Author: Niloy Roy

দেশে ভোটারবিহীন নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমিশনারদের বিরুদ্ধে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আজ বৃহস্পতিবার এ মামলাটি করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন- শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মদ, কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক ডেপুটি এ্যার্টনী জেনোরেল মোঃ আশিক উল হকসহ অজ্ঞাতনামা অনেকে। মামলার…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার দুই দিনব্যাপী সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন। আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী ১২ মে (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন।

Read More

ববি প্রতিনিধি: তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান আন্দোলন উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও (৮ মে) বেলা ১১ টাই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বেলা ১২ টার দিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আন্দোলনে যোগ দেন। শিক্ষক সমাজ তার বিবৃতিতে বলেন, আমরা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ২০২৪ সালের গৌরবজনক জুলাই বিপ্লবের পরে বড় আশায় বুক বেঁধেছিলাম একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ কার্যক্রমের সাথে তাল রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ও একটি শিক্ষার্থী ও শিক্ষক বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে শনৈ শনৈ উন্নতির পথে অগ্রসর হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে গত অক্টোবর ২০২৪ থেকে এযাবৎ আমরা লক্ষ্য করছি- ১। বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় যৌথ অভিযানে বসতবাড়ি থেকে ৪৬১ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে দশটার দিকে ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা শাপলা পাড়ার একটি বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা গোপনে বাড়ি থেকেই মাদক ব্যবসা করতো। আটককৃতরা হলেন,সদর উপজেলার পৌরসভার শাপলাপাড়ার মো.খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন, সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা এলাকার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান ও পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে সুমন মিয়া। যৌথ বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে এই তিন মাদক কারবারি সদর উপজেলা পৌরসভার শাপলাপাড়ার সিরাজুল…

Read More

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৭০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাদশা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদশা একই ইউনিয়নের রাজস গ্রামের বাসিন্দা মৃত মহির উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের রাজস গ্রামে মাদক কারবারি বাদশার বাড়ি ঘেরাও করে উঠান থেকে তাকে আটক করে বাড়ির শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের উপরের ড্রয়ারে রাখা শপিং ব্যাগের মধ্যে…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ টোকন আলী (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ওই ব্যক্তির দুই ছেলে ও এক নারীসহ ৩ জন আহত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এর আগে বুধবার (৭ মে) উপজেলার করফা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক। নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধায় লোহাগড়া উপজেলার করফা গ্রামের সৈয়দ টোকন আলীর স্ত্রী তার আপন চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির…

Read More

পাথরঘাটা (বরগুনা): ‎বরগুনার পাথরঘাটায় প্লাস্টিক বিরোধী আন্দোলনের অংশ হিসেবে র‍্যালি ও মানববন্ধনের মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ বন্ধ করি, পরিবেশ রক্ষা করি’ এমন প্রতিপাদ্য নিয়ে একটিভিস্টা বরগুনা নামে অর্ধশতাধিক যুবরা এই প্লাস্টিক বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে। ‎ ‎বৃহস্পতিবার বেলা এগারোটা দিকে একটি র‍্যালি বের হয়ে পাথরঘাটা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে গোল চত্বর এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পর বাজারের বিভিন্ন দোকানদারকে পলিথিন ব্যবহার না করার জন্য সচেতন করেন। এই র‍্যালি ও মানববন্ধনটি একশনএইড বাংলাদেশ এর সহযোগিতা এনএসএস এর এফোরটি প্রজেক্ট বাস্তবায়ন করে। ‎ ‎র‍্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমাজকর্মী মেহেদী সিকদার, একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দিতে হবে। গৃহস্থালি ও সেবাকর্মে নারীর অবৈতনিক কাজের মূল্যমান তার বৈতনিক কাজের থেকে তিনগুণ বেশি। নারীর এই অবৈতনিক কাজগুলোর স্বীকৃতি দেয়ার সময় এসেছে। বাজেটে এর অন্তর্ভুক্তি থাকতে হবে। এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। গাইবান্ধার ফুলছড়িতে নারীর অবৈতনিক গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি বিষয়ক গণসমাবেশ থেকে এ দাবী জানানো হয়। নারীর অবৈতনিক মজুরীর স্বীকৃতি বিষয়ে নীতি নির্ধারকদের প্রভাবিত করা। বিষয়টি সকলের মাঝে সচেতনতা তৈরি করা। বাল্য বিবাহ বন্ধে সচেতনতা এবং নীতি নির্ধারকদের আরও দায়িত্বশীল করার লক্ষ্যে বুধবার (০৭ মে) সাবেক উপজেলা পরিষদ চত্ত্বরে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল ওয়াদুদ দুলাল (৫০) নামে এক প্রতিবেশীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে। বুধবার দুপুরে হামলাকারী আব্দুল হান্নান (৪৫) ও তার ছেলে রায়হান (২৫)-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে আব্দুল ওয়াদুদ দুলালের বাড়ির সামনে পুকুর পাড়ের টিনের বেড়া খুলে নিয়ে যাচ্ছিল হান্নান ও তার ছেলে রায়হান। এতে দুলাল বাঁধা দিলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনির পর ঘাড়ে দা দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এসময় দুলালের আত্মচিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালাসীঘাট এলাকায় ও সৈয়দপুর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রতিদিন ৩০-৬০ টি কাঁকড়া ও বালুবাহী গাড়ি দিয়ে নদী থেকে বালু পরিবহণ করছে একটি চক্র। যত্রতত্র বালু উত্তোলনের ফলে উন্নয়নমূলক কর্মকাণ্ড হুমকির মুখে পড়বে বলে সচেতন মহল মনে করছে। সেই সাথে নদী-তীরবর্তী গ্রামের মানুষের বসতভিটা ও আবাদি জমি ভাঙনের সম্মুখিন হয়ে পড়বে। প্রশাসনের লোকজন দেখেও না  দেখার ভান করে থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিনে বালাসীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, অবস্থা অনেকটা মগের মুল্লুকের মতো। নিজের ইচ্ছা মতো বালু উত্তোলন করছে। কিন্তু কারও যেন কিছু…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা এলাকায় ৬ মে (মঙ্গলবার) বিকেল ৫ টায় নিউ প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেড-এর বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতালের কর্পোরেট ম্যানেজার নাজমুল হাসান জানান, গাইনী বিশেষজ্ঞ ডা. নূসুর আক্তার বিগত এক বছর ধরে আমাদের হাসপাতালে চেম্বার করে আসছিলেন। শুরুর দিকে রোগী সংখ্যা ভালো থাকলেও সাম্প্রতিক সময়ে তার রোগী উল্লেখ যোগ্য ভাবে কমে গেছে। এতে রোগীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং একাধিক অভিযোগ আসে। তিনি আরও জানান, ডা. নূসুর আক্তার বিভিন্ন সময়ে গাজীপুর ও ঢাকার অন্য হাসপাতালে রোগীদের পরীক্ষা করাতে উৎসাহিত করতেন, যা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । এ সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে ঠিক এমনই এক ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা।নাগরপুর প্রেসক্লাব এর সিনিয়র সাংবাদিক মো. আমজাদ হোসেন রতনের বাড়িতে দীর্ঘদিন ধরে পালন করা একটি মুরগি, যা নিয়মিত ডিম দিত ও বাচ্চা ফুটাত, হঠাৎ করেই মোরগে রূপান্তরিত হয়েছে! মুরগিটির মালিক মো. আমজাদ হোসেন রতন (৫৫) জানান, “প্রায় এক বছর ধরে মুরগিটি আমাদের বাড়িতে আছে। একাধিকবার ডিম দিয়েছে, বাচ্চাও ফুটিয়েছে। কিন্তু হঠাৎ করেই আমার ছোট মেয়ে জানায় মুরগিটি মোরগের মতো ডাকছে। তখন দেখি তার শরীরে পরিবর্তন এসেছে—ঝুঁটি গজিয়েছে, পালক শক্ত হয়েছে, আর গত…

Read More

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। এখন আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না। কমিশনের প্রতিটি সিদ্ধান্ত সকল সদস্যের সম্মিলিত মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়, এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।’ আজ সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে তিনি বলেন, তাকে শপথ করানোর দায়িত্ব স্থানীয়…

Read More

রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের দশতলা ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আজ সোমবার সন্ধ্যা পৌঁনে সাতটার দিকে ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেজমেন্টে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় নেয়া ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম…

Read More

ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দিতে আগ্রহী এবং দেশটি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করবে। সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি আজ সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টাকে এ কথা বলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার রোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ। মাত্তেও প্রধান উপদেষ্টাকে জানান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন, কারণ ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ‘নবায়ন’ এবং ‘পুনরুজ্জীবিত’ করতে চায় রোম। তিনি বলেন, ‘ইতালিতে একটি বিশাল…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:  ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোহেল রানা নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় তিন সাংবাদিক পৃথক তিনটি এজাহার দায়ের করেছেন। এজাহার দায়ের করা সাংবাদিকরা হলেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সভাপতি বুলবুল আহম্মেদ, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাদল হোসেন। পীরগঞ্জ থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়াস্থ গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানায় (নিবন্ধন নম্বর: ২৭৮/২০১১) দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত একটি  প্রতিবেদন সম্প্রতি পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমে প্রকাশ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত এম এ গফফারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ  প্রতিনিধি: নওগাঁয় নিজ কন্যার বাড়িঘর ও সম্পত্তি পাওয়ার অব এ্যাটনী”র বলে নিজ নামে খরিজ করে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে ঐ বড়ি থেকে সন্ত্রাসী কায়দায় মারপিট করে মেয়ে ও মেয়ের সন্তানদের বের করে দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মেয়ে মাসুদা খানম। সোমবার (৫ মে) বেলা ১১টার সময় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে মাসুদা খানম সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। লিখিত বক্তব্যে মাসুদা খানম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সিংগাপুর বসবাস করে আসছেন। এরই এক পর্যায়ে নওগাঁ শহরের পার-নওগাঁ সরদারপাড়া এলাকায় পিতা মোঃ আব্দুল মজিদ সরকারের নিকট থেকে দলিলমুলে প্রাপ্ত সম্পত্তির উপর একটি বাড়ি তৈরী করেন।…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজা সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। ৫ মে (সোমবার) দুপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা একটি মাইক্রোবাসে অভিযান চালান। এ সময় মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—নওগাঁ জেলার মান্দা থানার তুলসিরামপুর…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালিয়ে ১৫কেজি গাঁজার চালানসহ ২ জনকে আটক করেছে । এ সময় ১৩টি প্যাকেট ভর্তি গাঁজা ও একটি পিকআপভ্যান জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার ভৈরব থেকে একটি পিকাপভ্যানে গাঁজা নিয়ে ময়মনসিংহের দিকে আসছে। তথ্য অনুযায়ী আমরা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপ-পরিদর্শক মাহাবুব আলম ও মো. ফারুক মিয়াসহ ঈশ্বরগঞ্জ পৌর শহরের গোল চত্বরে অবস্থান করি। বেলা ১২টার দিকে পিকাপভ্যানটি ঈশ্বরগঞ্জ আসলে…

Read More