Author: Niloy Roy

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে কোটবাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো: সাদিকুর রহমানের নেতৃত্বে র‍্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় মো: সাদিকুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে…

আরও পড়ুন

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু’র নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে মুক্ত মঞ্চে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা…

আরও পড়ুন

নওগাঁঃ নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে উমর ফয়সাল সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের চক প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত উমর ফয়সাল শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চকপ্রসাদ এলাকার আবদুল মিন্টুর সঙ্গে তার চাচা আবুল হোসেনের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। এ জমি উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়।  আজ বিকেল ৫ টার সিকে বিরোধপূর্ণ ওই জমিতে মিন্টু বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। আবুল হোসেনের মেয়ে জামাই সুমন এতে বাধা দেয়।…

আরও পড়ুন

টাঙ্গাইলের প্রত্নত্মাত্তিক ঐতিয্য রক্ষা, খাল-বিল জলাধার দুষন ও দখলমুক্ত করার দাবিতে মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানবন্ধন কর্মসুচির আয়োজন করে নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সকল প্রকার অনিয়ম-দুর্নীতি, অবৈধ দখলদার ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যামাপদ খাল,ভাসানী হল সংস্কার, ব্রাহ্ম সমাজের মন্দিরসহ হারিয়ে যাওয়া ও দখল হওয়া সকল ঐতিয্য রক্ষার দাবি জানানো হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন রাজনীতিক হামিদুল হক মোহন, কবি ও…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবিকা হুমকির মুখে পড়েছে স্থানীয় জনগণ। তবে এ সংকটের মাঝেই নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সামুদ্রিক শৈবাল চাষ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ ও এআইআরডি-এর যৌথ উদ্যোগে, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় চালানো হচ্ছে শৈবাল চাষের পাইলট গবেষণা। বাংলাদেশের ৭১০ কিলোমিটার উপকূলীয় এলাকা ও ২৫ হাজার বর্গকিলোমিটার জলরাশি শৈবাল চাষের জন্য উপযোগী। বর্তমানে দেশে প্রায় ২০০ প্রজাতির সীউইড পাওয়া যায়, যার মধ্যে ১৯টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে উলভা ইনটেসটিনালিস বা স্থানীয়ভাবে পরিচিত ডেললা দ্রুত বৃদ্ধি পায়, লবণাক্ত পানিতে টিকে থাকে এবং কার্বন ডাই…

আরও পড়ুন

ববি প্রতিনিধি: ‎লক্ষ্মীপুর রায়পুর উপজেলার ১৪বছরের কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। ঘটনার সূত্রে জানা গেছে, ‎গত ২৩ই আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ঐ কিশোরীকে (মুসলিম) । এরপর সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে অভিযুক্ত জয় কুড়িসহ আরও কয়েকজন। পরবর্তীতে ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় মেয়েটিকে রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায় অভিযুক্তরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই ধর্ষণের তীব্র…

আরও পড়ুন

‎গাইবান্ধা প্রতিনিধিঃ ‎গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস দুই যুবককে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা দুজনেই বন্ধু,মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে বাস তল্লাশি চালিয়ে দুই যুবককে গাঁজাসহ আটক করা হয়। ‎ ‎গ্রেফতারকৃত দুই যুবক হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বুলবুল হোসেনেের ছেলে ‎ শাকিল আহমেদ (১৯), আরেক জন হলেন মোসলেম উদ্দিনের ছেলে ‎ নাহিদ হাসান (২০), তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন। ‎ ‎এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে ‘‘তারাব উদ্দিন তালুকদার স্মৃতি ফাউন্ডেশন’’ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৩৭জন শিক্ষার্থীদের এ সংবর্ধনা  দেয়া হয়েছে। তারাব উদ্দিন তালুকদার এর কন্যা আছিয়া বারি খানের সভাপতিত্বে ও বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও সংস্কৃতিজন অধ্যক্ষ শহীদুল্লাহ খান ও দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার…

আরও পড়ুন

নেত্রকোণা জেলা এনজিও ফোরামের পক্ষ থেকে নব গঠিত ফোরামের সভাপতি জনাব হেদায়েত উল্লাহ রুমিনের নেতৃত্বে নেত্রকোণা জেলার প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এসময় নেত্রকোণা এনজিও ফোরামের সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এনজিও ফোরামের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন ।

আরও পড়ুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বিকেল ৫টায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। বৈঠকে অংশ নেবে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এ বৈঠক আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত শিশু ইরফান আলী বাবুর (১১) পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে একটি নতুন ভ্যান প্রদান করা হয়েছে। গত ২৭ জুলাই সন্ধ্যায় পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান আলী বাবু বাবার পুরনো ভ্যান নিয়ে বুড়িরহাট বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবারের আর্থিক সংকট মেটাতে সাহায্য করার উদ্দেশ্যে এই ছোট্ট ছেলেটি ভ্যান চালাতে বেরিয়েছিল, কিন্তু সেই দিন সে আর বাড়ি ফিরে আসেননি। ভ্যান ছিনতাইকারীদের হাতে নৃশংসভাবে হত্যা হয় । পুলিশের তদন্তে জানা যায়, ছিনতাইকারীরা ভ্যান চুরির উদ্দেশ্যে এই কাণ্ড ঘটিয়েছে। পরে র‍্যাব-১৩-এর অভিযানে তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। ইরফানের…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: মরহুম আব্দুল জব্বার,শহর বানু স্মৃতি কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্বম্ভরপুর উপজেলার গোলগাও জামে মসজিদে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওলানা কাজী শাহেদ সাহেব, সভাপতি অত্র পরিষদ। প্রধান অতিথি ছিলেন মেরুয়াখলা মমিনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম। বিশেষ অতিথি জনাব মাওলানা আলী নুর, অধ্যক্ষ দ্বীনি সিনিয়র মডেল ফাজিল মাদ্রাসা।হেড মুহাদ্দিস জনাব কাজী আমিন আত তাফহীম। সুনামগন্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতীব জনাব মফিজুর রহমান,উপস্থিত ছিলেন হাফেজ আব্দুস সালাম সাহেব,মাও আব্দুল হামিদ, মোহাম্মদ আলী,আহম্মদ আলী, শামসুল হুদা সহ হাফেজে কোরআন ও এলাকা বাসী।

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় আজ দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হল রেজোয়ান (১০) পিতা লিটন, এবং সবুজ (৭) পিতা মহসিন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (৩০ আগষ্ট) দুপুর দেড়টার দিকে টানা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় রেজোয়ান ও সবুজ। বৃষ্টির কারণে পুকুরের পানি ঘোলা ও পিচ্ছিল হওয়ায় ধারণা করা হচ্ছে, তারা অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে নেমে তাদের নিথর দেহ উদ্ধার করে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর হাজিপাড়া গ্রামে মাদক ব্যবসায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশ ওছপেয়ারার বাবার বাড়িতে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. ওছপেয়ারা বেগম (৩৫) এবং তার স্বামী মো. লুৎফর রহমান (৪০)। তাদের কাছ থেকে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন এবং নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওছপেয়ারা বেগম হাজিপাড়া গ্রামের ওসমান গণির মেয়ে, এবং তার স্বামী লুৎফর রহমান গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ  করেছেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।  ২৯ আগষ্ট (শুক্রবার) সকাল থেকে বিকেল পর্যন্ত  বিএনপি’ নেতাকর্মী ও স্থানীয়দের নিয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সাবেক ডিআইজি রফিকুল। এসময় সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম বলেন, এখন দেশ গড়ার সময় এসেছে, আগামী ফেব্রুয়ারী মাসে একটি সুন্দর, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এ নির্বাচনে আমারা জয়ী হবো ইনশাআল্লাহ। একটি সুন্দর সুখী  বাংলাদেশ গঠনের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত দেলদুয়ার…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর  উপজেলার মামুদনগর ইউনিয়নে ২ নং ওয়ার্ড, শ্রী বরটিয়া এলাকায় লিফলেট বিতরণ ও  নেতাকর্মী সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেন বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। ২৮ আগষ্ট বৃহস্পতিবার  বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচী শেষে আলোচনা সভা করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু। শ্রী বরটিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুবলদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ,টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীর গণ সংযোগ শুরু হয়েছে। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. বশির নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ৷ মনোনয়ন প্রত্যাশী বশীর হিউস্টন টেক্সাস যুক্তরাষ্ট্রের বিএনপির প্রতিষ্ঠাতা, হিউস্টন টেক্সাস যুক্তরাষ্ট্রের বিএনপির সভাপতি, বিএনপির আজীবন সদস্য, নিউ ইয়র্ক স্টেট কমিটির সম্মানিত সদস্যে, নিউ ইয়র্ক স্টেট কমিটির সম্মানিত সদস্য, ময়মনসিংহ ছাত্রদলের প্রাক্তন সদস্য, তিনি গত ৩ আগস্ট নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মত বিনিময়ের মাধ্যমে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন। এর কয়েকদিন পর তিনি তেলিগাতীতে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। আজ ০১ সেপ্টেম্বর ( সোমাবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালম করে। গত তিন-চারদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিশেষ করে একটি দলের প্রধান ও পরিচিতমুখ সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর অযাচিত হামলা এবং চট্টগ্রাম ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পৈশাচিক হামলার প্রতিবাদে ও হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জবি শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারী,ছাত্র ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ অনেক শিক্ষক অংশগ্রহণ করেন । মানববন্ধনে শিক্ষক সমিতির…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আগস্টে ২০০তম গর্ভবতী মায়ের বাচ্চা স্বাভাবিক বাচ্চার ভূমিষ্ঠ হয়েছেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট মাসে ২০০তম নরমাল ডেলিভারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে এই ঘোষনা দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন। তিনি বলেন, সেবা গ্রহীতা ও তাদের পরিবার হাসপাতাল ও হাসপাতালের স্টাফদের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছেন বলেই এমনটি সম্ভব হয়েছে। তিনি সকল সেবাগ্রহীতাদেন ধন্যবাদ জানিয়ে বলেন, নরমাল ডেলিভারি করাতে হলে সেবাগ্রহীতার পাশাপাশি তার সাথে আগত গার্জিয়ানদেরকেও ধৈর্য্য রাখতে হয়। হাসপাতালে প্রতিটি স্টাফ চেষ্টা করেন সবাইকে ভালো সেবা দেওয়ার। স্বল্প জনবল নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে এক উপপরিদর্শক (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টের সমস্যা ছিল। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।…

আরও পড়ুন