জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজান উদ্দিন মাসুদ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৯ নং কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের এই শিক্ষার্থী ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি পেয়েছেন।

শিক্ষাজীবনে মন্দভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএসসি, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি এবং মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি। সংগঠনিকভাবে তিনি কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশের কুমিল্লা জেলার কার্যনির্বাহী সদস্য, কসবা পাবলিকিয়ান স্টুডেন্ট এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার, কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্সের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লেখালেখিতেও সক্রিয় মিজান উদ্দিন মাসুদের প্রথম প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “ওরা আবার আসবে” ইতোমধ্যে পাঠকদের নজর কাড়ে। জকসু নির্বাচনে দাঁড়িয়ে তিনি দায়িত্ববোধ, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিশ্চিত করা, সেশন জট রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা, ইমপ্রুভমেন্ট পরীক্ষার সিজিপি সীমাবদ্ধতা বাতিলের উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের গবেষণার সুযোগ বাড়াতে ই-লাইব্রেরি ও আধুনিক ডিজিটাল রিসোর্স সম্প্রসারণ।

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনুভুতি প্রকাশ করে মিজান উদ্দিন মাসুদ বলেন, “কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলে ছাত্রসংসদের প্রতিটি দায়িত্বকে আমি অমানত হিসেবে পালন করবো। নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিই হবে আমার কাজের মূল ভিত্তি। শিক্ষার্থীদের একাডেমিক সুবিধা নিশ্চিত করা এবং সকলের জন্য সমান সুযোগ তৈরি করাই আমার প্রধান অঙ্গীকার।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version