গাইবান্ধা জেলা প্রতিনিধি:

২০২৬ সালের প্রথম দিনে গাইবান্ধা জেলার ১৪৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৬০ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে এ বছর বই বিতরণ কর্মসূচি কোনো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়নি। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, শোকাবহ এই পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত ‘বই উৎসব’ কর্মসূচি স্থগিত রাখা হয়।

এর পরিবর্তে বিদ্যালয়গুলোতে অনানুষ্ঠানিকভাবে ও সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সকাল থেকেই জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তাদের নিজ নিজ শ্রেণির পাঠ্যবই সংগ্রহ করে। কোনো ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান, র্যালি বা সাংস্কৃতিক আয়োজন ছাড়াই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সদর উপজেলার একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শোকের বিষয়টি বিবেচনায় রেখে নিরব ও সংযত পরিবেশে বই বিতরণ করা হয়েছে। তবুও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা সম্পূর্ণ বইয়ের সেট পাওয়ায় পাঠদান কার্যক্রম সময়মতো শুরু করা সম্ভব হবে। এছাড়া নতুন বই পেয়ে তারা খুবই খুশি হয়েছে ।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মি. লক্ষণ কুমার দাশ বলেন, “জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আমরা বই বিতরণ কার্যক্রম অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।” এদিকে অভিভাবকরাও অনানুষ্ঠানিক পদ্ধতিতে হলেও সময়মতো বই বিতরণ করায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, শোকের পরিবেশ বজায় রেখেও শিক্ষার্থীদের বই পৌঁছে দেওয়া একটি দায়িত্বশীল উদ্যোগ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version