Author: Niloy Roy

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো রায়হান হোসেন অপুর জন্মদিন উপলক্ষ্যে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কম্বল ও খাবার বিতরণ করেন। এসময় ভিক্টোরিয়া পার্কে অবস্থানরত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল এবং সদরঘাট টার্মিনাল এলাকায় ছিন্নমূল বয়স্কদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় আর্ত-মানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট্ট উদ্যোগ। এসময় উপস্থিত ছিল জবি ছাত্রদলের সহ সভাপতি মো জহিরুল ইসলাম মাসুম,…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের মৃত লক্ষীন্দর দাসের মেয়ে বিশ্বমনি দাস (২৫) হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় নিহতের প্রেমিক রনজিত সাঁওতালকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনজিৎ সাঁওতাল আলোচিত এ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার(১১ই ডিসেম্বর) তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা-বাগানের বাসিন্দা বিশ্বমনি দাসের সাথে একই বাগানের শ্রমিক রনজিৎ সাঁওতালের ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল। তারা একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হন। এ অবস্থায় নিহত বিশ্বমনি দাস অন্তঃসত্তা হয়ে পরেন…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় ক্যাম্পাসে ৩টি ( রাজারামপুর, রাজিবপুর, ঈশ্বরগঞ্জ) বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো.ইকবাল হোসাইন, ময়মনসিংহ জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে বালু দস্যুদের বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার(১১ ডিসেম্বর) দুপুরে বালাসীঘাটের বটতলা মোড়ে স্থানীয় জনসাধারণের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, কঞ্চিপাড়া ইউপি জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়া সহ অনেকে। কর্মসূচিতে ভুক্তভোগী সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কিছু অসাধু বালু দস্যু রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে মাসের পর মাস অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন। তাদের অবৈধভাবে  বালু উত্তোলনের কারণে শত শত বিঘা আবাদি জমি…

আরও পড়ুন

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, জামায়েতে ইসলামির আমির হোসাইন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হায়দার কবীর…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাসহ সদরঘাটের ফুটপাতে থাকা পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল শীতার্ত শিশুদের সহায়তা প্রদান এবং মানবাধিকারের প্রতি সচেতনতা তৈরি। কার্যক্রমটি সফল করতে সদস্যরা এক সপ্তাহ ধরে অর্থ সংগ্রহ, শীতবস্ত্র ক্রয় ও প্যাকেজিং করেন। শীতবস্ত্র পেয়ে পথশিশুরা আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং মানবিকতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা অন্যদেরও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসুদ রানা বলেন,…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাছলিমা খাতুনের বাড়িতে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) কলেজ ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়িতে হামলা করা হয়েছে এবং মারধরের ঘটনায় থানায় অভিযোগ এসেছে। অভিযোগ সুত্রে জানা যায়,বাদী তাছলিমার মেয়ে স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজে লেখা পড়া করে।প্রায় সময়ই তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে কিছু বখাটে ছেলে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতে থাকে।এই বিষয়ে কলেজ ছাত্রী তার মাকে জানালে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানান।আর এই কারণে ক্ষিপ্ত হয়ে রুবেল,রাশেদ,মোফাজ্জল,খোকন,হানিফা তাদের বাড়িতে হামলা করে। বাদী তাসলিমা বলেন,রুবেল প্রায় সময় আমার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন ভাবে দৃষ্টাব করতো।আমার…

আরও পড়ুন

শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলায় আইন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ফাইনাল খেলা উপভোগ করে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের টেক্কার বাজার সংলগ্ন সোনাভানের বাড়ির উঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও নারীদলের সভাপ্রধান জাহানারা বেগম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানুষের জন্য ফাউন্ডেশন’র ডেপুটি ম্যানেজার (MEAL) তানজিন কিবরিয়া লাবণ্য, ফুলছড়ি উপজেলা ক্রিয়া প্রকল্প অফিসের একাউন্টস এন্ড এডমিন…

আরও পড়ুন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১.৩০ টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালী শেষে পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকার’র সুনামগঞ্জ জেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল হক। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মু’তাসিম বিল্লাহ্ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পরিবেশি রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী (পাবলিক লাইব্রেরীর) সহ-সভাপতি শওকত আলী, সমাজ সেবক আবুল হায়াত, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের, শিক্ষক ইলিয়াস মিয়া, সিলট বিভাগীয় অধিকার কর্মী বদরুল আলম,…

আরও পড়ুন

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশযুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বেকার যুবকদের ৭ (সাত) দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে৷সুখী যুব উন্নয়ন সংস্থা (সুখী) আটপাড়া উপজেলা নেত্রকোনা আয়োজনে মঙ্গলবার দুপুর ২টায় সুখারী গ্রামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের বিষয় হচ্ছে লেয়ার মুরগী পালন ও কোয়েল পাখি পালন৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে প্রকৌশলী জনাব মোঃ শেখ জামাল (আবির) এর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সুখী যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা তাজমহল আক্তার দোলেনা, কোষাধ্যক্ষ পান্না…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা করা হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মূখ্য সংগঠক কাজি ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার এর নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতা-কর্মী ও গুন্ডা, সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনী, অস্ত্রধারী ব্যক্তি। গত ৪ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে…

আরও পড়ুন

মশিউর রহমান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে তারাকান্দি যমুনা সার কারখানায় কর্তৃপক্ষের অনুমোদিত কোন জায়গা না পেয়ে কারখানার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় কারখানা চালুর দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ি উপজেলা শাখা।তবে নেতাদের অভিযোগ কর্তৃপক্ষের সাথে কথা বলার পরও তারা আমাদের সংবাদ সম্মেলন করার জন্য  কোন জায়গা দেয়নি তাই বাধ্য হয়ে কারখানার প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন করতে হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার দেশের সকল শিল্প কারখানা সুকৌশলে বন্ধ করে দেয়। যমুনা সারকারখানা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃষকদের সবজি ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছে নাগরপুর উপজেলা কৃষি অফিস।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে কৃষি অফিস থেকে উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা উপজেলার ১২টি ইউনিয়নের ১১৯ জন কৃষকে দেয়া হয়। এদের মধ্যে ২০ কেজি জৈব সার, টমেটো, মুলা, ডাটা, বরবটি, লাউ, লালশাক, পালংশাক বীজ, সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের আমের চারা, বেঁল, পেঁয়ারা, ডালিম, লেবুর চারা এবং পানি দেয়ার ১টি ঝাঁজরি বিতরন করা হয়। বসতবাড়ীর আঙ্গিনার ফেলে রাখা জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে…

আরও পড়ুন

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পৌর সরকারি কেয়ামত উল্লাহ কলেজ শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (বিএনপি) এর আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধনের আয়োজন করেন। ১০ই ডিসেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায় পৌর সরকারি কেয়ামত উল্লাহ কলেজে উপজেলা ছাত্রদলের আয়োজনে, কলেজের প্রধান ফটকের সামনে সারিবদ্ধ ভাবে মানববন্ধন করা হয়েছে। এ সময় গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের পৈশাচিক ঘটনায় যথাযথ বিচারের দাবি উপস্থাপন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে টাঙ্গাইলে নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে উপজেলা ও কলেজ ছাত্রদল সরকারি কলেজ গেটের সামনে টাঙ্গাইল আরিচা মহা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালেদ মাহাবুব রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুবদলের সদস্য সচিব (ভার:) মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মোসারফ হোসেন মুসা,স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান,ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুপক খান, কলেজ ছাত্রদলের আহবায়ক…

আরও পড়ুন

সোমবার ১০ডিসেন্বর রাত১২টার সমায় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল গাজীপুর সদর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।৮ই ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ হানিফ মিয়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পারভেজ হোসেনের সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ ক্ষমতা বলে এই কমিটির অনুমোদন প্রদান করেন।কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিটি জেলা উপজেলা কমিটি প্রদান করছি।…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী আফসানা আক্তার মিমি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সনিয়া আক্তার, সফল জননী হিসেবে মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মোকাবেলায় সংগ্রামী নারী মোছাঃ তাসলিমা খাতুন, সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহানকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বানিয়ারচালা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভারত থেকে চোরাই পথে চিনি, কম্বল ও মাদক এনে বিক্রির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করিয়ে গাজীপুরসহ আশেপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে।সূত্র মতে, চক্রটি প্রথমে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে চিনি, কম্বল ও মাদক সংগ্রহ করে। পরে স্থানীয় বাজারে সরবরাহ করে মোটা অংকের মুনাফা অর্জন করে। শীত মৌসুমে কম্বলের চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এ ধরনের চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত এলাকায় রুস্তম…

আরও পড়ুন