দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ মাসুম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়ছে। রোববার ১লা মার্চ সন্ধ্যায় শমশেরনগর-চাতলাপুর সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুমের বাড়ি কুলাউড়া উপজলোর শরীফপুর ইউনিয়নের আমতলা এলাকায়। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মাসুমের ব্যবহৃত একটি সিএনজি অটোরকিশা তল্লাশি করে ৫০০ প্যাকট (১০ হাজার শলাকা) বিদেশি সিগারেটসহ সিএনজি (মৌলভীবাজার থ ৪১২৪) জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি অবৈধভাবে বিদেশি সিগারেট পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইর্নচাজ শাহ আলম বলেন ৫০০ প্যাকটে (১০ হাজার শলাকা) বিদেশি সিগারেটসহ সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version