স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা’র কর্মীসভা ও নতুন সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৪ আগস্ট (রবিবার) দুপুরে জগন্নাথপুর উপজেলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক কয়ছর এম আহমেদ। জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোছাঃ ফারজানা আক্তারের সভাপতিত্বে ও মৌসুমী খানম রুমির সঞ্চালনায় এসময় কয়ছর আহমেদ আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে আগামীর সরকার গঠন করে . প্রাথমিক পর্যায়ে…
Author: Niloy Roy
জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সরকার। দাবি মেনে নেওয়ার পরও তা বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ—পরিকল্পিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সরকার।” ২০২৫ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ভাতা চালু, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করে। কাকরাইল মোড়ে পুলিশের বাধা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি কতৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। আন্দোলনকারীরা সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনের কর্মসূচি স্থগিত করেন। শিক্ষার্থীদের দাবিগুলোর বর্তমান…
মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফাই হচ্ছে জাতির মুক্তির রক্ষাকবজ। তারেক রহমান অত্যন্ত দূর দৃষ্টি সম্পন্ন । আজকে থেকে দুই বছর আগেই তো জাতির সামনে সেটি দিয়েছেন। আজকে সংস্কার হচ্ছে, মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, ঘুরে ফিরে আজকের এই সংস্কার কমিশন সেটাই দিচ্ছে। শনিবার (২৩শে আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিকে গউছ বলেন, এই পুলিশ একবছর আগেও কি করেছে এটা যেন আমরা ভূলে না যাই। এই পুলিশ এককভাবে আমাদের জন্য থ্রেড ছিলো না। পুরা প্রশাসনকে হাসিনা…
মৌলভীবাজার প্রতিনিধি: বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ দৈনন্দিন মজুরি, বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, উৎসব বোনাস, রেশন বৃদ্ধি, ভূমির অধিকারসহ ১০ দফা দাবি জানিয়েছেন মৌলভীবাজার জেলার চা-শ্রমিকরা। রোববার (২৪শে আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কল্যাণ উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতারা। স্মারকলিপি দেওয়ার আগে চা-শ্রমিক সংঘের নেতাকর্মীরা লাল পতাকা ও দাবিসম্বলিত ফেস্টুন নিয়ে শহরের চৌমুহনা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে চৌমুহনা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে চা-শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরি নারায়ণ হাজরা বলেন, ‘চা-শ্রমিকরা প্রায় ২শত বছর ধরে বনের বাঘ-ভাল্লুক, সাপ-জোঁকসহ হিংস্র জীবজন্তুর…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৬) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সজিব মোল্যা পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই ভাই-বোন দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার মেয়ে ও ছেলে। তারা স্থানীয় বি.গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শিশুদের মা রোকাইয়া বেগম বাড়ির পাশের একটি পুকুরপাড়ে বসে পাটের আশ ছাড়াচ্ছিলেন। এসময় দুই শিশু সেখানে খেলছিল। কিছুক্ষণ পর বাবা তাদের বাড়ি যেতে…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাত সেই মরদেহর সন্ধান মিলেছে। তার নাম সুমন মোল্যা (১৫) সে উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের বিল্লাল মোল্যার ছেলে। সে পেশায় অটোভ্যান চালক ছিলেন। রোববার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার কামঠানা বেড়িবাঁধ এলাকায় একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি দেখে পরিচয় শনাক্ত করেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে অটোভ্যান চালানোর উদ্দেশ্যে বের হয় সুমন মোল্যা। এদিন রাতে সুমন লাহুড়িয়া রাজাপুর এলাকার সজিব নামে একজনকে ফোন করেন, তবে তার কথা শুনতে পারেনি সজিব। এদিন রাতে সুমন…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত একটি চলন্ত ইজিবাইকে সিএনজির ধাক্কায় ইজিবাইক ও সিএনজির ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুত্বর। এসয়ম ইজিবাইক ও সিএনজির দুটি দুমড়ে মুচড়ে যায়। আজ (২৪ আগস্ট) রবিবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন-নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড়ুনাকান্দা গ্রামের আব্দুল লতিফ (৬৫), আঠারবাড়ি ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের শিশু জিসান (১০), গৌরিপুর উপজেলার পুম্বাইল গ্রামের সেলিম মিয়া (৩৩), একই উপজেলার পাচার বাজার এলাকার আল-আমিন (৪২), দুর্গাপুর উপজেলার ঝাউকান্দিয়া…
জেলার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)…
বিশ্ব নেতারা যখন সংঘাতের অবসান ঘটাতে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই রাশিয়া সামরিক চাপ আরও বাড়িয়েছে। শনিবার মস্কো জানায় যে তাদের সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করে নিয়েছে। যারা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শীর্ষ বৈঠকের আহ্বান জানিয়েছিল তাদের সাথে দক্ষিণ আফ্রিকাও তার সমর্থন যোগ করেছে। রাশিয়ার সেনারা পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। ব্যয়বহুল লড়াইয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে কিয়েভের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা লাইনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানায়, তাদের বাহিনী স্রেডনে এবং ক্লেবান বাইক নামের দুটি গ্রাম দখল করেছে। ক্লেবান-বাইক দখল মানে হবে কোস্তিয়ানতিনিভকার দিকে আরও অগ্রগতি। যা ক্রামাতোরস্ক যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ দুর্গনগরী…
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আজ রোববার কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডার্স’ ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শুরু হয়েছে। সংলাপের প্রথম দিনের কার্যক্রমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ ইন্টার-অ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ সেশনে অংশ নেন। অংশ নেন কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আগত রোহিঙ্গা প্রতিনিধি এবং রোহিঙ্গা প্রবাসীরাও। সেশনটি পরিচালনা করেন রোহিঙ্গা সম্প্রদায়ের নেতৃবৃন্দ লাকি করিম, মোহাম্মদ রফিক (খিন মৌং)…
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবনে গেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন। তারা এই সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল প্রতিনিধিঃ মুশলধারে বৃষ্টি আর কাঁদা যুক্ত গ্রামীণ কাঁচা রাস্তা অতিক্রম করে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু পূর্ব নির্ধারিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর, ভারড়া ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মী নিয়ে ২৩ আগষ্ট শনিবার সকাল থেকে রাত পর্যন্ত নাগরপুর উপজেলার ভারড়া ও সহবতপুর ইউনিয়নের বাটরা, আগদিঘুলিয়া, সহবতপুর, পাঁচতারা, শাখাইল, ভারড়া, খোরশেদ মার্কেট বিভিন্ন এলাকার প্রত্যোকটি বাজারের ব্যাবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত কয়েকদিন ধরে সম্পূরক বৃত্তি ও জকসু নির্বাচনের ২ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে “ব্রেক দ্য সাইলেন্স” কর্মসূচির মাধ্যমে তালা দিয়ে অবরুদ্ধ করা হয় ভিসি ভবন। রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অতঃপর আশানুরূপ পদক্ষেপ গৃহীত না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় উপাচার্যের কক্ষের সামনে অবস্থান করে “ব্রেক দ্য সাইলেন্স” আন্দোলনের মাধ্যমে ২ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ভিসি ভবনের কার্যক্রম বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ভিসি স্যার জানেন না নাকি, আমরা এখানে বসে…
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসস’কে এ তথ্য জানান। ইসহাক দার দুই দিনের বাংলাদেশ সফরে গতকাল ঢাকায় পৌঁছান।
ববি প্রতিনিধি: অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে মানববন্ধন ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।মানববন্ধনে অবস্থানরত শিক্ষার্থীরা ক্যাম্পাস পদক্ষিণ করে পরবর্তীতে আবার মেইট গেইটে ফিরে আসে এবং সড়ক অবরোধ করে এবং আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, আবাসন সুবিধা, আধুনিক শিক্ষা-পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। অবরোধকালীন মহাসড়কে অবস্থানরত শিক্ষার্থীদরা “ভিসি গেলো ভিসি এলো,উন্নয়নের কি হলো” “এই মুহুর্তে দরকার, ববি সংস্কার” “ওয়ান টু থ্রী ফোর,ইনজাস্টিস নো মোর” “ইউজিসি…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ গণফোরাম এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুলিয়ারচর উপজেলা উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ সকালে দক্ষিণ আব্দুল্লাহপুর ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় কুলিয়ারচর উপজেলার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুল ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক আজিজুর রহমান ভূইয়া মজনু। কুলিয়ারচর উপজেলা গণফোরামের সাধারন সম্পাদক দুলাল চন্দ্র চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হাকিম,কিশোরগঞ্জ জেলা কমিটির যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী সবুজ,সদস্য মোঃ হুমায়ুন কবির,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রামদী আঞ্চলিক শাখার শাখার সাধারন সম্পাদক ডা. হাবিল বাঙ্গালী,ডুমরাকান্দা শাখার ইকবাল খান,বাজরা শাখার হারিস মেম্বার,ম্রমিক নেতা কমরেড সামসুদ্দিন প্রমূখ।
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় হরিপুর নামক সংযোগ গাইবান্ধা- কুড়িগ্রাম মধ্যে মওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেতুর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। তবে সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজটের কবলে পড়ে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির পর সেতুর সিকিউরিটি…
ববি: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ (শেবাচিম) বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ফটকের সামনে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় সংবাদ সম্মেলন করেন তারা।এসময় তারা শের-ই-বাংলা মেডিকেলসহ সারা বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে দুর্নীতি,অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন। এবং তাদের বিরুদ্ধ করা মামলা প্রত্যাহার করার দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সারা দেশ থেকে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের উৎখাত করা হলেও বর্তমানে আবার সেই জায়গা অন্যান্য পক্ষরা দখল করে ফেলেছে। ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে তাদের মৌলিক অধিকার থেকে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী শর্মিলা…
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে চীন সরকারের উপহার হিসেবে আধুনিক এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন প্রায় ২৫ একর খাস জমি পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জি.এস. আটপাড়া উপজেলা বিএনপির সাবেক নেতা মরহুম জহিরুল ইসলাম খান মাজুর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের এইদিনে তিনি মৃত্য্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও উপজেলা প্রেসক্লাব আটপাড়া শ্রদ্ধা জানিয়েছেন । মরহুম জহিরুল ইসলাম মাজুর একমাত্র পুত্র ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌছিফুল ইসলাম তৌসিফ তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুম জহিরুল ইসলাম মাজু আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর…
