সোহাগ ইসলাম নীলফামারী:

মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করায় কুখ্যাত ভন্ড বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবীতে শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরাম ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে শহরের বড়বাজার ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাফেজ বেলাল হোসেন বুলবুল, হাফেজ ক্বারী মোঃ আব্দুস সালাম, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল হান্নান প্রমূখ।

বক্তরা বলেন, ভন্ড বাউল শিল্পী আবুল সরকার ইসলামের উপর আঘাত হেনেছে। মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছে। দলমত নির্বিশেষে সকলকে ভন্ড বাউল এর বিরুদ্ধে এগিয়ে আসার আহবান এবং বাংলার মাটিতে সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version