গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় হরিপুর নামক সংযোগ গাইবান্ধা- কুড়িগ্রাম মধ্যে মওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সেতুর সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। তখন জেনারেটর দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

তবে সন্ধ্যায় দর্শনার্থীরা তিস্তা সেতু দেখতে এসে পড়েন বিড়ম্বনায়। সেতুর শোভাবর্ধনের বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় ওই এলাকায় যানজটের কবলে পড়ে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির পর সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

অজ্ঞাত আসামি করা হয়েছে, এতে উল্লেখ করা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগ তার চুরি হয়েছে। এ ব্যাপারে এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানান, সেতুর উপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগ তার যারা চুরি করেছে শিগগিরই তাদের আইনের মুখোমুখি হতে হবে । তবে আগামী দিনে যাতে আর চুরি না হয় সেজন্য থানা পুলিশকে জানানো হয়েছে । আমরাও চেষ্টা করছি চুরি ঠেকাতে আরও কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version