০৪ ঠা জানুয়ারি ২০২৬, রোজ রবিবার নেত্রকোনা পৌর এলাকার ছোট বাজার অস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল নেত্রকোনা জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির উদ্যোগে, দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এত উপস্থিত ছিলেন জেলা সাইবার দলের সভাপতি আবির হাসান হিমেল , সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ, সিনিয়র সহ-সভাপতি রাকিব মিয়া, সহ-সভাপতি পিনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সালমান, সাংগঠনিক সম্পাদক তারেক উল্লাহ মিঠু,প্রচার সম্পাদক বিদ্যা তালুকদার, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৫০ বোতল মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, রবিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বাবুবাজার এলাকায় পুলিশের চেকপোস্ট চলাকালে সন্ধ্যার দিকে ৫০ বোতল মদসহ মাদক কারবারি সুজন দাস (৩৫)-কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন দাস উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসি গ্রামের শৈলেন দাসের ছেলে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না প্রতিবেদককে জানান, মাদকসহ গ্রেপ্তারকৃত কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর সোমবার (৫ই জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হযেছে। সোমবার (৪ঠা জানুয়ারি) বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২২শে আগষ্ট ২০২৫ইং দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপের জন্য জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মতিন বকশের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদের স্থগিতাদেশ দেয়া হয়। উল্লেখ্য: রাজনৈতিক জীবনে মতিন বকশ মৌলভীবাজার থানা শাখার যুবদল সভাপতি ১৯৮৮ সালে, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ১৯৯৬সালে। সাধারণ সম্পাদক জেলা যুবদল ২০০১ সালে, সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুবদল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। সোমবার (৫ই জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র্যাব-৯-এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক প্রায় ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালানো হয়। চা-কন্যা ভাস্কর্যের উত্তর পার্শ্বে ঝোঁপঝাড়ের ভিতর এয়ারগান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পেয়ে র্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালান। তল্লাশিকালে ঝোপের…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন, প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র বৈধ ও ৮প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এক শতাংশ ভোটারদের তথ্যে গড়মিল ও ঋণখেলাপী থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলে। সেখানে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসার মো: সাইফুল ইসলাম জমাকৃত মনোনয়নত্রের বৈধ ও অবৈধ ঘোষণা করেন। নওগাঁ-১: নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: টানা ২২ দিনের শীতকালীন অবকাশ শেষে আজ থেকে নতুন শিক্ষা বর্ষের একাডেমিক পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে গাইবান্ধার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। ভোরের কুয়াশা ভেদ করে ব্যাগ কাঁধে, চোখে নতুন স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণিকক্ষগুলো যেন ফিরে পেয়েছে হারানো প্রাণ। সকালের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই শিক্ষাঙ্গনে ফিরে আসে পরিচিত কোলাহল। শিক্ষক-শিক্ষার্থীর মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ছুটির কারণে যে শূন্যতা তৈরি হয়েছিল, তা আজ এক নিমিষেই মিলিয়ে যায় হাসি, গল্প আর নতুন বছরের প্রত্যাশায়। নতুন বই হাতে নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আলাদা এক দীপ্তি। গাইবান্ধা সদর…
টাঙ্গাইল প্রতিনিধি: অদ্য ০৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন নাগরপুরের যৌথ উদ্যোগে একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের পরিদর্শক জনাব বিপ্লব কুমার সূত্রধর। অভিযানকালে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে পরিচালিত মেসার্স এস. এইচ. বি. এন্টারপ্রাইজ নামক ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত ইটভাটাকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয় এবং একইসাথে ভাটার সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাউতারা মৌজার আমতলা গ্রামে দীর্ঘ ১৭ বছর পর ক্রেতাকে জায়গার দখল বুঝিয়ে দিলেন আদালত। জমিটি নিয়ে গত ২০১১ থেকে মামলা চলমান ছিল। এর ধারাবাহিকতায় ১৮ আগষ্ট ২০২১ সালের ডিগ্রি অনুয়ায়ী চলমান মামলায় ২৪ জুলাই ২০২৪ সালে আপিল বিভাগের রায় ক্রেতার অনুকূলে আসে। পরে ১৮ নভেম্বর ২০২৫ সালের উচ্ছেদ অভিযান পরিচালনা জন্য জেলা জজ কোর্টে আবেদন করে বাদী। এর প্রেক্ষিতে আজ ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সকালে জজ কোর্টে নির্দেশে রাউতারা মৌজার আমতলা গ্রামের এস এ ২৮৭ এর ৯০৮ দাগের ১৬ শতাংশ ভূমির কাতে ৮ শতাংশ ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে আদালত। এসময় উপস্থিত…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপুর মৃত্যু হয়েছে। ৪ জানুয়ারি (রবিবার) সকাল ১১টার দিকে তিনি অসুস্থ গয়ে পড়েন। তারপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন বলেন, শহিদুল ইসলাম শিপু দীর্ঘ দিন ধরে নানান রোগে ভুগছিলেন। রবিবার সকালে তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (০৪ জানুয়ারি) বাদ যোহর অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অথিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অথিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সমীরন মালাকার (২৫) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শনিবার (৩রা জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সমীরন ভুইগাঁও গ্রামের ছয়নেল মালাকারের ছেলে। রবিবার(৪ঠা জানুয়ারি) দুপুরে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে, এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সমীরন পেশায় একজন সিএনজি চালক। সিএনজিতে যাতায়াতের সুবাদে ভিকটিমের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে সে ভিকটিমকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয়। ধর্মীয় ভিন্নতার কারণে ভিকটিমের প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখায় এবং ভয়ভীতি প্রদর্শন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বস্তায় মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৯। গত শনিবার(৩রা জানুয়ারি) রাতে র্যাব-৯ গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে উপজেলার কামুদপুর এলাকার বাঁশঝাড় থেকে বস্তা মোড়ানো ৪টি এয়ারগান ও ২৫ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করেছে। র্যাব সূত্রের বরাতে জানা যায়, অভিযান চলাকালীন কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগান ও গুলি উদ্ধারের পরে কমলগঞ্জ থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। র্যাব-৯ কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রবিবার(৪ঠা জানুয়ারি) দুপুরে র্যাব এ তথ্য নিশ্চিত করে বিজ্ঞপ্তি দেন।
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারী) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। রবিবার সন্ধার দিকে…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুব রহমান মজনু, বাসদ যশোর জেলার অন্যতম নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান। এসময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সারাবিশ্বে তাদের শক্তির অপব্যবহার…
সোহাগ ইসলাম নীলফামারী: তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের পাশাপাশি রাতেও জেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্ত শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক এতিমখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের গায়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “শীতের রাতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় জেলার প্রত্যন্ত…
গঙ্গাচড়া উপজেলা লক্ষিটারি ইউনিয়নের চর ইশরকুল উচ্চ বিদ্যালয় মাঠে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় অতিসম্প্রতি ৫ নভেম্বর ২০২৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে চার শতাধিক রোগী ক্যাম্প থেকে…
মো. জসিউর রহমান, টাঙ্গাইল টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে ৪টি আসনের মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল জেলার মোট ৮টি আসনের ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। আজ শনিবার ৩ জানুয়ারি সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর)…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দেশনেত্রীর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাত্রদল ও আটপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল শাখা আয়োজনে শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক ও শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আশিক মাহমুদ মুন্না, আটপাড়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি বিল্লাল তালুকদার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, কারিগরি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া শুনই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইদ্রিস মিয়া।
শার্শা প্রতিনিধিঃ দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিহত হওয়ায় যশোর সীমান্তে তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি রবিবার ০৩ জানুয়ারী ২০২৬ তারিখে রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ঘটনার পর পরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে সীমান্তে অতিরিক্ত…
