Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে তারেক আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম থেকে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত বুধবার (২৫শে ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যেগ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) মৌলভীবাজার শহরের একটি অভিজাত হোটেলে ইফতারপূর্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের এমপি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা এম নাসের রহমান। উপস্থিত ছিলেন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহবায়ক সৈয়দ তৌফিক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সুনিল কুমার দাশ, এম এ মুকিত, মো: বদরুল আলম, মো: ফখরুল ইসলাম, বকসী মিসবাহ উর রহমানসহ পেশাজীবি, সাংবাদিক ও সমাজের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর -রাজনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের সাথে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা মার্চ) দুপুরে একঘণ্টা ব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠকটি হয়। এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রের বরাতে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের সাথে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়। এমপি নাসের রহমান বলেন, তিনি চা-বাগান শ্রমিকদের কল্যাণের জন্য সংসদে…

আরও পড়ুন

শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের উদ্যোগে মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘ভাইরাল ফুড কর্ণার’-এ সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, “পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। ক্যাম্পাসের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরে…

আরও পড়ুন

মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে মোঃ খলিলুর রহমান (৪৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল প্রায় ৩টার দিকে খলিলুর রহমান পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমতলী উপজেলার উরশিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫৭৪৩৬) মুখোমুখি সংঘর্ষ করলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর বাটি (প্যাটেলা) ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্থানীয়রা তাকে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শীতের তীব্রতা কাটিয়ে প্রকৃতি যখন নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে, ঠিক তখনই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে মৌলভীবাজারের পথে-প্রান্তরে ফুটে উঠেছে চিরচেনা বুনোফুল ‘ভাট’। সড়কের ধারে, গ্রামীণ মেঠোপথের পাশে, নদী–খাল–দিঘির পাড়ে—যেদিকেই চোখ যায়, সাদা ও হালকা বেগুনি রঙের থোকা থোকা ভাটফুলে যেন সেজে উঠেছে প্রকৃতি। জেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, শ্রীমঙ্গল–কমলগঞ্জ সড়কসহ জেলার নানা সড়ক ও গ্রামীণ পরিবেশে অনাদর-অবহেলায় বেড়ে ওঠা গুল্মজাতীয় উদ্ভিদ ভাটফুল তার অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়েছে। সড়ক ও মেঠোপথের দুপাশে, নদী–খাল–দিঘি ও জলাশয়ের পাড়ে, গ্রামীণ পরিবেশের আনাচে-কানাচে থোকায় থোকায় ফুটে থাকা ভাটফুলে চোখজুড়িয়ে যায় পথচারীদের। ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে ফুটে ওঠা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতী সন্তান। রোববার (১লা মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর অভ্যন্তরীণ নিয়োগ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তিনি ৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ মাসুম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়ছে। রোববার ১লা মার্চ সন্ধ্যায় শমশেরনগর-চাতলাপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মাসুমের বাড়ি কুলাউড়া উপজলোর শরীফপুর ইউনিয়নের আমতলা এলাকায়। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মাসুমের ব্যবহৃত একটি সিএনজি অটোরকিশা তল্লাশি করে ৫০০ প্যাকট (১০ হাজার শলাকা) বিদেশি সিগারেটসহ সিএনজি (মৌলভীবাজার থ ৪১২৪) জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অবৈধভাবে বিদেশি সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইর্নচাজ শাহ আলম বলেন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র মাহে রমাদানে নিত্যপণ্যের বাজারে তদারকিতে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে।সোমবার (২রা মার্চ) শহরের পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের মাংসের দোকানটিতে পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বন্ধ ঘোষণার মাধ্যমে সিলগালা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের ঝুলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত, যা গতকাল জবাই করা হয়। তাদের মাংস পঁচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে, জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব টেস্ট করানোর জন্য পাঠানো হয়। সেখানে টেষ্টে প্রমাণিত হয় মাংস পঁচা, যা খাওয়ার অনুপযোগী। তাই উক্ত খাসির মাংস…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ৯টি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় খাল খননের নামে দায়সারা কাজ করে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের চেষ্টা চলছে। এমনকি অনিয়ম আড়াল করতে কাজ শেষ হওয়ার আগেই খালের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। অভিযোগের তীর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে। স্থানীয়রা জানান, সমবায়ের মাধ্যমে কাজ বাস্তবায়নের কথা থাকলেও চেয়ারম্যান নিজ লোকজন দিয়ে ভেকু মেশিন দিয়ে দখনন কাজ করাচ্ছেন। প্রকল্পে মোট ১৭ হাজার ৫৫২.৫ মিটার খাল খননের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৩৭…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল। সোমবার (২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ ও উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ বিশাল মিছিল অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। মিছিলটি নেতাকর্মীদের…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দোল উৎসব বা দোলযাত্রা হলো বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এটি মূলত রঙের, আনন্দের এবং আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব মিলন।আর তাই সনাতন ধর্মাবলম্বীদের বার মাসের তের পার্বনের একটি দোলযাত্রায় লেগেছে রঙের হাওয়া। শীতের আগমনীতে পৃথিবীর সমগ্র প্রকৃতি, পরিবেশ ও মানব হৃদয়ে দেখা যায় নানা পরিবর্তন। কিন্তু শীতের বিদায়ে ও বসন্তের আগমনে মানুষের হৃদয়ে যেমন পরিবর্তন হয়। তেমনি গাছপালাও তার পুরাতন শাখা পল্লব ঝেড়ে ফেলে নতুন কচিপাতায় ভরে যায় এবং পলাশ, শিমুল,কৃষ্ণচূড়াসহ রঙবেরঙের নানা ফুলের সমাহার দেখা যায়। প্রকৃতির এই আনন্দঘন মুহুর্তে ফাগুনের বনে আগুন লাগিয়ে মানুষের হৃদয়কে ভালবাসার রঙে রাঙিয়ে দেওয়ার জন্য আর্বিভূত হয়…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ বোতল মালিকবিহীন ফেন্সিডিল জব্দ করেছে ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। সোমবার ০২ মার্চ আনুমানিক রাত ৮ টায় নওগাঁ জেলার সাপাহার সীমান্তে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবির) অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার বাবুল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকচকিয়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল নওগাঁ জেলার সাপাহার থানায় জমা প্রদান করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন(বিজিবি১৬) লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পিএসসি তিনি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু/মাদক পাচার রোধ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে…

আরও পড়ুন

 হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ভাঙ্গাচোরা বেড়ার ঘরে চল্লিশর্ধে গাদলী বালা ও এক মেয়ে নিয়ে তার সংসার। পলিথিন দিয়ে বেড়া আর উপরে ফুট টিনের ছাউনি ঘরে বসবাস করেন মা ও মেয়ে। পোকা-মাকড়,সাপ,ব্যাঙ আর কেঁচোর সাথে তাদের নিত্য জীবনের যুদ্ধ করে কাটছে তাদের মা ও মেয়ের জীবন । গ্রামের অনেকেই সরকারী ভাবে বাড়িঘর পেলেও পায়নি গাদলী বালাএকটিও বাড়ি।সামন্য বৃষ্টি আর দমকা বাতাসে ঘরের ছাউনির সাথে তাদের নিজের প্রাণও উড়ে যায়। এ ভাবেই মা ও মেয়ের জীবন চলে যাচ্ছেন। হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামে তাদের বাড়ি। তাদের চোখে কোন রঙ্গিন স্বপ্ন নেই। তারা চাই একটু নির্ভরতা। একটু মাথা গোজার ঠাঁই।…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী প্রধান আসামি কুচিন্দা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে মিনারুল (২২) সহ ছিনতাইকৃত কানের দুল উদ্ধার করতে সক্ষম হয় সাপাহার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার সময় সাপাহার কয়েকজন বখাটে চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজের পাশে আড়ত সংলগ্ন রাস্তায় দশম শ্রেণির স্কুলছাত্রীর পথরোধ করে চাকু ও লাঠি দেখির ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় ছাত্রীর কানে থাকা আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত সরে যায়। এ ঘটনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার সার্কেলের…

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়ন ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি আজ সোমবার বিকেলে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী খাল খনন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। এমপি হেলাল বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে অঞ্চলের কৃষি সম্ভাবনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং ফসল উৎপাদন বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পরে তিনি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আত্রাই নদীর…

আরও পড়ুন

দীর্ঘ প্রতীক্ষার পর শরীয়তপুরে মৌসুমের প্রথম বৃষ্টি হয়ে গেল। আজ দুপুর ২টার পর হঠাৎ ঝুমঝুম বৃষ্টিতে স্নাত হলো : শরীয়তপুর শহরসহ স্থানীয় মাঠঘাট ও ফুল ফসলের প্রান্তর। আধাঘণ্টার-এ বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এ বছর শীত ছিল বৃষ্টিবিহীন। যা দীর্ঘদিন দেখা যায়নি। বৃষ্টি শূন্যতায় জেলার খাল, বিল, পুকুর ইতোমধ্যেই শুকিয়ে গিয়েছে। ফুল ও ফসলে পানি সেচ ব্যাহত হচ্ছে। এতে করে মৎস্য চাষসহ ইরি উৎপাদন বিঘ্নিত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। হঠাৎ বৃষ্টি পেয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে। ফাল্গুনের বৃষ্টিকে কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে মনে করা হয়। এ নিয়ে বহু প্রচলিত খনার বচন ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’। মাঘের…

আরও পড়ুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি আজ রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার পক্ষ থেকে এ শোক জানান। টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক প্রকাশ করেন। এসময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে…

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে চলমান সংকটে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশের অবস্থান খুবই স্পষ্ট। ওই অঞ্চলে অবস্থানরত আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করাই আমাদের প্রথম অগ্রাধিকার।’ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে। তিনি বলেন, ‘আমাদের নাগরিকরা কাঁটাতারের এপাশে বা ওপাশে যে পাশেই হোক, ক্ষতিগ্রস্ত হলে আমরা তাদের পাশে থাকব। আমাদের সর্বোচ্চ জাতীয় স্বার্থ হলো আমাদের জনগণ।’ সংকটের শুরু থেকেই প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী জানান,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১লা জুলাই থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন ৯৭৩টি প্রতিষ্ঠানে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদনের তালিকা ডিআইএর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট বিভাগের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম। অনিয়ম ও দুর্নীতির জন্য তালিকাভূক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- সিলেটের কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া…

আরও পড়ুন