সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বারবার ভূমিকম্পের কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ায় রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

শনিবার (২২ নভেম্বর) রাত ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক ভূমিকম্পজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণে ২৩ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বন্ধ থাকবে। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস যথারীতি চালু থাকবে। জকসু নির্বাচনের সব কার্যক্রমও পূর্বনির্ধারিতভাবেই চলবে।

এছাড়াও স্থগিত করা পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ যথাসময়ে ঘোষণা করবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version