নওগাঁঃ

নওগাঁয় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে উমর ফয়সাল সোহেল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে নওগাঁ শহরের চক প্রসাদ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত উমর ফয়সাল শহরের আরজি-নওগাঁ এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চকপ্রসাদ এলাকার আবদুল মিন্টুর সঙ্গে তার চাচা আবুল হোসেনের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। এ জমি উভয় পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়।  আজ বিকেল ৫ টার সিকে বিরোধপূর্ণ ওই জমিতে মিন্টু বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। আবুল হোসেনের মেয়ে জামাই সুমন এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় উমর ফয়সাল তাদের থামাতে গেলে মাথায় লাঠির আঘাত পান। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উমর ফয়সাল মিন্টু ছোট বোনের স্বামী।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শ্বাশুরবাড়িতে স্বজনদের মধ্যকার জমি নিয়ে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে উমর ফয়সাল লাঠির আঘাতে মারা যান। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।  মামলার এজহারে আটক ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে। আর অভিযোগ না পেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version