তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণিল আয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় জাতীয় সঙ্গিত ও স্বাধীনতার গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। ব্যানার, ফ্যাস্টুনে সজ্জিত কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মো. আশরাফুল মুনিম। গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে অষ্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীকে। গেস্ট অভ অনার হিসেবে…
Author: Niloy Roy
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিবাড়ি শৈলী কিন্ডারগার্ডেনে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা। ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সদস্য রাকিবুল আলম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার ৪ টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো ফেরত দেয় পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত একমাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেন। যা রোববার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিক ভাবে মালিকদের কাছ হস্তানন্তর করেন। এ সময় হারানো মোবাইল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলায় নাজমা বেগম (৪০) নামে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৮ই জানুয়ারি) দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাজমা উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকার ফখরু মিয়ার স্ত্রী। এর আগে শুক্রবার (১৭ই জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িত সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ই জানুয়ারি) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার এবিষয়ে নিশ্চিত করেন। তিনি নিহতের স্বজনদের পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় বছরখানেক আগে রাজনগর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া ব্যবসায়ীক সূত্রে কাজের জন্য…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের প্রস্তাবনা প্রস্তুতের জন্য একটি সমন্বয়ক কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে এ বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রবিবার (১৯শে জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত একটি অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সদস্য সচিব পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। কমিটির বাকি সদস্যরা হলেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (ছাত্র কল্যান) সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, অধ্যাপক (ইতিহাস…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এক নারী। শনিবার (১৮ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে একটি সংবাদ সম্মেলন এমন অভিযোগ তুলে ধরেন ফাতেমা-তুজ জোহরা নামের নারী, অভিযোগ করে বলেন স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দিনের পর দিন নির্যাতন নিপিড়ন সহ্য করতে না পেরে তিনি স্বেচ্ছায় সংসার ত্যাগ করে বাবার বাড়ি চলে আসেন। পরে স্বামীকে তালাক দিলে এতে সাবেক স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের বিরুদ্ধে একের পর এক থানায় মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। একইসাথে তাঁকেও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ…
মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনা ঘটে।নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস শহীদ এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর…
দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।শুক্রবার(১৭ জানুয়ারি) রাজধানীর নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে পায়ে গুরুতর জখম হয়েছে তার। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শাওন নিজেই। তিনি জানান,সন্তান নিষাদ হুমায়ূনকে নিয়ে শুক্রবার দুপুর দু’টার দিকে নিউ মার্কেটে কেনাকাটা করে ফিরছিলেন তিনি। নিউ মার্কেটের ভেতরের অংশে রাস্তা পার হতে গিয়েই বাধে বিপত্তি। উল্টো দিক থেকে হঠাৎ ছুটে আসে ব্যাটারি চালিত একটি রিক্সা। যদিও রিক্সাটিকে শাওন ব্যাঙ্গাত্মকভাবে বলছেন ‘বাংলার টেসলা’। ঘটনার বিবরণ দিয়ে গিয়ে শাওন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায়…
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার (১৯ জানুয়ারি)। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। এর আগে এই মামলার বিচার কার্যক্রম বকশীবাজারে সরকারি আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হলেন মো. ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ…
আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইলফোন এবং নারীদের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে ২২জন নারী ও একজন পুরুষকে আটক করেছেন পুলিশ। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় এই মাহফিল। পুলিশ জানায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২জন নারী ও একজন পুরুষ থানায় আটক রয়েছে। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিম উৎসবে ঘুরতে এসে নওয়াব ফয়জুন্নেসা হলে বান্ধবীর আবাসিক কক্ষ থেকে আটক হয় এক বহিরাগত যুবক। বহিরাগত যুবক হলেন চট্টগ্রামের আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে হল কর্তৃপক্ষ তাকে আটক করে।আটক যাযাবর পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। তিনি ২০১১ সালে এসএসসি পরীক্ষা দেন বলে জানিয়েছেন। তার সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। জানা যায়, শনিবার আনুমানিক রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ দিয়ে প্লাজু পরে ও মুখে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীনের সার্বিক সহযোগিতায় ২হাজার পরিবারের মধ্যে এই কম্বল বিতরন করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, বিএনপি নেতা হেলাল আহমেদ ও জেলা ছাত্রদলে সহসভাপতি মাজহারুল ইসলাম রকির’র উপস্থাপনায়: প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক…
ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর তৃতীয় গবেষণা গ্রন্থ ’সাহিত্যে নারী কালে কালোত্তরে’ প্রকাশিত হয়েছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে কথাপ্রকাশ প্রকাশনা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটির মূল্য মাত্র ৫০০ টাকা। লেখিকা বইটিতে পিতৃতন্ত্রের নিশ্ছিদ্র অচলায়তনের মধ্য থেকে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি অনুসন্ধান করেছেন। বইটিতে প্রাগৈতিহাসিক কাল থেকে নবজাগরণ-উত্তরকাল পর্যন্ত নারীর স্বরূপ যেমন চিহ্নিত হয়েছে তেমনি বর্তমান কালের সাহিত্যে নারীর সাবলীল উজ্জীবন বহুকৌণিক দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে। ড. ইয়াসমিন আরা সাথী ১৯৮২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সমরেশ বসুর উপন্যাস: মধ্যবিত্তজীবন’ বিষয়ে গবেষণা…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ তেভাগা আন্দোলনের মহান নেতা মুক্তিযুদ্ধের বিপ্লবী সংগঠক উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সেনানায়ক আজীবন বিপ্লবী কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী স্মরণ মেলা, আলোচনা সভা, শিশু কিশোরদের নারীদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তিম দিন। শেষ দিনে আজ ১৮ জানুয়ারী বিকাল ৪ টায় সরলা সিং মঞ্চে ” মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভুমিকা ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অমল সেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আব্দুস…
স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ শহিদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার প্রতিবাদে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা সাড়ে চার টায় যশোর প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র নেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক কমরেড খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারাক এবং বাহক শহিদ কমরেড সিরাজ সিকদার এদেশের বিপ্লবী আন্দোলনের প্রধান সারির নেতৃত্ব৷ ‘৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ডি এম সাদিক আল শাফিন,কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)শামীম আখঞ্জি,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না,যুগ্ম-আহ্বায়ক…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটি’র উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে…
নিউজ ডেক্সঃ কমরেড সিরাজ সিকদার এর গ্রাফিতি যারা মোছার ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা। কমরেড সিরাজ সিকদার এদেশের বিপ্লবী আন্দোলনের প্রধান নেতৃত্ব৷ তিনি একইসাথে পাক সামরিক বাহিনী এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন৷ ৭১ এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বাসঘাতক ভারতের দালাল শেখ মুজিবের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লবী সংগ্রামের নেতা কমরেড সিরাজ সিকদার এর গ্রাফিতি মুছে ফেলার ধৃষ্টতা যারা দেখিয়েছে, তারা ফ্যাসিবাদী আওয়ামীলীগের আরেক মুখ৷ আমরা এই গ্রাফিতি মোছার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই৷ এদেশের ছাত্র সমাজ এই ঘৃণ্য কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে৷ আমরা একইসাথে…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌর বিএনপি’র সভাপতি পদে মো. তেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয় যা চলে বিকেল ৪টা পর্যন্ত। নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল গঠনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে ছিলেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (জিপি), সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পিপি) ও সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (এপিপি)। সভাপতি পদে মো. তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী হাসান ২১২, মো.আজিজুর…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে। শনিবার (১৮ই জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের অথ্য অনুযায়ী ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিলো। শীতের দাপটে কাঁপছে সাথে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাহিরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজের সন্ধানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের…