আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের আতাউর রহমানের ৩৩ শতাংশ জমির ধান ও গাছ রাতের আধারে কেটে নেবার অভিযোগ উঠেছে গ্রামের মুহম্মদ আলী, মোতাহার হোসেন মোতা ও আজাহার আলীর বিরুদ্ধে। অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার চুনিয়াগাড়ী মৌজার আর এস ৪৫৬ নাম্বার দাগের ৩৩ শতাংশ জমি আতাউর রহমান (৫০) পৈত্রিক সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছে। কিন্তু কিছুদিন ধরে গ্রামের মুহম্মদ আলী, মোতাহার হোসেন মোতা ও আজাহার আলী মিথ্যা কাগজ দেখিয়ে জমি দখল করার চেষ্টা করে। এরপর কোটে মামলা হলে সেখানেও তারা রায়ে হেরে যায়। এরপর গত মে মাসে রাতের আধারে জমির ধান কেটে নিয়ে যায়।…
Author: Niloy Roy
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে জবি শাখা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে এক্টিভি দুইটা ব্যাচের ৯ম এবং ১১ ব্যাচের কাউকে কমিটিতে রাখা হয়নি। ছাত্রলীগ থেকে ৫ তারিখের পরে ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও এই কমিটিতে স্থান পেয়েছে সুতরাং এই কমিটি আমরা ৪৫ দিন নয় একদিনও মানি না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি ঘোষণা করার পর…
মনিরুজ্জামান খান গাইবান্ধা : গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গাইবান্ধা জেলা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হয়।সম্মেলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্ব অবস্থায় প্রস্তুত ছিলেন পুরো শহরে। এছাড়ও সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন বলে জানানো হয় জেলা জামায়াতের কার্যালয় থেকে। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজের ব্যবস্থা করা হয় একই সাথে বাস-মাইক্রো, ট্রাক,রাখারও ব্যবস্থা করা হয়। গাইবান্ধা জেলার সাত উপজেলা ছাড়াও আশেপাশে জেলার হাজার হাজার জামায়াত ও শিবিরের নেতাকর্মী সকাল থেকেই কর্মী সম্মেলনে আসতে থাকে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মাওলানা শাফিউল ইসলামের কুরআন…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শহরে একটি ভাড়া বাসা থেকে জেলা বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারি হৃদয় কুমারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধার আগে জেলা শহরের দক্ষিণ ধানঘড়ার বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার একটি ভাড়া বাসার রুম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহত হৃদয় কুমার সিরাজগঞ্জ জেলার শ্রী অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে। বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান,দুপুরে নম্বর প্লেট নেয়ার জন্য ওই ভাড়া বাসায় যায় হৃদয়। দীর্ঘ সময় নম্বর প্লেট নিয়ে অফিসে না ফেরা ও তার মোবাইলে সংযোগ পাওয়া যচ্ছিল না। পরে অন্য সহকর্মীরা ওই বাসায় গিয়ে প্রতিবেশীদের কাছ থেকে শুনে রুমে গিয়ে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। স্বৈরশাসনের অবসান হলেও ফ্যাসিবাদিরা এখনো সক্রিয় রয়েছে। এরা নানা সুরতে আবির্ভুত হওয়ার পাঁয়তারা করছে। এদের বিষয়ে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে তারা কোন ভাবেই অনুপ্রবেশ করতে না পারে। ফ্যাসিবাদীরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ আইন নিজের হাতে উঠিয়ে নিবেন না। রাজনৈতিক নেতাদের উদ্যেশ্যে বলেন নিজেদের ভিতরে কলহের সৃষ্টি করবেন না। আইনশৃঙ্খলার অবনতি হলে বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি…
জেলা প্রতিনিধি,নড়াইল: মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে প্রথম ট্রেনটি নড়াইল স্টেশনে পৌঁছায়। ৪ মিনিট যাত্রা বিরতির পর সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রথম যাত্রায় যাত্রী হতে পেরে খুশি হয়েছেন যাত্রীরা। এছাড়া ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে নড়াইলবাসীর কাঙ্খিত স্বপ্নপূরণ হলো। নড়াইল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, নড়াইল থেকে ঢাকার জন্য ৫০টি সিট বরাদ্দ ছিলো। উদ্বোধনী যাত্রায় ৫০ জন যাত্রীই ট্রেনে ঢাকায় গিয়েছেন। এদিকে নড়াইল থেকে ঢাকায় যেতে পেরে ভীষণ খুশি যাত্রীরা। কালের সাক্ষী হতে পেরে তাদের মধ্যে ছিলো অন্যরকম অনুভূতি। এদিন ভোর থেকেই ট্রেন দেখার অপেক্ষায় শত শত মানুষ স্টেশনে ভিড় করেন। খুলনা থেকে ছেড়ে আসা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ থেকে ৩ দিন আরও তাপমাত্রা নিম্ন থাকতে পারে। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের এই তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগের অন্ত নেই। সন্ধ্যার পর ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বেশ বেগ পেতে হচ্ছে। সূর্য উঠলেও তেমন তাপ থাকে না সূর্যের আলোয়। চা অধ্যুষিত এলাকায় চা বাগানের নিম্ন আয়ের শ্রমিকেরা শীতের গরম কাপড়ের অভাবে বেশ কষ্ট পাচ্ছেন। সকাল ও…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আলহাজ¦ মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যোগে মোবারক আলী চক্ষু হাসপাতাল চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী, ট্রাষ্টের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এর আগে মোবারক আলী চক্ষু হাসপাতালের প্রধান ফটক উদ্বোধন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২শে ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ীটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন বিভাগ জানায়,কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের কর্মকর্তরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেন নি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। কুলাউড়া রেঞ্জ অফিসার মো আব্দুল আহাদ এ অভিযানে নেতৃত্ব দেন। বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের পরিমান ৭২ ঘনফুট। যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা। এব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই বিতর্কিত এডিশনাল এসপি কুলাউড়া সার্কেলে কর্মরত থাকাকালে ঘুষ দূর্নীতি, সাংবাদিকদের হুমকি ও নির্যাতনের অনেক তথ্য পাওয়া গেছে। বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। দস্তগীর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। সেই সময় কুলাউড়ার যুগান্তর প্রতিনিধিকে নিজ দপ্তরে ডেকে মিথ্যা মামলায় জড়িত করার হুমকি দেন এই কর্মকর্তা। কুলাউড়ায় কর্মরত…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় লাটা গাড়ির (ইঞ্জিন চালিত অবৈধ যান) চাপায় চালকের সহকারী তাওফিক তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওফিক তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধার একমাত্র কৃষিভিত্তিক ভারি শিল্প-কারখানা রংপুর চিনিকল। লোকসান কমাতে আধুনিকায়নের মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে উন্নীত করার কথা বলে চিনিকলটি বন্ধ করা হয়। ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার নিয়ন্ত্রণাধীন যে ছয়টি চিনিকলে মাড়াই কার্যক্রম বন্ধ করা হয়, তার মধ্যে অন্যতম রাষ্ট্রায়াত্ব এ চিনিকলটি। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বন্ধ করে দেওয়া রংপুর চিনিকল পুনরায় চালু হচ্ছে। এরকম একটি প্রজ্ঞাপন জারি করেছে অন্তবর্তীকালীন সরকার, এ খবরে গাইবান্ধাজুড়ে খুশির জোয়ার বইছে। চিনিকল ঘিরে এ জনপদের মানুষ নতুন করে সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। এটি ফের চালু হলে গাইবান্ধা জেলায় ৫০ হাজার লোকের দুয়ার খুলে যাবে একইসাথে ভাগ্য পরিবর্তন…
গাইবান্ধা প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী,গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় । যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন। সোমবার(২৩ ডিসেম্বর) দুপুরে স্থানীয় গাইবান্ধা দারুল আমান ট্রাস্ট ও জামায়াত -শিবির সংগঠনের জেলা শাখা পক্ষে এসব তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমীর মো.আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দেন জেলা…
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। সোমবার (২৩ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ১৫ বছর ধরে বিএনপির ওপর মামলা-হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ-নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার আন্দোলনকে উগ্রবাদীদের বিদ্রোহ বলে অপপ্রচার করছে। কিন্তু তা ছিল জনগণের বিদ্রোহ। এ সময় দায়িত্বশীল…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন মো: সাফিউল সারোয়ার বিপিএম। তিনি বিদায়ী পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের নিকট হতে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( এসপি পদে পদন্নতিপ্রাপ্ত) মো: গাজিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, পুলিশ সুপার সাফিউল সারোয়ার ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় পুলিশের দায়িত্ব পালন শেষে তিনি পুলিশ হেড কোয়াটার্সে ও সর্বশেষ স্পেশাল ব্রান্স মালিবাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘ শান্তি মিশনে সুদানে প্রায়…
বিএসসিতে আগের মতো চুরিচামারি ও হেরফের হবে না জানিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন বলেছেন, গত তিন মাসে আপনারা শোনেননি এ সরকারের কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কোনো অসৎ ব্যক্তি আমাদের কেবিনেটে নেই। ১০০ টাকাও যদি ঘুষ খায় তাহলে আমি চেষ্টা করব চাকরি যেন না থাকে। আমি কথা দিয়ে যাচ্ছি, চোর ধরা পড়লে রক্ষা নেই। রোববার (২২ ডিসেম্বর) বিকালে নগরীর পতেঙ্গা বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৪৭তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের যেসব…
বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত হয়েছেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এর আগে গত ২০ ডিসেম্বর তিনি মারা যান। অন্তর্বতীকালীন সরকারের বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন হাসান আরিফ। ওই দুই মন্ত্রণালয় এখন উপদেষ্টাহীন। তার মৃত্যুতে ওই পদে কে আসছেন? তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। তবে জানা গেছে,অন্য কাউকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে আপাতত ভাবছে না অন্তর্বর্তী সরকার। তার অনুপস্থিতিতে বেসামরিক বিমান, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান উপদেষ্টাদের মধ্যে কাউ কাউকে দেওয়া হতে পারে রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা। রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সোমবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপদেষ্টা হাসান…
শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। রোববার (২০ ডিসেম্বর) বিকেলে ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন তারা।রকলিপিতে জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানানো হয়। এ ছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গীদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।স্মারকলিপিতে আরও বলা হয়ে, গত ৫ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়ছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ তিনজন…
অবৈধভাবে সিগারেট উৎপাদন ও নকল বিদেশি সিগারেট বিপণনে জড়িত একটি কোম্পানি থেকে অন্তত তিন কোটি টাকা বখরা নিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নথিপত্রে দেখা যাচ্ছে, বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো নামের ওই কোম্পানিটির কারখানার জমির অংশীদারদের একজন তিনি। নওফেলকে দেওয়া তিন কোটি টাকার চেক জমির মালিকানার নথি সংগ্রহ করেছে দ্য ডেইলি স্টার। প্রায় ছয় মাস আগেই ডেইলি স্টারের অনুসন্ধানে অবৈধ তামাক ব্যবসার সঙ্গে নওফেলের যোগসূত্র উঠে আসে। গত ১ জুন ‘কাউন্সিলরের অবৈধ সিগারেট বাণিজ্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টার। তবে ওই প্রতিবেদনে নওফেলের নাম উল্লেখ করা হয়নি, কারণ তিনি ২০২০ সালে সেই কোম্পানিতে থাকা তার শেয়ার…
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন। রোববার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে জুতার মালা ও এলাকায় থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে রাতে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামানস্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তি হেনস্থা করে…

