবিবার (২ নভেম্বর)…
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিরোধী শক্তির আস্ফালনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২ নভেম্বর)৷ দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। মিছিলে শিক্ষার্থীরা, এ্যাকশন এ্যাকশন,ডাইরেক্ট এ্যাকশন; আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন, লেগেছে রে লেগেছে ; রক্তে আগুন লেগেছে, দিয়েছি তো রক্ত; আরো দিবো রক্ত, আবু সাঈদ মুগ্ধ ; শেষ হয় নি যুদ্ধ, একটা একটা লীগ ধর; ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ…
ইবি প্রতিনিধি: জুলাই বিরোধী হিসেবে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই তালিকায় রয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম । রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটিং বিভাগ ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা, ‘প্রশাসনের প্রহসন মানি না মানবো না, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, ফিরিয়ে দাও ফিরিয়ে দাও শিক্ষকদের সম্মান, আমাদের দাবি একটাই, বহিষ্কার প্রত্যাহার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। মার্কেটিং…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল এবং অধ্যাপক ড.রেবা মন্ডলকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ নভেম্বর) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। এসময় শিক্ষার্থীদের হাতে ‘যে শেখায় ন্যায় তারই হলো অন্যায়’ যে শেখায় সত্য তাকে কেন বরখাস্ত’ ক্লাসের শিক্ষক ক্লাসে চাই, শিক্ষক ছাড়া ক্লাস রুম শূন্য থাকবে’ ‘We want our teacher back,’ ‘Without them,’ ‘Law has no voice,’ ‘Education needs teacher, not punishment’ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। শিক্ষার্থীরা বলেন,…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দুই শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শোকজকৃত শিক্ষার্থীরা হলেন— জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক মো. শামীম এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাদের এ নোটিশ দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। নোটিশে বলা হয়, “গত ২৬ অক্টোবর (২০২৫) এক মিছিল শেষে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যা বিষয়ে তারা উল্লেখ করেন, ‘হত্যাকারীর বিষয়ে প্রশাসন অবগত থাকার পরেও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল হবে বলে তাদেরকে গ্রেফতারের অনুমতি দিচ্ছে না’। তাদের এ বক্তব্যে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের এ বক্তবের…