Author: Niloy Roy

ডা.এম.এ.মান্নান: নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: দীর্ঘ দিন পর টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। রবিবার দুপুরে নাগরপুর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ আগষ্টের পর দুই উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি। সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শিপন বিশ্বাস, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা,…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ অবশেষে সোমবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)র চা বাগানের সকল চা শ্রমিকদের বকেয়া ছয় সপ্তাহের মধ্যে দু’ সপ্তাহের তলব (মজুরী)প্রদান করা হলো। বকেয়া মজুরীর দাবীতে গত তিন মাস যাবৎ চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করে আসছিল। গত সপ্তাহে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বুধবার সাপ্তাহিক তলব (মজুরী) দেয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক টাকা দিতে না পারায় মজুরী প্রদান করতে ব্যর্থ হয় বাগান কর্তৃপক্ষ। এতে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ফাঁড়িসহ ১৯টি চা বাগানের চা শ্রমিকরা কাজে যোগদান করেননি। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় মাধবপুর চা বাগানের ১১ শত ৫০ জনের মধ্যে প্রতি শ্রমিককে দু’ সপ্তাহের…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস কে সাকিব ভুইয়া। সঞ্চালনা করেন মো. হাসনাইন মাহমুদ ও সৌমিতা দাস। এসময় সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ  দেলোয়ার জাহান মলয়,  একাডেমিক শাখা প্রধান ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান  এবং  জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো.…

Read More

গলায় সিমেন্টের বস্তা বেধে জীবিত নিক্ষেপ করা হয়েছিলো কুমার নদে। চিকিৎসা পেশায় তার কাল হয়েছিলো। ১৯৭১ এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন তিনি। সাহিত্যে দুর্বলতা ছিলো প্রতিনিয়ত সাহিত্যের আসর বসতো তার বাড়িতে। লেখালেখি করতেন। একাত্তরের ২৮ অক্টোবর হঠাত একদল রাজাকার তার বাড়িটি ঘিড়ে ফেলে তাকে তুলে নিয়ে যায়। নরপশুর দল ডা: মনোরঞ্জনকে গলায় সিমেন্টের বস্তা এবং পায়ে ইট বেধে শৈলকুপার কুমার ব্রীজের উপর থেকে নদীতে ফেলে দেয়।ডা: মনোরঞ্জন জোয়াদ্দারের জন্ম ১৯০৭ সালে ঝিনাইদহের শৈলকুপা সদর সরকার পাড়ায়। তিনি ছিলেন ব্রজোমহন জোয়াদ্দারের একমাত্র সন্তান। প্রাথমিক ও মাধ্যমিক পাশ করে চলে যান কলকাতায় চিকিৎসক হওয়ার জন্য। পরবর্তীতে চিকিৎসক হয়ে ফিরে আসেন নিজ জন্ম…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।সোমবার (৯ ডিসেম্বর) ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী, ক্যাম্পাস এলাকার গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচী পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে। এই সময় জবি ছাত্রদলের সহ সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর (সোমবার) পবিপ্রবির টিএসসির কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে পবিপ্রবির কৃষি প্রকৌশল বিভাগ সার্বিক সহযোগীতায় ও ”কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প” এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি  প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনারও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপাচার্য…

Read More

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে সরকারী-বেসরকারী হাসপাতালের অনিয়মের প্রতিবাদে ডাকা শিক্ষার্থীদের মানববন্ধনে কথিত এক যুবদল নেতার নেতৃত্বে দুর্বৃত্তদের হুমকি ধামকিতে পন্ড হয়ে গেছে। চরফ্যাশনের সরকারী হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিক গুলোতে নানা অনিয়মে জেঁকে বসায় সম্প্রতি একাধিক প্রসুতি নারী ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রশাসন চুপ থাকলেও চার দফা দাবীতে প্রতিবাদ জানাতে ভোলার চরফ্যাশন উপজেলার ভূক্তভোগী পরিবারের ব্যানারে অবস্থান নেন সাধারন শিক্ষার্থীরা। গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে চরফ্যাশনের সাধারন শিক্ষার্থী ও ভুক্তভোগীদের ব্যানারে এ মানবনন্ধন শুরু করলে এসময় স্থানীয় যুবদল নেতা পরিচয়ে চরফ্যাশন উপজেলা ফরিয়ার সাধারন সম্পাদক মো. রানা নামের এক ব্যাক্তি শিক্ষার্থীদের দেয়া চার দফা দাবীতে ডাকা মানববন্ধন…

Read More

জ্যোতিদেরস্টাফ রিপোর্টার: হোয়াইওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ স্কোরবোর্ডে বড় পুঁজি পেল না। আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ৭ উইকেটে বাংলাদেশের রান কেবল ১২৩। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা আয়ারল্যান্ডের সুবর্ণ সুযোগ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। এবার টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে একই লজ্জায় ডুবিয়ে বদলা নিল আইরিশরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে জিতে নেয় সিরিজও। ম্যাচ জিততে শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি বিরোধী কমিটি আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আকরাম…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ও লোহাগড়া থানা পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রাম থেকে গাঁজাসহ দু’জন ও লোহাগড়া উপজেলার কুমরকান্দা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গাঁজাসহ গ্রেফতাররা হলেন- সদর উপজেলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সাইফুল শিকদারের ছেলে মো. বিপ্লব শিকদার (২২) ও একই গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে মো.হাসিব মোল্যা (২১) এবং ইয়াবাসহ গ্রেফতার ইমন মোল্যা (১৯) লোহাগড়া উপজেলার কুমরকান্দা গ্রামের নিপুন মোল্যার ছেলে। পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটপাতের দোকানদারদের মাঝেও শীতবস্ত্র দেওয়া হয়। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নৈশপ্রহরী ও ফুটপাতের দোকানদারদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এমাসে আরও তিনশত কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান তারা। এসময় শাখা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমারা মূলত তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং একে অপরের প্রতি মমত্ববোধ বৃদ্ধি করার জন্য উপহার দিয়েছি। ছাত্রশিবির সব…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ (২৫)কে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন চাঁদপুর আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা।পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে…

Read More

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের এই শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান তোমাদের পরবর্তী জীবনে মাইলফলক হিসেবে থাকবে। প্রাথমিকের গন্ডি পেরিয়ে আজ তোমরা মাধ্যমিকের জন্য আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ। তোমরা সেখানেও মনোযোগের সাথে লেখা-পড়া করে ভালো ফলাফল করবে বলে আশা করছি। তবে ভবিষ্যতে তোমাদের আর…

Read More

তরিকুল্লাহ আশরাফী : গত ৫ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ কে ঈশ্বরগঞ্জ উপজেলা বদলীর প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গতকাল শনিবার সন্ধায় প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষ মর্মাহত হয়ে পোস্ট করতে থাকেন। রোববার বেলা ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও সাধারন জনগনের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। এর আগে তিনি ভালুকা উপজেলায় ছিলেন। হালুয়াঘাট উপজেলা দায়িত্ব নেওয়ার পর থেকে তার কিছু উন্নয়নমূলক কাজ হালুয়াঘাটে দৃশ্যমান হয়। যার ফলে এলাকায় তার সুনাম বাড়তে থাকে।…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আটপাড়া হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি শুরু হয়ে উপজেলা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্টান এর সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন আটপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহব্বায়ক মাসুম চৌধুরী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক আল আকরাম খান, মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Read More

তিন বর্ণ মিলে ঘঠিত হয়েছে সুন্দর এক শব্দ যার নাম ঈমান, এই ঈমান মানুষের মাঝে না থাকিলে বেচে থেকেও মরে যাওয়া যেন একই সমান। ঈমান হাড়া – ঈমান ছাড়া মানুষ গুলি নির্লজ, নির্বোধ, জ্ঞানহীন যেন পশুর সমান! তাদের ভেতর সর্বদা, সব সময় বিরাজ করে মানুষের চির শত্রু মদুদ শয়তান। মুখে স্বীকার করা, অন্তরে দৃড়ভাবে বিশ্বাস স্থাপন করা,এবং কাজে কর্মে পরিনত করাই হল ঈমান। জানিনা, বুঝিনা, মানিনা অথচ গর্ব করে পরিচয় দেই আমি সাচ্চা মুসলমান। না ফরমানি কথা – বার্তা বিদাত আর শিরক এর মত কাজ প্রতি নিয়তো করছি ভাই, বলতে গেলে এসব কথা পূর্ব পুরুষ থেকে হয়ে আসছে আমরা করি…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর পৌরসভার পৌর শহরের মডেল মসজিদের উত্তর পাশে ৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীপুর বাজারে জাকির হোসেনের ভাঙারির দোকান ও পাশে থাকা সোহরাব হোসেনে লেপতোষকের দোকান আকস্মিক আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও লেপ-তোষকের তুলা-কাপড়ের মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ আয়োজিত “শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৪”এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কন্যা ফাতেমা জান্নাত রিয়া।সারাদেশের ৬৪টি জেলা এবং পরবর্তীতে বিভাগীয় ভাবে বাছাইয়ের মধ্যে সেরা ২০ জনের *জাতীয় পর্যায়ে* রিয়া হয়েছেন ৪র্থ স্থান অর্জনকারী সবচেয়ে চমকপ্রদ বিষয় সেরা ১০ জনের মধ্যে তিনিই রিয়া একমাত্র নারী। রিয়া কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড ইমপাওয়ারমেন্ট (CURE)*-এর ভাইসচেয়ারপার্সন। মাত্র ২০বছর বয়সে তিনি দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সফলভাবে কাজ করছেন। তার কাজের ক্ষেত্রগুলো হলো: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইউথ ফোরাম মৌলভীবাজার, GPC, Volunteer Opportunities,Volunteer for Inclusion,FSCD Volunteer,Forgotten Women,Save…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা এবং মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ যোদ্ধাদের আত্মার মাঘফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় কোনআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। বেনাপোল বন্দর চেকপোষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন,বিশেষ অতিথী বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া, ব্যবসায়ী সমাজ সেবক ও বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের ভারত, ব্যবসায়ী সমাজ সেবক ও পৌর বিনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, ব্যবসায়ী সমাজ সেবক ও উপজেলা যুবদলের…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জের পৌরএলাকা গোয়ালগাঁও পূর্বপাড়ায় স্থানীয় এক মাদরাসাপড়ুয়া ১৩ বছরের কিশোরী সুমনা তার নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হয়েছেন। কিশোরী মেয়েটির সন্ধানে তার নিকট আত্মীয়-স্বজন এলাকার চারিদিকে কয়েকদিন খোঁজখবর করে না পেয়ে অবশেষে থানায় অভিযোগ করেছেন তার দাদী। বাদীর অভিযোগ থেকে জানা যায়, ২৯ শে নভেম্বর (শুক্রবার) গভীর রাত্রিতে নিজ বসত বাড়ি থেকে তার নাতনি সুমনা কে (১৩) একই এলাকার আয়নাল চৌকিদারের বখাটে ছেলে মোঃ আলিফ (২৫) জোরপূর্বক অপহরণ করেন। পরবর্তীতে খোঁজখবর করে না পেয়ে, বকশীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এ তথ্য নিশ্চিত করেছেন, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। জানা যায়, উপজেলার গোয়ালগাঁও…

Read More