গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী – সাদুল্লাপুর আসনের সাবেক এমপি এ্যাড: উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, এমপির ছোট ভাই উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল,ছোট ভাই কল্লোল,ভগ্নিপতি সেকেন্দার হাজি ও উপজেলার দূর্গাপুর গ্রামের রাসেল মিয়াসহ এজাহার নামীয় ৫৬ জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারী) পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ বাদি হয়ে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। যাহার মামলা নং ০৪, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংববাদিকদের বলেন, সাবেক এমপি স্মৃতিসহ এজাহার নামীয় ৫৬ জন ও অজ্ঞাত আরো বেশ কিছু আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version