মোহাম্মদ ফজলুল করিম আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : ৫ ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবসে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে৷ বুধবার সকাল ১১ টায় উপজেলা পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি)নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর, সদস্য সচিব খসরু আহমেদ, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিন আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন, সদস্য সচিব নূর ফরিদ, উপজেলা জাসাস এর…
Author: Niloy Roy
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় সরকার কর্তৃক ইজারাভুক্ত নক্তি বিল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবী ও এলাকার লোকজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নক্তি বিলপাড় সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিলটির ইজারা গ্রহণকারী সংগঠন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মাজু মিয়া, সদস্য হিরা মিয়া ও স্থানীয় বাসিন্দা হেকিম মিয়া। নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাজু মিয়া বলেন, সরকারের কাছ থেকে আমরা আমাদের নারাচাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে ৬০ একর আয়তনের নক্তি বিল ৩…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী – সাদুল্লাপুর আসনের সাবেক এমপি এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, এমপির ছোট ভাই উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,ছোট ভাই কল্লোল,ভগ্নিপতি সেকেন্দার হাজি ও উপজেলার দূর্গাপুর গ্রামের রাসেল মিয়াসহ এজাহার নামীয় ৫৬ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদি হয়ে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। যাহার মামলা নং ০৪, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংববাদিকদের বলেন, সাবেক এমপি স্মৃতিসহ এজাহার নামীয় ৫৬ জন ও অজ্ঞাত আরো বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার…
বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তঃসেশন ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষকে হারিয় বিজয়ী হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সহকারী অধ্যাপক রিপনুজ্জামান ও সহকারী অধ্যাপক ওবায়দুল হক ও প্রভাষক হাবিবুর রহমান। জানা যায়, গত ২৭ জানুয়ারি বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে আন্তঃসেশন ক্রিকেট টূর্নামেন্ট শুরু হয়।এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৬ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলায় তিনদিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এর আগে মেলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলার উপ-পরিচালক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান। কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায়…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে ১২টি উপজেলা নিয়ে গঠিত আটটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলায় প্রাথমিকভাবে সংসদ সদস্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আটটি আসনে প্রাথমিক মনোনীত প্রার্থীরা হলেন- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) অধ্যক্ষ মন্তাজ আলী, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) হুমায়ূন কবীর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) হুসনে মোবরক বাবুল, টাঙ্গাইল-৪ (কালিহাতী) প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আহসান হাবীব মাসুদ, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) ডা.একেএম আব্দুর হামিদ,টাঙ্গাইল-৭ (মির্জাপুর) অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মো.শফিকুল ইসলাম খান। গত শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের পৌর উদ্যানে আয়োজিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রার্থীদের নাম…
পবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস পটুয়াখালী জেলা রোভারের ৩৬ তম বার্ষিক সভা ও ১৫ তম ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্ত্বে জেলার সকল সরকারি ও বেসরকারি কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট লিডার ও শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ সভাপতিসহ অর্ধশতাধিক শিক্ষক কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক, সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি) এর ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদক নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি…
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গণঅভ্যুত্থানের পর সাড়ে চার মাসে দেশে সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছে সরকার।পুলিশ সদর দপ্তরকে উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে ২৩টি ঘটনার ২২টির প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গৃহীত হয়েছে। “যে ২২টি ঘটনার বিস্তারিত ইতিমধ্যে জানা গেছে তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক সহিংসতার কোনো সম্পর্ক নেই। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ সাতটির সঙ্গে চুরি ও দস্যুতার সম্পর্ক রয়েছে।”প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেকটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। “এই ২৩ ঘটনার দুটোতে যেখানে আত্মহত্যা ও পানিতে…
সোমবার মাসুদ সাঈদী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে আবেদনের কপির ছবিসহ এই তথ্য শেয়ার করেন।এই জিয়ানগরের উপজেলা চেয়ারম্যান ছিলেন মাসুদ সাঈদী। তিনি বলেন, ‘২০০২ সালের ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঐকান্তিক চেষ্টা ও পরিকল্পনায় মাত্র ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘জিয়ানগর’ উপজেলা। আল্লামা সাঈদীর আমন্ত্রণে জিয়ানগর উপজেলা উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০০২ সালে উপজেলাটি উদ্বোধন হওয়ার পর থেকে ২০০৬ সালে এমপির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়কালে জিয়ানগর উপজেলার সকল অবকাঠামোগত উন্নয়ন আল্লামা সাঈদীর হাত ধরেই হয়েছে।’ মাসুদ সাঈদী বলেন, ২০০৯ সালে ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আরোহন করে। এরপর আল্লামা…
এ বছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এ অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন।সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ, বিজিবি, র্যাব, ডিএমপি, কোস্ট গার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত…
শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির দফতর সেলের সমন্বয়ক মনিরা শারমিন স্বাক্ষরিত সাংগঠনিক এক আদেশের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে বলা হয়েছে, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি হওয়ায় সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আহ্বায়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে তাকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে, গত ১৪ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দলবল নিয়ে রাজধানীর ডিআইটি রোডের যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে যান অভিযুক্ত মামুন রশিদ রতন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বদরুল আলমকে হুমকি দিয়ে জোরপূর্বক ওই প্রতিষ্ঠানের বর্তমান সিইও ড. বিশ্বজিৎ…
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৩ ফেব্রারুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু। তিনি বলেন, সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সিরাজগঞ্জে একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। উল্লেখ্য, ডা. আব্দুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী আজহারুল ইসলাম শুভ্রর প্রথম কাব্যগ্রন্থ “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি বইমেলার বেহুলা বাংলা প্রকাশনীর ২৩৪-২৩৫ নম্বর স্টলে পাওয়া যাবে৷ “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” বইটিতে জুলাই অভ্যুত্থান, প্রেম, দ্রোহ, মাটি ও মানুষের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। তরুণ পাঠকদের জন্য এটি এক আবেগময় ও চিন্তাশীল পাঠ্য হতে পারে বলে লেখক জানিয়েছেন। নতুন বই প্রকাশের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুভ্র সংবাদ কর্মীদের বলেন, “বিমর্ষ দুঃখের মতো ব্যথিত” আমার লেখা প্রথম কাব্যগ্রন্থ। জীবনের গভীর বেদনা, দ্রোহ, প্রেম এবং বিষণ্নতা যখন আমাকে আচ্ছন্ন করেছিল, তখনই এই কবিতাগুলো লিখতে শুরু করি।…
(নোয়াখালী-প্রতিনিধি-মোহাম্মদ শহিদ) নোয়াখালী জেলা কবির হাট উপজেলায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালু হয়। আজ সকাল ১১ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয়ের কবির হাট উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমন্বয় কমিটির সভায় কবিরহাট উপজেলা সহকারী (ভূমি) নিগার সুলতানার সভাপতিত্বে ও কবির হাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:মোস্তফা কামালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া, বীর মুক্তি যুদ্ধো, এনামুল হক, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল, কবির হাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক …
ভোলা প্রতিনিধি॥ পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানে ভোলার চরফ্যাশনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চরফ্যাশ থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন সভার প্রধান অতিথি পুলিশ সুপার মো.শরিফুল হক। এসময় চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল মো: মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.শরিফুল হক বলেন, মাদক,চাঁদাবাজীসহ কোন অপরাধের…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের (নবি) উপাচার্য(ভিসি)প্রফেসর ড. হাছানাত আলী বলেছেন, আমার কাছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অনুমোদন। একাধিকবার ইউজিসিতে যোগাযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না। রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নওগাঁ জেলা প্রেস ক্লাবে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভিসি বলেন, গত বছর ৭ অক্টোবর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে (নবি) যোগদানের পর থেকে অনেক সমস্যার সম্মুখীন হই। একে একে সব সমস্যা সমাধান করে একাডেমিক কার্যক্রম চালুর জোর প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, জায়গা নির্ধারণ, বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরুর জন্য বহুতল ভবন নির্ধারণ করা হয়েছে। ক্লাশ শুরুর অপেক্ষায় নওগাঁ বিশ্ববিদ্যালয়। সরকার বাহাদুরের…
-মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৩ জন শিক্ষক পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে ১৬ জন সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক এবং সাতজন সরাসরি অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে চিঠির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিষয়টি জানায়। সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবু বকর সিদ্দিকী, পদার্থবিজ্ঞান বিভাগের ড. মো. দিদারুল ইসলাম ভূঁঞা ও ড. ওবায়দুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের ড. মো. নাজমুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের ড. আব্দুল গাফ্ফার খান, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের মোহাম্মদ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চলতি বোরো মৌসুমেও বোরো আবাদ হয়েছে ৪০ শতাংশ। প্রচন্ড সেচ সংকটে কৃষি এলাকার কৃষকরা বোরো আবাদ নিয়ে শঙ্কিত। নিম্নাঞ্চলের যেসব স্থানে প্রতি বছর বোরো আবাদ হয়েছে সেসব স্থানেও সেচ সংকট দেখা দিয়েছে। ফলে বোরো আবাদি জমি নিয়েও কৃষকরা বিপাকে পড়েছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর ৫১২২ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৪০ শতাংশ জমিতে বোরো আবাদ হয়েছে। তবে সেচ সঙ্কটের কারনে বোরো আবাদ কিছুটা ব্যাহত হচ্ছে।কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় ধলাই, লাঘাটা নদীসহ পাহাড়ি ছড়াসমুহেও পর্যাপ্ত পানি নেই। বিভিন্ন স্থানে ক্রস বাঁধ কিংবা ব্লুইসগেট দিয়ে…
মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আবুল হোসেন জমাদ্দার ওরফে ফুয়াদ (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওই নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আবুল হোসেন জমাদ্দার কাকচিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কাকচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত হালিম জমাদ্দারের ছেলে। পারিবারিক বিরোধের জেরে স্থানীয় গোলাম মাওলা জমাদ্দারসহ (২৫) সাত থেকে আটজন দেশি অস্ত্র দিয়ে তাঁকে কোপান বলে অভিযোগ স্বজনদের। আবুলের স্ত্রী শিউলি বেগম বলেন, আজ আসরের নামাজের কিছুক্ষণ আগে তাঁর স্বামীর ফোনে একটি কল আসে। তখন অপর প্রান্ত থেকে উত্তেজিত কণ্ঠে তাঁকে দেখে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভূমিদস্যু, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার সন্ত্রাসী সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। সোমবার (৩ ফেব্রয়ারী) দুপুরের দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবরোধ করে মানববন্ধন করেন সাঘাটা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনগণ। এসময় অভিযুক্ত ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বিরুদ্ধে এবং সহযোগীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এদিকে,মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আলমগীর হোসেন, ইউপি সদস্য গোলাম ব্যাপারি, সাবেক ইউপি সদস্য সফর আলী, জাহিদ হোসেন, জুয়েল রানা, সোহাগ মিয়াসহ…
