Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু’র পক্ষে দলীয় ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণের সময় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন কুলুবাড়ি এলাকায় সন্ত্রাসী হামলা করেছে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কয়েকশত সন্ত্রাসী। এ হামলাটি পাপনের বিশ্বস্ত সহযোগী জুয়েল সরকারের নির্দেশে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী এতে নেতৃত্ব দেয় বলে জানায় আহতরা। আজ শনিবার সকালে বিএনপির প্রার্থীর পূর্বঘোষিত কর্মসূচী, লিফলেট বিতরণে হামলার সময় বিসিবি এর কর্মচারী (হিসাব রক্ষণ) ফ্যাসিষ্ট দোষ বিসিবি’র সাবেক সভাপতি নাজমুল হক পাপন’র বিশ্বস্ত জুয়েল সরকারের ফেষ্টুন নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে, কুপিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমপক্ষে ২৫-৩০ জনকে…

আরও পড়ুন

ডা. এম. মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের হলরুমে গয়হাটা ইউনিয়নের সিংজোড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুল হিকমাহ পাঠাগার–এর উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতা ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিষয়ক গুরুত্বপূর্ণ একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজের অসংখ্য ছাত্রী অংশগ্রহণ করেন। প্রোগ্রামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. একেএম আবদুল হামিদের ছোট পুত্রবধূ ডা. ঊর্বা রীয়াজ মীর। তিনি নারীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা, স্তন ক্যান্সার শনাক্তে স্ব-পরীক্ষার গুরুত্ব, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, স্বাস্থ্য–বিধি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম, জলঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে সম্ভাব্য বিএনপি প্রার্থী ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ আলী গণসংযোগ চালাচ্ছেন। সাম্প্রতিক দিনগুলোতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার এবং জনসমাগমস্থলে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। গণসংযোগের সময় তিনি এলাকার সমস্যা, উন্নয়নসংক্রান্ত চাহিদা ও বিভিন্ন জনদুর্ভোগ নিয়ে ভোটারদের মতামত শোনেন। সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগ সম্পর্কে আলহাজ্ব সৈয়দ আলী বলেন, এলাকার মানুষের মতামত জানা আমার কাছে গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, এসব মতামত ভবিষ্যতের পরিকল্পনায় বিবেচনায় নেওয়ার ইচ্ছা রয়েছে। গণসংযোগ চলাকালে কয়েকজন স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় ময়মনসিংহের ভালুকায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে সৃষ্টি হয় হৃদয় ছুঁয়ে যাওয়া আবেগঘন পরিবেশ। দোয়া চাইতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। তাঁর সেই আবেগে মঞ্চ থেকে উপস্থিত নেতাকর্মী পর্যন্ত সারা মিলাদমাহফিলে ছড়িয়ে পড়ে কান্নার স্রোত। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া ও মিলাদে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মঞ্চে দাঁড়িয়ে…

আরও পড়ুন

সোহাগ ইসলাম নীলফামারী: মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করায় কুখ্যাত ভন্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবীতে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মোঃ আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল হান্নান প্রমূখ। বক্তরা বলেন, ভন্ড বাউল শিল্পী আবুল সরকার ইসলামের উপর আঘাত হেনেছে। মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন…

আরও পড়ুন

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি: আবু নাসের সিদ্দিক তুহিন গাইবান্ধা জেলা সমিতি রংপুরের আয়োজনে ২৯ নভেম্বর সকালে রংপুর রংপুর ভাওয়াইয়া অঙ্গন মিলনায়তনে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ গাইবান্ধা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কবি আকতারুজ্জামান সুলতান ও গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সদস্য আব্দুল করিমের স্মরণ সভা রংপুর লেখক সংসদ এর সভাপতি আবু কাশেম মাস্টার এর সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সমিতি রংপুর এর সভাপতি নুরুল ইসলাম সরদার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন স সরকার সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, দপ্তর সম্পাদক রায়হান মন্ডল, সরকার মোহাম্মদ হাসাবুল হোসেন, আব্দুল মান্নান, নোমান ফেরদৌস খান, আজাহারুল ইসলাম আল আজাদ,…

আরও পড়ুন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মানবতার সুরক্ষা, মানবাধিকার রক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার মহৎ অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ননভেম্বর) বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা এলাকায় আয়েশ রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান এনায়েত উল্লাহ সৈয়দ। মানবাধিকার পরিস্থিতি, করণীয় এবং দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আফজাল হোসেন মৃধা। সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জেও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা। “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ” এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির ঘোষণায় জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তবুও দাবি আদায় না হলে লাগাতার শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। তারা বলেন,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু মিরতিংগা চা-বাগান ভায়া ভৈরবগঞ্জ বাজার রোডের আঞ্চলিক সড়কটি বালু ব্যবসায়ীদের গাড়ির কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। ভারি ট্রাক চলাচলের কারণে সড়কটি খানাখন্দে ভরে গেছে। সড়কটির বেশির ভাগ জায়গার উপরের স্তর উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বালু ভর্তি ট্রাক চলাচলের কারণে উপজেলার মুন্সিবাজার টু মিরতিংগা চাবাগান পর্যন্ত রাস্তাটি সবচেয়ে ভয়াবহ রূপধারন করেছে। এ সড়কটি দিয়ে সারাদিন বালু ভর্তি ট্রাক চলার কারণে বালু উড়ে আশপাশের দোকানপাঠসহ পথচারীদের চোঁখে মুখে ঢুকে পড়ছে। বিরামহীন ট্রাক আবাধে চলাচলের কারণে রাস্তার বেশির ভাগ অংশ খানাখন্দ হয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তিতে রূপ নিয়েছে। বিশেষ করে বালুমহাল ধলাই নদীর…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া মগলাম বস্তির চা শ্রমিক নন্দ সবর ও যমুনা সবরের মেয়ে রুপা সবর (১৫) নিখোঁজ হওয়ার এক মাস অতিবাহিত হয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ রুপার পরিবার অভিযোগ করেছে, তার স্বামী শয়ন পট্টনায়কসহ (পিতা: মৃত কুমদ পট্টনায়ক) শ্বশুরবাড়ির সদস্যরা রুপাকে হত্যা করে লাশ গুম করেছে। প্রতিবেশীদের বরাতে জানান, প্রায় এক বছর আগে শয়ন পট্টনায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রুপা সবরের। ২০২৪ সালের ১৬ই জুলাই বিয়ের প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক রুপাকে নিয়ে পালিয়ে যায় শয়ন। এরপর রুপাকে প্রায় এক বছর অন্যত্র লুকিয়ে রাখার পর কয়েক মাস আগে বাপের বাড়িতে ফিরে এসে মা ও…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার জেলা: হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল ‘হাওরখাল’ বিলের মাছ লুটের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী। মাছ আহরণের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখায় ইউএনও’র সেমিনার কক্ষে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা করেন। সভায় হাওরখাল জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকারের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তবে, ওই কমিটিতে মাছ লুটে অভিযুক্ত কয়েকজনকে অন্তর্ভূক্তি করায় বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘The Voice of JKKNIU’–এর গ্রান্ড ফিনালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনে সেরা বক্তার মুকুট জিতেছেন নজরুল বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশকা আলম। এছাড়াও প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুকিত (২০২২–২৩ শিক্ষাবর্ষ) এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তাবাসসুম মেহনাজ (২০২০–২১ শিক্ষাবর্ষ)। গ্রান্ড ফিনালে মোট ১৪ জন প্রতিযোগী অংশ নেন। অংশগ্রহণকারীরা এসেছিলেন বাংলাদেশ কৃষি…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করে কেঁদেছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৯ নভেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, আহসান পারভেজ,…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়নে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় দুওজ বাজারের মগড়া নদীর তীরে এ কর্মীসমাবেশের আয়োজন করা হয়। কর্মীসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আশরাফ কামাল তুহিন, সুখারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদার এবং উপজেলা উলামা দলের আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান উদ্দিন মাসুদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের এই শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন। শিক্ষাজীবনে মন্দভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএসসি, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি এবং মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। সংগঠনিকভাবে তিনি কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের কুমিল্লা জেলার কার্যনির্বাহী সদস্য, কসবা পাবলিকিয়ান স্টুডেন্ট এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্সের…

আরও পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি সংশ্লিষ্ট সবাইকে…

আরও পড়ুন

মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মালবাহী ট্রাককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় স্বদেশ রায় (২৩) নামের এক এইচএসসি শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার সময় ভাটিয়াপাড়া উত্তর পাশে আবুল ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বদেশ রায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দরখাতা (আবাইন টারী) গ্রামের তারাপদের ছেলে। তিনি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো ট-১১-২৭৯৪ নম্বরের ধানবোঝাই ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় সড়ক…

আরও পড়ুন

গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এবং এই আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে আজ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের হাট ভরতখালী বাজার এবং কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা বাজারে প্রচারণা চালান। এসময় এনসিপির সাঘাটা উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আতাউর রহমান ও সদস্য কবির হোসেন, সংগঠক আবদুল মতিনসহ স্থানীয় নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। গত কয়েক দিন ধরে মাহমুদ মোত্তাকিমের নেতৃত্বে নেতাকর্মীরা ঘুড়িদহ ও বোনারপাড়াসহ কয়েকটি…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশন উপজেলায় তিন মাসব্যাপী ‘প্রয়োজনীয় অফিস দক্ষতা উন্নয়ন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ‎ ‎বুধবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎ ‎এই প্রশিক্ষণটি প্রোগ্রেস থ্রু ইনোভেশন (PI) সোসাইটির বাস্তবায়নে এবং যুক্তরাষ্ট্রের ড. মোতাসিম বিল্লাহর সহযোগিতায় আয়োজন করা হয়। ‎প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির (PI) প্রকল্পের নির্বাহী পরিচালক কামরুজ্জামানে সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. খোরশেদ এর সঞ্চালনায় ‎প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার সাবেক সিভিল সার্জন ডা. শাহে আলম শরীফ। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক গোলাম আকতার মঈন ও মিজানুর রহমান। আইসিটি প্রশিক্ষণ প্রদান…

আরও পড়ুন

মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পাথরঘাটার হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী নিধন…

আরও পড়ুন