মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ এর ছেলে মোঃ খলিলুর রহমান (৪৮) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকাল প্রায় ৩টার দিকে খলিলুর রহমান পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে আমতলী উপজেলার উরশিতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫৭৪৩৬) মুখোমুখি সংঘর্ষ করলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার ডান পায়ের হাঁটুর বাটি (প্যাটেলা) ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিরপুর সাড়ে এগারো এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, তার সম্পূর্ণ সুস্থ হতে অন্তত ছয় মাস সময় লাগতে পারে। প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তিনি স্থায়ীভাবে পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারেন। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে।

সামনে অস্ত্রোপচার, ওষুধ ও পুনর্বাসনসহ মোট ব্যয় প্রায় সাত লাখ টাকায় পৌঁছাতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরও অন্তত তিন লাখ টাকা জরুরি ভিত্তিতে প্রয়োজন। দরিদ্র পরিবারের উপার্জনক্ষম এই ব্যক্তি দুর্ঘটনার পর থেকে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে তার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version