Author: Niloy Roy

মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত হলো “থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং ক্যাম্পেইন”। ১৩ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বায়োটেক) বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত এ বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে বায়োটেক ক্লাব ও বায়োটেড (BioTED)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবায়ের, প্রক্টর প্রফেসর ড. মো. ইমাম হোসেন এবং ছাত্রকল্যাণ ও পরামর্শ দান পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োটেক বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. এম. মোহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে মূল প্রবন্ধ…

Read More

টিডিসি রিপোর্টঃ মিডফোর্ডে যুবদল নেতাকর্মী কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১২ জুলাই) দুপুর ৩টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মিছিলে শিক্ষার্থীরা, “জ্বলোরে জ্বলো, আগুন জ্বালো চাঁদাবাজের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে”, “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”, “বিএনপির অনেক গুণ, দশ মাসে দেড় শত খুন”, “মিডফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে গোপালগঞ্জ মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় চলতি বছরে এসএসসি পরিক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘কৃষিশিক্ষায়’ অকৃতকার্য হয়েছেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এমন চিত্র দেখা গেছে। শনিবার (১২ জুলাই) রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জানা যায়, উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখার (ইলেকট্রিক্যাল) শিক্ষার্থী মো. রোমান মোল্যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে অকৃতকার্য হন। তবে ফলাফল সিট অনুযায়ী কৃষিশিক্ষায় ‘এ’ গ্রেড পান। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া ‘বাংলাদেশ…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে ৩১ সদস্য এর কমিটিতে ফাহাদ আলমকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শনিবার (১২ই জুলাই) রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এই কমিটির অনুমোদন দেন। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ কমিটি আগামী তিন মাস অথবা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ঘোষিত কমিটিতে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে এহসান জাকারিয়া, কবিরুল ইসলাম রুমন, তামিম আহমেদ, নিলয় রশিদ তন্ময়, আফজাল হোসাইন, সানাউল ইসলাম সুয়েজ, সাফওয়ান জাহান…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি : সারাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। শনিবার ১২ই জুলাই দুপুরের দিকে বড়লেখা পৌর শহরে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এনসিপি ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণবাজার নুরজাহান শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব তামিম আহমেদ, বড়লেখা উপজেলার সমন্বয়ক আবু হাসান, শিক্ষার্থী আশরাফ মাহমুদ রাহী, আব্দুস সামাদ সাঈদ, রয়হান আহমদ ও আব্দুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কইতরুন্নেছা (৬৫) পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। একপর্যায়ে তিনি পৌঁছান মাদারীপুরে; আশ্রয় নেন টেকেরহাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। সেখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প আছে। কলেজের বারান্দায় ভেজা অবস্থায় তাঁকে দেখতে পান সেনাসদস্য সৈয়দ কামরুল ইসলাম। তিনি কইতরুন্নেছার খোঁজখবর নেন, খাবার দেন এবং তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। তাঁকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেটি দেখে পরিবারের সদস্যরা কইতরুন্নেছার সন্ধান পেয়েছেন। সেনাসদস্য কামরুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে কইতরুন্নেছাকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেন। কইতরুন্নেছার ছেলেমেয়ে নেই। তিনি দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে থাকেন। সৈয়দ কামরুল ইসলামের বাড়িও একই…

Read More

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় শীর্ষ অবস্থানে ও ২য় অবস্থানে রয়েছে উপজেলার আরেক প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী স্কুল এন্ড কলেজ শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারে ১৮৭জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ০১জন অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২১জন শিক্ষার্থী, বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৭%। অপর দিকে ২ য় স্থানে থাকা উপজেলা সদরের আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ২১২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬জন অকৃতকার্য হয়েছে ০৬জন এবং ৯৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে,বিদ্যালয়ের পাশের হার ৯৭.১৭%।

Read More

জবি প্রতিনিধি, মিটফোর্ডের সামনে ব্যাবসায়ী হত্যাকাণ্ডের প্রতিবাদে ১১ জুলাই শুক্রবার রাতে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যা ৯ টায় মিছিলটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিটফোর্ড হাসপাতাল প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে  ‘যুবদলের অনেক খুন, পাথর দিয়ে মানুষ খুন’, ‘বিএনপির অনেক গুণ,১০ মাসে ১৫০ খুন’, ‘মিডফোর্ডে হত্যা কেন, তারেক রহমান জবাব দে’ ‘বিএনপি,ভুয়া’ ‘জিয়ার সৈনিক,চাদা তোলে দৈনিক’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত সমাবেশে জবির ১৪ ব্যাচের ছাত্র ও শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “৯ জুলাই হত্যার ভিডিও কেন ২ দিন পর আমাদের সামনে আসে। যুবদল কর্তৃক চাদার জন্য যেই বর্বোরচিত হামলা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি করা “বঙ্গবন্ধু ম্যুরাল”টি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (১১ই জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থিত ম্যুরালটি হিন্দুস্তান বুলডোজার দিয়ে গুড়িয়ে উল্লাস করেন সাধারণ মানুষ। এসময় তারা ‘বাংলাদেশের জমি মুজিবের স্থান নেই’ এই স্লোগানে স্লোগান মুখরিত করে তোলেন।ম্যুরাল ভাঙার দৃশ্য উৎসুক জনতা মোবাইল ফোনে দৃশ্য ধারণ করতে দেখা গেছে। ছাত্র-জনতার দাবি, এই ম্যুরাল কোনো গণদাবির ভিত্তিতে নির্মাণ হয়নি। সরকারের কোটি কোটি টাকা অপচয় করে, জনমতের তোয়াক্কা না করে এই অবৈধ নির্মাণ করা হয়েছিল। পলাতক স্বৈরাচার সরকার শেখ হাসিনার পিতার নামে কোন কিছু এই বাংলার মানুষ মেনে নেবে না।…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে। এর আগেও ওসি গোলাম আফসারকে দু’দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অদৃশ্য কারণে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে নানান প্রশ্ন ওঠে। স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এসব নিয়ে চলছিল জোর আলোচনা। অনেকের মতে দীর্ঘদিন একই থানায় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। নিয়ম অনুযায়ী বদলি কার্যকর হলে…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলোচিত রাকিবুল হাসান হত্যা মামলার আসামীসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রাম থেকে গত বৃহস্পতিবার আব্দুস সালামের ছেলে রাকিবুল হাসান (১৮) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে বাদীর অভিযোগের প্রেক্ষিতে রাকিবুল হাসান হত্যা মামলায় জড়িত সন্দেহে একই গ্রামের হানিফ খান পাঠানের ছেলে জোবায়ের হাসান (১৯) ও মুসলিম উদ্দিনের ছেলে কাউসার আহমেদ (১৯) কে গ্রেফতার করে। অপরদিকে মারামারি মামলায় উপজেলার…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি নালা থেকে ময়ুর মিয়া(৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে নালায় ফেলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বামনবীল নামক স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ময়ুর মিয়া উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা তবারক মিয়ার ছেলে।  পুলিশ ও পরিবার সুত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ১০ জুলাই বিকালে বাড়ি থেকে বাজারে যান ময়ুর মিয়া। রাতে মোবাইল বন্ধ থাকায় এবং বাড়িতে সময় মত না ফেরায় পরিবারের লোকজন আত্বীয়স্বজনের বাড়িসহ অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে কিছু টা দূরত্বে দেওরাছড়া চা বাগানের…

Read More

(গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বানিয়ার চালা পূর্বপাড়া এলাকায় ১১ জুলাই (শুক্রবার) সকাল ৮ টায় একটি কালভার্টের পাশ থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন- সকালে একটি কার্টন দেখতে পান এলাকার ছোট বাচ্চারা। তারপর তারা এলাকার লোকজনকে জানান। কার্টনটি সন্দেহ জনক মনে হলে তারা খুলে দেখেন নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন জানান- বানিয়ারচালা এলাকায় কাঁথা কম্পোজিট নামে একটি কারখানার পশ্চিম পাশে কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বড় বিদ্যাবিল নামক এলাকার শেষ প্রান্ত থেকে জনৈক নৃপতি নায়েক (২৭) এর স্ত্রী রুপ তেলেঙ্গা (২২) এর মৃত দেহ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহতের মামা রাজকুমার তেলেঙ্গা ও স্থানীয় ওয়ার্ড সদস্য জয়দেব এর সূত্রের বরাতে জানা যায়, পরকীয়ার সূত্র ধরে স্বামীর ঘর থেকে ওই নারী চলে যেতে চাইলে এ নিয়ে পঞ্চায়েত সহ বিচারে বসে। এক পর্যায়ে তাদের ঝামেলা মিটিয়ে দেওয়া হয়। ওই ঘটনা সমাধানে স্বামীর ঘরে রাত পেরুতেই পর দিন সকালে স্বামী কাজে চলে গেলে রূপ তেলেঙ্গা একাই বাড়ির বাহিরে চলে যায়।…

Read More

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবাপ্রদান এবং ওভার দ্য টপ (ওটিটি) প্লাটফর্ম-সংক্রান্ত নীতিমালা প্রণয়ন-বিষয়ক সভায় তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবাপ্রদান এবং ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ক্ষেত্রে কোন মন্ত্রণালয় কোন কাজটি করবে সেটি অ্যালোকেশন অব বিজনেস দ্বারা নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগীকরণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত…

Read More

রংপুর প্রতিনিধিঃ “আজকের গাছ আগামীর নিঃশ্বাস”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার কুর্শা ইউনিয়নের হাত খোপার বিলের দুই পারে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগানো হয়। তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি অফিসের সহযোগীতায় এ বৃক্ষরোপন অভিযান শুরু হয়। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুবেল রানা নিজ হাতে নারিকেল চারা গাছ রোপনের মধ্যদিয়ে এ শুরু হয় গণবৃক্ষরোপন অভিযান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়, বন কর্মকর্তা মো. আকতারুজ্জামান খাঁন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জুয়েলে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ(ওসি) এম,এ ফারুক হোসেন সহ স্থানীয়জন। বন কর্মকর্তা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৬ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রতন কুমার রায়-এর সভাপতিত্বে বরেন্য অতিথি ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মিঃ ইউজিন নকরেক, মূখ্য আলোচক সাধারন সম্পাদক এডভোকেট জন যেত্রা, ছাড়াও আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজা, নাসির উদ্দিন, এম ও গণি, মীর আবুল হাশেম আজাদ,…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলতি বছরে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২ হাজার ৩৪২ জন। পাশের হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬৬ জন। এরমধ্যে বরাবরের মতো এবারও রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে সর্বোচ্চ ৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থানের অধিকার ধরে রেখেছে। এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৬৪৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৩৫৬ জন। পাশের হার ৫৫ দশমিক ১৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশগ্রহণ করে ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ জন।…

Read More

জবি প্রতিনিধি: ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, শিক্ষার্থী ফারুকসহ অন্তত তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে জবি ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকের ওপরও হামলা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ সাজিদ ভবনের নিচে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান এবং সদস্যসচিব শামসুল আরেফিনের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। হামলার শিকার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে কেন্দ্র করে। তার…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ও নাসরিন জাহান শিমুর একমাত্র পুত্র হিসান মুহতাসিম ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে সে। সকল বিষয়ে সর্বোচ্চ গ্রেড পেয়ে গোল্ডেন এ প্লাস প্রাপ্তির মধ্য দিয়ে হিসান শুধু তার পরিবার নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় পরিবার ও পটুয়াখালীবাসীর কাছে গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। ছেলেবেলা থেকেই মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে…

Read More