Author: Mutasim Billah Riyad

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সহ-সমন্বয়কের বিরুদ্ধে। ভুক্তভোগী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী বুরহান মিয়া। শনিবার (২৬ জুলাই) ভুক্তভোগী  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক গোলাম রব্বানী। অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কলদাতা পরিচয় গোপন রেখে বলেন “তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সাথে থাকো (তোমার ভাবী ও দেড়…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: মুজিববাদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হন তারা। এসময় মুজিববাদের নিদর্শন ধ্বংস করতে প্রশাসনকে সর্বোচ্চ ২০ ঘণ্টার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা। মিছিলে ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ২৪ শের বাংলায়, মুজিবাদের ঠাঁই নাই, কন্ঠে আবার লাগা জোর, মুজিববাদের কবর খোঁড়, জেগেছে রে জেগেছে, বিপ্লবীরা জেগেছে, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক একশন ইত্যাদি স্লোগান দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোর ও ১১৬ নং কক্ষে দিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।জানা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগের বিতার্কিকেরা অংশগ্রহণ করেছেন। আগামী ২ আগস্ট প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে । এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে ছিলেন জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা বিটিভি এর নির্দেশক নাজমুল হুদা আজাদ, সাবেক টিভি বিতার্কিক খালিদ হাসান, রাবি’র শহীদ শামসুজ্জোহা হল বিতর্ক সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক আজমিম মাহমুদ, আইইউডিএস এর সাবেক আহ্বায়ক নোমান…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং একাডেমিক ভবনের পাশে পদ্ম গোখরা, খৈয়া গোখরা ও কালাচ সাপ দেখা গেছে। এ যেন সাপের কোলে ১৭৫ একর ক্যাম্পাস। এছাড়া সর্পদংশিত কাউকে অ্যান্টিভেনম প্রয়োগের নেই কোনো সুযোগ চিকিৎসা কেন্দ্রে। এতে প্রশাসনের কোনো তদারকি না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, আতঙ্কিত ও ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। গবেষকরা বলছেন, অতিরিক্ত গরমের সময় সাপ ছায়া, অন্ধকার, আর্দ্রতা ও খাবার খোঁজে। সাপ নিজেকে ঠান্ডা রাখার জন্য আর্দ্র পরিবেশ খোঁজে। সেজন্য অনেক সময় তারা মানুষের ঘরের আশপাশে চলে আসতে পারে। সাপ খোলামেলা জায়গায় এবং উন্মুক্ত অবস্থানে থাকতে খুবই অপছন্দ করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল,…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তাঁর পরিবার। এসময় সাজিদের লাশ নিয়ে রাজনীতি করে ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার অনুরোধ করেন তারা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ দাবি করেন তারা। জানা যায়, সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্তে কাজের অগ্রগতি জানতে ক্যাম্পাসে আসেন সাজিদের বাবা, চাচা, ভগ্নিপতি ও প্রতিবেশী। পরে সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ও হল কর্তৃপক্ষের তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজিদের পরিবার জানান, সাজিদকে যখন আমাদের নিকট মেডিকেল থেকে মৃত হস্তান্তর করা হয়, তার পূর্বে প্রশাসনের পক্ষ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টকে ঘিরে ফের ৮ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।সোমবার(২১জুলাই)বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। দাবিসমূহ না মানলে বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউন হুশিয়ারী দেন তারা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের মতামতে বলা হয় , ময়নাতদন্তের আনুমানিক ৩০ ঘণ্টা আগে সাজিদ আব্দুল্লাহর মৃত্যু হয়েছিল। ময়নাতদন্ত হয়েছিল ১৮ জুলাই সকাল সাড়ে নয়টায়। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণ ভিসেরা রিপোর্ট এলে জানা যাবে। কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসারও একই কথা জানান। আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠন গুলো একাত্মতা পোষণ করে। শিক্ষার্থীদের দাবি গুলো হল- সাজিদ হত্যাকাণ্ডের ঘটনা ট্রাইবুনালের মাধ্যমে দ্রুত বিচার,  সাজিদ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার(২০জুলাই)বিকাল পাঁচটার দিকে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত লাইটিং, বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পুলিশ নিয়োগ, দুই পকেট গেটে ২৪ ঘণ্টা আনসারের পাহারা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকৌশলী দ্বারা আরো বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান বলেন, ‘লালন শাহ হল ও শাহ আজিজুর রহমান হল পকেট গেটে ২৪ ঘন্টা গেটে দুইজন আনসার দেওয়া হয়েছে। থানা গেটে পুলিশ ফোর্স ডেপ্লয় করা আছে, ওরা সকাল থেকে রাত ১২টা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী হাফেজ সাজিদ আব্দুল্লাহ’র বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোক র‍্যালি করেছে বিভাগটি। এসময় গতদিনের আন্দোলনে শিক্ষার্থীদের দেওয়া ১৫ দফা নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নে জোর দাবি জানান তারা। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শুরুর স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির নেতৃত্বে বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেয়। এছাড়াও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এইচ.এ.এন.এম. এরশাদ উল্লাহ, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ১৯ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নূর আলম ও সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আহমাদ গালিব মনোনীত হন । আজ রবিবার সংগঠনটির দপ্তর সম্পাদক তানিম তানভীরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে, গতকাল ১৯ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে আয়োজিত কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। নব-গঠিত কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান । ৩৩ সদস্য বিশিষ্ট…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দাবি’র মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের গেটে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন হল প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজী। শনিবার (১৯জুলাই) বিকাল পাঁচ দিকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘গত ১৭ জুলাইয়ের ঘটনায় ৩য় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যুতে শহীদ জিয়াউর রহমান হলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, সহপাঠী সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। হল প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবারের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করব বলে নিশ্চিত করেছিলাম। রবিবারের আগেই স্থাপন করেছি। আরও সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাজিদ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১ -২২ শিক্ষাবর্ষের শিক্ষা সাজিদ আব্দুল্লাহ আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্তসহ ১৫ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এদিন কেন্দ্রীয় ফুটবল মাঠে গায়েবানা জানাজা শেষে তারা প্রশাসন ভবন ঘেরাও, প্রধান ফটক অবরোধ এবং প্রশাসন ভবনের দেয়ালে বিভিন্ন দাবি সংবলিত লেখালেখি (দেয়াল লিখন) করেন। শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দাবি সম্বলিত কাগজে স্বাক্ষর করেন উপ- উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নিরাপত্তার অভাব ও প্রশাসনের অব্যবস্থাপনার…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চলাইট মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সমবেত হয়। মিছিলে আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই, পুকুরেতে লাশ কেন, প্রশাসন জবাব চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করো, করতে হবে, প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না, ক্যাম্পাসের লাইটিং নিশ্চিত করো, করতে হবে, ক্যাম্পাসে সিসি ক্যামেরা নিশ্চিত করো, করতে হবে, শতভাগ আবাসন নিশ্চিত করো, করতে হবে, শিক্ষার্থীদের…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, নিরাপদ ক্যাম্পাস ও লাশ নিয়ে নোংরা রাজনীতি না করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার স্টুডেন্ট’স নেটওয়ার্ক’ ইবি শাখা। শুক্রবার (১৮ জুলাই)বিকালে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন শিক্ষার্থী হিসেবে তার জীবনযাত্রার এই করুণ সমাপ্তি আমাদের ব্যথিত করেছে এবং নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যু হালকাভাবে নেওয়া যায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে আগামীকাল বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সংবর্ত ৩৬ এর ব্যানারে (২০২১-২২ শিক্ষাবর্ষ) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা।এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলা, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন। তাদের ঘোষিত আগামীকালের কর্মসূচি হলো- বিশ্বববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ১১ টায় গায়েবানা জানাজা, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করার আহ্বান ও শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ। সংবাদ সম্মেলনে তারা জানান, আমাদের সহপাঠী ও বন্ধু সাজিদ আব্দুল্লাহ এর নিথর দেহ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুর থেকে উদ্ধার করা…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মরদেহ তোলা হয়। সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় তার বাড়ি। পুকুর থেকে তোলার পর তার সহপাঠীরা মরদেহ শনাক্ত করেন। ইবি মেডিক্যালের ডাক্তার মো. শাহেদ বলেন, ‘এটা সম্ভবত ৪-৫ ঘন্টা আগের। পালস পায়নি।’

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র বর্ষাযাপন ও নবীনবরণ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোর এ আয়োজন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য, শেখ পাড়া শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম বিপ্লব, আজীবন সদস্য ও সাবেক সভাপতি গোলাম রব্বানী। বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সাগর, আজীবন সদস্য আবু রায়হান, নিরব বিশ্বাস, আবদিম মুনিব ও জান্নাতুন ইসবা বিথী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা। অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এসময় নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।নবীন প্রবীণ…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৬ জুলাই) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নাম্বার রুমে এটি অনুষ্ঠিত হয়। এতে ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের স্কুলের ৭৭ জন ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন এবং বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামান। ইবি ল্যাবরেটরি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এস এম আরিয়ান বলেন,…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: বাসে বাড়তি ভাড়া নিয়ে তর্কের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীকে বাস সহকারী দ্বারা মারধরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ জুলাই) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ ও শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।এতে তারা দোষীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদানের দাবি জানান। যৌথ বিবৃতিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এই বর্বর ও লজ্জাজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া নিয়ে কথা বলায় একজন শিক্ষার্থীর গায়ে হাত…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত মারামারির সময় সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ, ইবি শাখা। একইসঙ্গে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানা যায়। বিবৃতিতে বলা হয়, “গত শনিবার অর্থনীতি বিভাগের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় গণমাধ্যম কর্মীদের ওপর হামলার মতো ন্যাক্কারজনক ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। শিক্ষাঙ্গনে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুধু…

আরও পড়ুন

ইবি প্রতিনিধি: ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাস সহযোগী কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক নারী শিক্ষার্থীকে মারধর ও হেনস্থা করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী। মঙ্গলবার ( ১৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া চৌড়হাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন এবং ৪টি রূপসা বাস এবং ১ টি জনি পরবহনের বাস আটকে রাখেন। ভুক্তভোগী নারী শিক্ষার্থী জানান, পরীক্ষার জন্য আমি ক্যাম্পাসের উদ্দেশ্যে বগুড়া থেকে আসছিলাম। চৌড়হাস মোড় থেকে আমি রূপসা বাসে উঠে ক্যাম্পাসে ফিরতে চেয়েছিলাম। তখন কাউন্টারে থাকা ব্যক্তিরা আমাকে আরেকটা বাস (জনি) দেখিয়ে সেটাতে যেতে বলেন। তখন হেলপারকে বললাম,…

আরও পড়ুন