মাহমুদুল হাসান মান্না মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক নিউনেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন তালুকদার উজ্জ্বল নির্বাচিত করা হয়েছে। এর আগে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির লক্ষে নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা আব্দুল লতিফ মোতাহার লিটনকে আহবায়ক করে মানব জমিনের উপজেলা প্রতিনিধি নূরুল হক রনু ও আলোকিত প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মির্জা আল মাহমুদকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার,পৌর বিএনপির সভাপতি…
Author: Niloy Roy
ব্যবসায়ীদের দাবির মুখে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। গতকাল বুধবার বছরের শেষ দিনে সেই সময়সীমা শেষ হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা কোনো অনুমোদিত বা অননুমোদিত হ্যান্ডসেট বন্ধ করা হবে না। এমনকি ব্যবসায়ীদের কাছে থাকা যেসব অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) তালিকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলোর ওপরও কোনো প্রভাব পড়বে না। কেবল নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া হ্যান্ডসেটই এনইআইআর প্রক্রিয়ার আওতায় আসবে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রবাসীরা তাদের…
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর হয়েছে। বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ আরও শক্তিশালী করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ অধ্যাদেশটি গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়, নতুন অধ্যাদেশের মূল লক্ষ্য হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া। একই সঙ্গে বিড়ি উৎপাদনসংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একটি সমন্বিত আইন কাঠামো গড়ে তোলা এবং ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : যখন নতুন বছরের আগমনে চারপাশ মুখর থাকে আতশবাজির শব্দে, আলোঝলমলে ফানুস আর উৎসবের হৈ-হুল্লোড়ে ঠিক সেই সময় সম্পূর্ণ ভিন্ন এক মানবিক বার্তা নিয়ে নতুন বছরকে বরণ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা। আনন্দ উদযাপনের প্রচলিত ধারার বাইরে গিয়ে সংগঠনটি বেছে নেয় মানবতা, সহানুভূতি ও দায়িত্ববোধের পথ। ৩১ ডিসেম্বর মধ্যরাতে, বছরের শেষ প্রহরে ও নতুন বছরের প্রথম মুহূর্তে ক্লিন আপ ভালুকার সদস্যরা ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ভালুকা বাসস্ট্যান্ড, ওভারব্রিজ, বাজার এলাকা, থানার মোড়সহ জনসমাগমপূর্ণ স্থানে পরিচালিত হয় এই ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি। তীব্র শীতে…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ২০২৬ সালের প্রথম দিনে গাইবান্ধা জেলার ১৪৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৬০ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে এ বছর বই বিতরণ কর্মসূচি কোনো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়নি। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, শোকাবহ এই পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত ‘বই উৎসব’ কর্মসূচি স্থগিত রাখা হয়। এর পরিবর্তে বিদ্যালয়গুলোতে অনানুষ্ঠানিকভাবে ও সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সকাল থেকেই জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তাদের নিজ নিজ শ্রেণির পাঠ্যবই সংগ্রহ করে। কোনো ধরনের…
মাহমুদুল হাসান মান্না, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় দশম শ্রেণীর শিক্ষার্থী শাওন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি কায়েস (১৬) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার প্রেক্ষাপট ও উদ্ধার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাওন উপজেলার পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল ভুইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। সে তার মামাবাড়ি থেকে পড়াশোনা করত। বার্ষিক পরীক্ষা শেষে বাড়িতে আসা শাওন গত সোমবার বিকেলে কদমশ্রী বাজারে তার দাদার দোকানে বসা ছিল। বন্ধুদের ফোন পেয়ে সে দোকান…
বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে। এদিকে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প…
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। নিহত ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ভোর ৬টার…
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে। তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমের সাংবাদিকসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা…
গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) তে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন “Society for Research And Development” (SRD)। আজ বুধবার (৩১শে ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে নিবন্ধন প্রদান করা হয়। Society for Research And Development (SRD) একটি গবেষণা-মুখী সংগঠন, যার মূল লক্ষ্য হলো সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে…
বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় নতুন বছরের প্রথম প্রহর আলোকিত হয়ে ওঠে। সময়ের তারতম্যের সঙ্গে মিলিয়ে দেশভেদে আলাদা আলাদা সময়ে মধ্যরাতের আগে নববর্ষ উদ্যাপন শুরু হয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে ২০২৬ সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির আলোকচ্ছটায় খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। জাঁকজমকপূর্ণভাবে চীনে নতুন বছর উদ্যাপন করা হয়ছবি: রয়টার্স অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণ করে সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জার মাধ্যমে শান্তি ও একতা লেখা প্রদর্শন করে শান্তির বার্তা দেওয়া হয়। এ…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশেষ সহকারী ড. এম খলিলুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগেল উপস্থিত ছিলেন। তারা সবাই খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন। জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ এবং তাদের সদয় উপস্থিতির জন্য উপদেষ্টারা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। তিনি ঢাকা-১১ আসন (রামপুরা-বাড্ডা-ভাটারা-হাতিরঝিল আংশিক) থেকে ভোট করবেন। অন্তর্ববর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর তিনি পরামর্শক ও শিক্ষকতা করছেন। হলফনামা থেকে জানা যায়, নাহিদ ইসলামের কোনো বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, কৃষি, অকৃষি জমি নেই। নেই আগ্নেয়াস্ত্র ও মামলা। ব্যাংকে ঋণ আছে সাড়ে তিন লাখ টাকার। শিক্ষকতা, পরামর্শ দিয়ে বছরে আয় আসে ১৬ লাখ টাকা। নিজের কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা। ব্যাংকে আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা। এ ছাড়া নিজের পৌনে ৮ লাখ টাকা মূল্যের অলংকার…
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদেরকে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ নির্বাচন কমিশন এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ-কে নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়নসহ আন্তঃদপ্তর বদলির লক্ষ্যে পদায়ন/বদলির বিষয়ে সম্মতি জ্ঞাপনের প্রেক্ষিতে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বর্ণিত কর্মকর্তাগণকে যোগদান পত্রের অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় প্রেরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম ও…
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য সংরক্ষিত বিশেষ স্থানে অংশ নিয়েছেন তাঁর পরিবারের নারী সদস্য এবং অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টারা। আজ বুধবার বিকেলে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই জানাজায় সমাজের বিশিষ্ট নারীরাও উপস্থিত ছিলেন। তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বিকাল ৩টার দিকে শহরের মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাবৃন্দ, রাজনৈতিক নেতা, বিদেশী অতিথি এবং কূটনীতিকসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ বেগম জিয়াকে বিদায় জানাতে এই জানাজায় অংশ নেন। এছাড়াও প্রিয় নেত্রীকে বিদায় জানাতে অসংখ্য সাধারণ নারী জানাজায় অংশগ্রহণ করেন।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বেগম খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তাঁর মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বেগম খালেদা জিয়ার দাফনের পর সশস্ত্র বাহিনী’র পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বেলা ৩ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে দুপুর ২টা ৩০ মিনিটে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলীর সঞ্চালনায় জানাযা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট শাহজাহান কবির সাজু, জুলফিকার আলী টিপু, আহসান পারভেজ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সদস্য সচিব নূরে আলম জিকু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক,…
গঙ্গাচড়া উপজেলা লোহালি ইউনিয়ন পরিষদদের পূর্ব কচুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ৩১ ডিসেম্বর ২০২৫, রোজ বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পূর্ব কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হেমন্ত কুমার রায়, সহকারি শিক্ষক মো. হাবিবুর রহমান,ফরদারপাড়া দাখিল মাদ্রাসার সুপার, মাহাতাব হোসেন , সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর…
