ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান মাদ্রাসা মাঠে এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহামেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন আহামেদ বাচ্চু বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, তবে তারেক রহমান ও আগামী নির্বাচনকে নিয়ে নানা…
Author: Niloy Roy
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বারবার ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সব কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই…
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ, তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিলো। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে। অন্যদিকে, শনিবার (২২ নভেম্বর) একই সময় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে রোদের উপস্থিতি থাকলেও দিন-রাতের তাপমাত্রার বড় তারতম্যের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট বেশি অনুভূত হচ্ছে। দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন অনুষ্ঠানের এক মাস পার হলেও এখনো অফিস কক্ষ বুঝে পাননি বলে জানিয়েছেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। ফলে তারা দায়িত্ব বুঝে পেলেও ঠিকঠাক কার্যক্রম চালাতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন। এটি প্রশাসনের গাফিলতি বলেও অভিযোগ তুলছেন ছাত্রনেতারা। তবে চাকসু পরিচালকের দাবি, তাদের কক্ষ বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসবাব পছন্দ না হওয়ায়, নতুন কিনে সেগুলো দিয়ে গুছিয়ে উঠতে চান তারা। চাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ছাত্র সংসদের মেয়াদ এক বছর। নির্বাচনের পর ২৩ অক্টোবর শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন নির্বাচিত প্রতিনিধিরা। এরও এক মাস হতে চললেও অফিস কক্ষ বুঝে পাননি তারা। চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কুরআন এক, আল্লাহ তাআলা এক, নবী এক, পথ আমাদের এক। যেখানে আমরা যাব সেই জায়গাটাও আমাদের এক। কাজেই আমাদের মাঝে কোনো ভিন্নতা থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের জন্মভূমি- আল্লাহর বিশেষ দান। আমি অনেক দেশ ঘুরেছি, আমার মনে হয়েছে এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে। শনিবার চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা তাজুল ইসলামের পরিচালনাধীন ফিরোজশাহ মাদ্রাসার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান মুফাসসিসর ছিলেন মাওলানা মাইমুনুল হক। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের জলে-স্থলে, মাটির নিচে সম্পদে ভরপুর। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে-…
বিএনপি ক্ষমতায় গেলে সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক পরিবারের নামে ফ্যামিলি কার্ড হবে, আর এই কার্ড হবে পরিবারের নারী সদস্যদের নামে। এতে নারীরা পরিবারেও সম্মানিত হবেন। আজ শনিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘নারীর জয়ই,সকলের জয়’ শ্লোগানে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়ন হয় জানিয়ে শামা ওবায়েদ বলেন,তৃণমূলের নারীদের ক্ষমতায়ন করতে হবে, তাদের কাজের সু-ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নগরকান্দা উপজেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত সমবেশে…
ঢাকা ও আশপাশের এলাকায় দুই দিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ও একটি ঢাকায় ছিল। শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি এবং শনিবার (২২ নভেম্বর) দিনের বিভিন্ন সময়ে তিনটি ভূমিকম্প হয়, যার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা যত কম হবে, তত বেশি ঝাঁকুনি হবে। এদিনের ভূকম্পনের তীব্রতা ছিল স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। তীব্র ঝাঁকুনিতে কেপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এ ভূমিকম্পের ঘটনায় শিশুসহ…
ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নৈশভোজের আয়োজন করেন। ভুটানের প্রধানমন্ত্রী তোবগে আজ শনিবার সকালে দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেন। নৈশভোজে প্রধান উপদেষ্টা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নৈশভোজ মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। নৈশভোজে বক্তব্য প্রদানকালে অধ্যাপক ইউনূস বাংলাদেশের সঙ্গে ভুটানের গভীর এবং ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক দীর্ঘমেয়াদে সংহতি, সাংস্কৃতিক সাদৃশ্য এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাউল সম্রাট আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ শনিবার সকাল সাড়ে এগারোটায় যশোর প্রেসক্লাবের সামনে বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলু। মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম ও করিম হোসেনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আজ আমাদের দেশ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। মতপ্রকাশের স্বাধীনতা, সংস্কৃতির বিকাশ এবং শিল্পীর নিরাপত্তা সবকিছুই তালিবানি ধাঁচের প্রতিক্রিয়াশীল শক্তির আক্রমণের শিকার। আমরা স্পষ্টভাবে দেখছি একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে বাউলশিল্পী আবুল হোসেনের বক্তব্য…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বুকে নির্মিত হয়েছে প্রায় ৮০০ মিটার দীর্ঘ বাঁশ-কাঠের অস্থায়ী একটি সেতু। সেতুটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াতে নেমেছে স্বস্তির বাতাস। এতে নৌকায় পারাপারের দুর্ভোগ কমবে। শনিবার (২২ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিয়ে সেতুটি উদ্বোধন করেন। ব্যক্তিগত উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণে অর্থায়ন করেন। জানা যায়, সেতুটিতে পায়ে হেঁটে পথচারী, শিক্ষার্থী, সাইকেল, রিকশা এবং জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচল সম্পূর্ণ টোল ফ্রি। গারো পাহাড়ের পাদদেশে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি…
রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার রাজনৈতিক পরিবেশে যে আগ্রহ তৈরি হয়েছে, এই সমাবেশ সেই আলোচনাকে আরও বাড়িয়েছে। গত (২১ নভেম্বর) বিকেলে উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান। সমাবেশে বক্তব্য দেন জামায়াত মনোনীত নীলফামারী–৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলঢাকায় বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে দীর্ঘদিন…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হলো এক আন্তরিক, অংশগ্রহণমূলক এবং মানবিক উঠান বৈঠক। শনিবার (২২ নভেম্বর) দুপুরে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া, ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম যার পক্ষ থেকে ইউনিয়নের প্রায় ১৭,৫০০ মা–বোন ও সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার বিতরণ করা হয়। মাঠপর্যায়ের মানুষের মুখে ছিল স্বস্তি, প্রত্যাশা ও কৃতজ্ঞতার ছাপ। শুধু উপহার পাওয়া নয় রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, জনগণের অধিকার…
রুহুল আমিন গাজীপুর জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী শাকিল আহমেদের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে ২১ নভেম্বর (শুক্রবার) বিকেলে শোভাযাত্রাটি শুরু হয়ে শ্রীপুর সহ পুরো সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কয়েকশ মোটরসাইকেল অংশ নিলে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদ। তিনি বলেন, গাজীপুর-৩ আসনের জনগণ পরিবর্তন চান। আমরাও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের…
রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব দলের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয় কাব হলিডে ও নবাগত ৬ জন গার্লস-ইন-কাব সদস্যের দীক্ষা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর উপজেলার সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মো: সাদ্দাম হোসেনের উপস্থিতিতে এই অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শুরু হয় ও ভালোভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: এনামুল হক , সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক জনাব মো: সৈকত হোসেন (এএল টি) জেলা কাব লিডার জনাব মো: মাহিদুল ইসলাম, উপজেলা স্কাউটস-এর সম্পাদক জনাব আবু সালেহ…
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় সোহাগ চৌধুরী নামে এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মো. শরিফ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরিটি একটি ধান খেত থেকে উদ্ধার করা হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকালে মদন উপজেলার জয়পাশা এলাকায় আটপাড়া- মদন গামী পাকা রাস্তার ওপর থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শরীফ। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে আটপাড়া উপজেলার বাউসা হাওরে এ ঘটনা ঘটে। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াবা ক্রয়–বিক্রয়ের সময় ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে গ্রেফতার দু’জনকে মাদক মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পৌর শহরের শিমরাইল গ্রামের আব্দুল জাব্বারের ছেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও পৌর যুবলীগের সদস্য শামিম মিয়া (৪৫) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের তোয়াক্কেল আলীর ছেলে সোহেল আহাম্মদ ওরফে সুহেল আহমদ (৪১)। থানা পুলিশ সুত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার এসআই…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকাসহ নীলফামারীর ডিমলা পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কেঁপে ওঠা ভবন, দুলে ওঠা ফ্যান– ঘরের আসবাব এবং মানুষের আতঙ্কিত ছুটে বের হয়ে আসার দৃশ্য কয়েক সেকেন্ডের মধ্যেই সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পটি স্থায়ী ছিল খুব বেশি সময় নয়, তবে অনুভূতির তীব্রতা ছিল স্পষ্ট। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চলে, যা রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় কম্পন দ্রুত ও স্পষ্টভাবে অনুভূত হয়। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির তীব্রতা ৫ দশমিক ৭ এবং কেন্দ্র…
রিয়াদ ইসলাম,জলঢাকা: নীলফামারীর জলঢাকায় দুন্দীবাড়ী সাইডের পার এলাকায় নতুন মিনি পৌর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পার্কটি গত পহেলা জুন থেকে পৌরসভার এডিপির অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পার্কটিতে রয়েছে বসার ব্যবস্থা, আধুনিক লাইটিং, ছায়াময় সবুজায়ন এবং শিশু-বান্ধব খেলার জায়গা। স্থানীয়রা জানিয়েছেন, পার্কটি হবে তাদের নিয়মিত…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ২০২৫ সালের ২১ নভেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখিপুর উপজেলার সৌখিন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি ও টাঙ্গাইল–৮ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী এডভোকেট সরকার কবির উদ্দিন, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আল আমিন, সখিপুর পৌরসভা আমির হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ আব্দুল মান্নান এবং সখিপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আব্দুল খালেক সরকার। পথ সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে…
পীরগঞ্জ(ঠাকুরগাঁ)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে জমি জমা নিয়ে দুই পক্ষের দীর্ঘ দিনের বিরোধ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপোষে মিমাংসা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চীফ লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে এ মিমাংসা করে দেন। নারায়নপুর গ্রামে ১ একর ১৯ শতক জমি নিয়ে পারুল বেগম ও ইমদাদাদুল হকের ভাগিদারের মাধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পারুল বেগম জেলা লিগ্যাল এইড আফিসে অভিযোগ দিলে লিগ্যাল এইডের বিচারক ঘটনাস্থলে এসে আপোষে বিরোধ মিমাংসা করে দেন এবং যার যার অংশ মেপে সীমানা নির্ধারণ করে দেন। কোন রকম খরচ ছাড়াই এমন বিচার পেয়ে উভয়…
