ইবি প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবো এবং সেটা আমরা করতে পেরেছি। বুধবার(৯ জুলাই) রাত সাড়ে দশটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,‘আবার আমরা জুলাই সনদের জন্য ৩ই আগস্ট শহীদ মিনারে মিলিত হবো। সেইদিন ছাত্র জনতা যখন যাবে, আমাদের আর পিছনে ফেরার কিন্তু কোনো জায়গা নাই। আমরা ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলছি, এই জুলাই সনদ কিন্তু কোনো কবিতা না। কোনো রাজনৈতিক রেটোরিক না। এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটা দ্বিতীয় বাংলাদেশের একটা তফসিল। এই জুলাই সনদ…
Author: Mutasim Billah Riyad
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির (আইইউপিএস) উপদেষ্টা হলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রক্টর ড. শাহীনুজ্জামান। মঙ্গলবার (৮ জুলাই) আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব অর্পণ করা হয়। দায়িত্ব অর্পণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. ইকবাল হোসাইন, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আইইউপিএস এর সভাপতি, মোহাম্মদ সালাউদ্দিন, ও কার্যনির্বাহী সদস্য মুহিবুল্লাহ নোমান, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল্লাহ। এ বিষয়ে অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এমন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনে উপদেষ্টার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। ছোটবেলা থেকেই আমার এক ধরনের দুর্বলতা কাজ করতো ফটোগ্রাফিক সোসাইটির উপর। এজন্য মাঝে…
ইবি প্রতিনিধি: সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিয়ম অমান্য করে পুনঃভর্তি নেওয়া হয়েছে ছয় ছাত্রদল নেতাকে। একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তির ধারা লঙ্ঘন করে তাদেরকে নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তি নেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভবে তাদের মাস্টার্সে পুনঃভর্তি নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে বিগত শাসনামলে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অর্ডিন্যান্সের পুনঃভর্তি ধারা অনুযায়ী পর পর দুই বছর কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নিয়মিত মাস্টার্সে পুনঃভর্তির সুযোগ নেই। তবে অর্ডিন্যান্সের এই নিয়মের বাইরে গিয়ে সম্প্রতি ছয়জনকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিয়মিত…
ইবি প্রতিনিধি: অছাত্র, বিবাহিত, নিষ্ক্রিয় ও চাকরিজীবী দিয়ে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি। তিন মাস মেয়াদী এ কমিটির মেয়াদ গত ১৬ জুন ৪ বছর পূর্ণ হয়। তবুও নতুন কমিটি পায়নি শাখাটি। দীর্ঘদিন ধরে নেতৃত্বের পরিবর্তন না হওয়ায় পদবঞ্চিত ও তরুণ কর্মীরা আগ্রহ হারাচ্ছেন সাংগঠনিক কার্যক্রমে। এছাড়া শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের বয়স নিয়েও চলছে নানা সমালোচনা। বিভিন্ন মহলে আদুভাই বা চাচ্চু বলে সম্বোধনও করা হচ্ছে তাদের। এ নিয়ে ছাত্রদলে পদপ্রত্যাশি ও দীর্ঘদিন ধরে পদবঞ্চিতরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা জানান, অনেকদিন ধরে দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয় শিক্ষার্থীরা পদ ধরে আছেন। অনেকে বিবাহিত ও চাকরিজীবী। এতে সংগঠনের দুর্দিনের ত্যাগী ও…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আব্দুস ছালাম খানের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে (ইবি) আইন বিভাগ।বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ ভবনের ২৩৭ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হালিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, সংবর্ধিত অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালক আঃ ছালাম খান। এসময় আইন অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ এর ২০২৫-২৬ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ পদে থেকে দায়িত্ব পালন করবেন। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী সংগঠনটির ১৬ তম বার্ষিক অনুষ্ঠিত সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনায় দূরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংগঠন সূত্রে জানা যায়, তারুণ্যের ১১তম যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর…
ইবি প্রতিনিধি: গাজায় চলমান নৃশংসতা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি মানবিক প্রতিবাদ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় শোক বই প্রকাশের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে মানবিক সংগঠন “মোরাল প্যারেন্টিং পরিবার।’ এতে দেশের ছাত্র-জনতার আবেগ অনুভূতি, প্রার্থনা ও প্রতিবাদী ভাষা সংগ্রহের জন্য কাজ করছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় রবিবার (২৯ জুন) সকাল থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডায়না চত্বরে লেখা সংগ্রহের কার্যক্রম চালায় সংগঠনটি। সংগঠন সূত্রে জানা যায়,গাজায় চলমান নির্যাতন ও হত্যাযজ্ঞ বিশেষ করে শিশু ও নারীদের প্রতি অমানবিকতা, মানবতার চরম লঙ্ঘনের বিরুদ্ধে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থী (মোরাল চাইল্ড) এবং ভলন্টিয়ারগণ সমাজের সকল…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম’ এর সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। রবিবার ( ২৯ জুন ) সকাল ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ড.…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম ইবি শাখা। রবিবার (২৯ জুন) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফোরামের সভাপতি আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড.…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশন জট নিরসনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের বিভাগীয় সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। শনিবার (২৮ জুন) বেলা ১২ টায় ধর্মত্বত্ত অনুষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্ল্যাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের পিতার সুস্থতা ও যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম এর সদ্য প্রয়াত পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বাদ যোহর ইবি’র কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ইবি ছাত্রদল। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আশরাফ উদ্দিন। এসময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রফিকুল ইসলাম, কেন্দ্রীয়…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) আইন প্রণয়ন ও গঠন, ভর্তি প্রক্রিয়ায় অযৌক্তিক কোটা বাতিলসহ ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ইবি প্রতিনিধিবৃন্দ। বুধবার (২৫ জুন) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। স্মারকলিপিতে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, বৈষম্যহীন শিক্ষার আবহাওয়া তৈরি ও ন্যায়বিচারের নজির প্রতিষ্ঠার লক্ষ্যে ৩ দফা দাবি উত্থাপন করেন তারা। দাবিসমূহ হলো- ইসলামী…
ইবি প্রতিনিধি : টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। ওই শিক্ষার্থীর নাম বায়েজিদ বোস্তামী। সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী। এছাড়া ভর্তি হতে না পারা তাসনিম খাতুন নামের আরেক শিক্ষার্থীর সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখেন তিনি। তাসনিম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী। খোঁজ নিয়ে জানা যায়, বায়েজিদ বোস্তামী টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। এসময় আনোয়ার পারভেজ ওই শিক্ষার্থীকে আর্থিকভাবে সহায়তা করে ভর্তির সুযোগ করিয়ে দেন। এদিকে তাসনিম ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পড়াশোনা চালিয়ে যেতে না পারায় পুনঃভর্তি নিয়ে জটিলতা তৈরি হলে তার পাশে…
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন সংকট নিরসন ও স্বাস্থ্য সেবা উন্নীতকরণসহ চার দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (২২ জুন) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে এ স্মারকলিপি দেয় তারা। শিক্ষার্থীরা বলেন, ‘স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের মর্যাদা বহন করলেও শিক্ষার্থীবান্ধব পরিবহন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আজও অনেক গুরুত্বপূর্ণ চাহিদা অপূর্ণ রয়ে গেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর শিক্ষার্থীরা। তাদের নিরাপদ যাতায়াত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানে একটি উন্নত, মানবিক ও সুসংহত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।’ তারা আরও বলেন,‘আমরা মনে করি এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আরও নিরাপদ,…
ইবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মের দীর্ঘ ছুটি শেষে আবারও মুখর হতে শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। শনিবার (২১ জুন) আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনকি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। প্রথম কার্যদিবসে শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তাদের গল্প আড্ডায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রাঙ্গণ। এতে যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে ১৭৫ একরের এই ক্যাম্পাস। জানা যায়, গত ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ২১ দিন বন্ধ শেষে আজ শনিবার শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস- পরীক্ষা ও অফিস কার্যক্রম। এছাড়া গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ…
ইবি প্রতিনিধি: লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের ছাত্রী সুমাইয়া শারমিন শান্তা। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। শনিবার (২১ জুন) রাত ১টার দিকে ভারতের রেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি। এর আগে গত সোমবার (১৬ জুন) ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পাসে ফেরার পথে কুষ্টিয়ার বিত্তিপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। জানা যায়, দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন শারমিন শান্তা। গত ৬ মে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন সম্পন্ন…
ইবি প্রতিনিধি: গত মাসের ১১ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলের ভিত্তিতে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই শুরু হবে ডি ইউনিটের ভর্তি কার্যক্রম। এতে ৩২০ আসনের জন্য মেধাক্রমানুসারে সাক্ষাৎকার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষদ ভবনের ৪র্থ তলায় ইউনিটের সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। শনিবার (২১ জুন) ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ডি ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে, সাক্ষাৎকার সভায় উপস্থিতির ভিত্তিতে চূড়ান্ত ভর্তির অনুমতিপত্র প্রদান করা হবে। আগামী ৬…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ করেছে প্রক্টরিয়াল বডি। এতে প্রায় ৩৫ টি ছাতা ও ২৫ টি টর্চ লাইট বিতরণ করা হয়। শনিবার (২১ জুন) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার…
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। আহতরা হলেন আল ফিকহ এন্ড ল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আবু নাইম। সোমবার (১৬ জুন) ভোর পাঁচটার দিকে ক্যাস্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। জানা যায়, রাশেদুল ইসলামের বাড়ি জয়পুর হাট জেলার পাঁচবিবিতে। সে গতকাল ক্যাম্পাসের উদ্দেশ্যে খুলনা গামী সীমান্ত ট্রেনে পোড়াদহে স্টেশনে আসেন। পরে সেখান থেকে অটো নিয়ে কুষ্টিয়ার বটতৈলে আসেন। বটতৈল থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য …
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণপাড়া (USAB)-এর উদ্যোগে ‘Eid Reunion & Felicitation Program – 2025’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) ব্রাহ্মণপাড়া উপজেলা অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণপাড়া উপজেলার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম জি আজম (কার্ডিওলজিস্ট, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল), মো. আরিফুল হক ভূঁইয়া (সিনিয়র সহকারী মহাব্যবস্থাপক, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন), সাবিদিন ইব্রাহিম (প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সমন্বয়ক, বাংলাদেশ স্টাডি ফোরাম), এস এম জাকির হোসেন (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), মো. মুজিবুর রহমান (ম্যানেজিং ডিরেক্টর,…
