আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন বাস্তবায়নে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১ টায় পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম. এ মোমেন। পিঠা উৎসবে বাহারী রকমের পিঠা পাওয়া যায়।
Author: Niloy Roy
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়। ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল…
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ১০০ থেকে ২০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারণ মানুষের মাঝে হট্টগোল দেখা দেয়। ১৩ই জানুয়ারি (সোমবার) নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে। এ সময় সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়রা জানায়, নিলক্ষিয়া ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – অবৈধ বন্যপ্রাণী পাচার রোধ, বিপন্ন প্রজাতি উদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার দুর্গাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ…
ববি প্রতিনিধি : তামজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই হল সহ লাইব্রেরির নাম পরিবর্তন করেছে সাধারণ শিক্ষার্থীরা। হল দুইটির মধ্যে একটি মেয়েদের ও একটি ছেলেদের। শিক্ষার্থীরা পুরাতন নামের স্থানে ব্যানার টাঙিয়ে নতুন নামকরণ করেন। শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নাম রাখেন “কবি সুফিয়া কামাল হল”, বঙ্গবন্ধু হলের নাম রাখেন “বিজয়-২৪ হল”, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নাম রাখেন “কেন্দ্রীয় গ্রন্থাগার”। হলের নাম পরিবর্তন নিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের রেদোয়ান বলেন “ছাত্র-জনতার রক্ত নিয়ে ছিনিমিনি খেলা সরকার কখনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারে না। শেখ মুজিব, শেখ হাসিনা এই দ্বৈত খুনী সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণ আজ মুক্ত। বাংলাদেশের জনগণ আজ থেকে স্বাধীনভাবে নিশ্বাস নিতে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর ১ টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলি রাস অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে উত্তর বালিগাঁও মণিপুরীপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে। উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের (সি এইচ সিপি) কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার সাধারণ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ওইসব ক্লিনিক ও সি এইচ সিপির নাম হলো খাগটেকা কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত সি এইচ সিপি রুমি রাণী আচার্য্য। পশ্চিম শিলুয়া(সোয়াগীর পার) কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত কল্পনা দাশ। ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত রোভনা বেগম। জানা গেছে, জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওই সব ক্লিনিকে প্রত্যকটিতে ১জন করে সি এইচ সিপি নিয়োগ দেওয়া হয়েছে।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ও সিলেটের প্রাচীন ঐতিহ্য বয়ে চলেছে পিঠা-পুলির অন্যতম চুঙ্গাপুড়া পিঠা প্রায় বিলুপ্তের পথে। আগের মত এখন আর গ্রামীন এলাকার বাড়িতে বাড়িতে চুঙ্গাপুড়ার আয়োজন চোঁখে পড়ে না। শীতের রাতে খড়কুটো জ্বালিয়ে রাতভর চুঙ্গাপুড়ার দৃশ্য দেখা যায় না বললেই চলে। এক সময় ছিলো বাজারে মাছের মেলাও বসতো। সেই মেলা থেকে মাছ কিনে কিংবা হাওর-নদী হতে বড় বড় রুই, কাতলা, চিতল, বোয়াল, পাবদা,কই, মাগুর মাছ ধরে নিয়ে এসে হাল্কা মসলা দিয়ে ভেজে(আঞ্চলিক ভাষায় মাছ বিরান) দিয়ে চুঙ্গাপুড়া পিঠা খাওয়া মৌলভীবাজার তথা সিলেট বিভাগ জুড়ে একটি অন্যতম ঐতিহ্য বহন করে। বাড়িতে মেহমান বা নতুন জামাইকে শেষ পাতে চুঙ্গাপুড়া পিঠা মাছ…
(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে গত ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল। তিনি বলেন, কোন ওয়াজ-মাহফিল করতে গেলে তারা বাধা দিত। কোনো ভালো বক্তা আসলে সেখান থেকে পুলিশ দিয়ে ধরে নিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হতো। সোমবার (১৩ জানুয়ারি) রাতে নোয়াখালীর কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর গাজিরবাগ আল হেরা নূরানী মাদরাসা ও যুব সমাজের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সাল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন…
বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট, রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানো থিংকট্যাঙ্কের সাথে যুক্ত ভাইবোন, বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ-সব মিলিয়ে ক্রমশ চাপ বাড়ার ফলে অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তার বদলে অর্থনৈতিক সচিব পদে সিদ্দিকের স্থলাভিষিক্ত হয়েছেন এমা রেনল্ডস। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পূর্বে তিনি ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন এবং একইসঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই এই পুনর্গঠন ঘোষণা করল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। অপরদিকে এমা রেনল্ডসের পূর্বের দায়িত্বে…
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হন। তখন থেকে শুরু করে ১৭ বছর সাত মাস পর সবশেষ দণ্ডপ্রাপ্ত মামলায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) খালাস পেলেন তিনি। এই রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। অন্যদিকে সমর্থকরা উল্লাসে মিছিল শুরু করে দেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় দেন।এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির। এ বিষয়ে আইনজীবী শিশির মনির…
আর্থিক অসংগতি ও দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই।’ টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন,…
বিতর্কিত এএসপি নাজমুস শাকিবের বিরুদ্ধে এবার আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন তার প্রথম স্ত্রী। এর আগে প্রথম স্ত্রীর মামলায় তিনি জেলও খেটেছেন। এই কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা চলমান। ভ্রুণহত্যা ও অমানুষিক নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় ৩ মাস জেলে ছিলেন এএসপি নাজমুস শাকিব। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে সত্যতা পেয়ে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলাটি বর্তমান আদালতে চলমান। সেই মামলা তুলে নিতে সাবেক স্ত্রীকে অনবরত হুমকি দিয়ে আসছেন। এ প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার (১৩ জানুয়ারি) আদালতে আরও একটি মামলা দায়ের করেন ইসরাত রহমান (২৯)।তিনি নাজমুস শাকিবের প্রথম স্ত্রী। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান মামলাটি আমলে নিয়ে এএসপি…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক চারটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা–১ এ সংস্থাটির উপপরিচালক মো. আহসানুর কবীর পলাশ বাদী হয়ে দুটি, সহকারী পরিচালক মো. রাকিবলু হায়াত বাদী হয়ে একটি ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলামা মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।এসব তথ্য জানান দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম। মামলায় লিকুর স্ত্রী, ভাই, ভগ্নিপতি ও কেয়ারটেকারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রায় ১৫০ কোটি টাকার…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ “মাদকমুক্ত যুব সমাজের প্রত্যাশায়”এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার পলিপাড়া ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা নামে সামাজিক সংগঠন এর দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি মোহাম্মদ আলী সাজু ও সাধারন সম্পাদক হাবিবুর বাসার সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পত্নীতলা উপজেলার মধইল বাজারে বিকেল ৫ টায় ভিক্টোরিয়া স্বপ্নের ঠিকানা সামাজিক সংগঠনের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনে ৪১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ১১নং শিহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও মেঘলা এন্টার প্রাইজের ব্যবস্থাপক আরাফার হোসেন, সংগঠনের উপদেষ্ঠা, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আবু হোসেন প্রমুখ। উল্লেখ্য…
শুভ তংচংগ্যা। আনন্দঘন পরিবেশে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হলো তারুণ্য উৎসব মেলা ২০২৫। এ মেলার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা। মেলায় শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠান কলেজের প্রধান মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শিপ্রা রাণী মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ শিপ্রা রাণী বলেন, “তারুণ্যের শক্তি জাতির মূল চালিকা শক্তি। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদের নতুন দিকনির্দেশনা গ্রহণে অনুপ্রাণিত করবে।” মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা…
লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খেলার মাঠ উদ্ধারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা দৌলতপুর ইউনিয়নবাসী এ স্বারকলিপি দেন। স্বারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাস্তোর গ্রামে টাঙ্গন নদী সংলগ্ন সরকারী খাস জমিতে শিক্ষার্থীসহ এলাকার খেলোয়ারা খেলাধুলা করে আসছিলেন। ঐ এলাকার একটি প্রভাবশালী ভুমিদস্যু চক্র ঐ খেলার মাঠটি দখল করে সেখানে আম বাগান রোপন করেছেন। এতে এলাকার লোকজন বাধা দিলে তারা তাদের মারপিট করা সহ নানা ধরণের হুমকি ধামকি দেয়। চক্রটি এখন আবারো সরকারী জমি দখলের উদ্দেশ্যে ঐ খেলার মাঠ থেকে প্রায় ১ কিঃমিঃ দুরে আবাদী সরকারী খাস জমিতে খেলার মাঠ প্রতিষ্ঠার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান- ২০২৫ সম্পন্ন হয়েছে। সোমবার (১৩ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া উক্ত প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত প্রায় তিন শতাধিক ছাত্রীদের উপস্থিতিতে বিদ্যালয়ের হলরুমে ওই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনদের কলম ও চকলেট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। নবীন বরণ অনুষ্ঠানে মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহেল আহমেদ’র উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়’র সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীর জুড়ে শুরু হয়েছে প্রায় ২শ’ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। গত রোববার সন্ধ্যা থেকেই জেলার সদর উপজেলার কুশিয়ারার তীর জুড়ে বসেছে মাছের কয়েক শতাধিক দোকান। এখানে পাওয়া যায় ছোট-বড় নানা প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ। নদী ও হাওর থেকে সংগৃহীত হাজার থেকে লক্ষাধিক টাকা দামেরও মাছ বিক্রি হচ্ছে মেলা জুড়ে প্রতিটি দোকানে। ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এটি বড় পরিসরে সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী মাছের মেলা। তাই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। মেলায় উঠেছে নানা জাতের বিশাল মাছ। এমন অদেখা বড় মাছ দেখতে আর কিনতে দর্শক-ক্রেতার কমতি নেই। মূলত ওখানে দু’রাত…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটি ১৩ জানুয়ারি (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরে ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। স্টেশনরোড, কলেজ গেট, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, জয়দেবপুর, গাজীপুর সদর , কাপাসিয়া ও শ্রীপুরে লিফলেট বিতরণ করা হয়। দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভা…