Author: Niloy Roy

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ৯ দফায় ছাত্রশিবিরের কী ভূমিকা ছিল ছিল, সেটি পরিষ্কার করেছেন সমন্বয়ক আব্দুল কাদের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লেখেন, ‘নয় দফা দেওয়ার সময় শিবিরের তৎকালীন ঢাবি সেক্রেটারির সাথে ঘণ্টা দুয়েকের মতো আলাপ-আলোচনা হয়, অনেক বিষয়ে তর্ক-বিতর্ক শেষে ফাইনাল করা হয় এবং ওই দিন রাত ১২টা পর্যন্ত সব সাংবাদিককে আমি ম্যাসেজ করে, ফোন দিয়ে ৯ দফা পৌঁছে দিছি। আমার কাছে ক্যাম্পাসের সব সাংবাদিকের নম্বর ছিল, সবার কাছে পৌঁছে দিছি। তিনি লেখেন, ‘ইন্টারনেট ডাউন করে দেওয়ার কারণে সিম থেকেও ম্যাসেজ ডেলিভারি হতো না, এক দফা এক দফা করে পাঠিয়েছি, ফোন দিয়ে আমি মুখে দফাগুলো…

আরও পড়ুন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অভিযানে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের ইসমাইল হোসেন স্বপন মন্ডল ( ৪২) ও এরশাদ হোসেন (৪০) নামে দুই জন নেতাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ । সোমবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পৌর এলাকার পশ্চিম নামাপাড়ার গ্রামের মৃত খোরশেদ আলী মন্ডলের ছেলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন স্বপন ও পৌর এলাকার নয়াপাড়া গ্রামের নিয়ামত আলীর ছেলে এরশাদ হোসেন সে উপজেলা আওয়ামীলীগ নয়াপাড়া মোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার…

আরও পড়ুন

আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি স্বাস্থ্য সহকারী যে কারনে টিকা দেওয়া হয়নি ওই এলাকার শিশুদের। ফলে হাসপাতালেই ফিরে এসেছে সব টিকার সরঞ্জাম। এমনি ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে। সেখানের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। তবে তার দাবী সেখানের দায়িত্ব থাকার বিষয়টি তার জানা নেই।  খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসাম্মৎ জেবুন্নেসার এক লিখিত অফিস আদেশে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) এর দায়িত্ব বাতিল করে গাঁওকান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয় মো. হযরত আলীকে।…

আরও পড়ুন

অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলায় গ্রেপ্তার হয়েছেন মরিশাসের সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দ জগুনাথ। দেশটির রাষ্ট্রায়ত্ত আর্থিক অপরাধসংক্রান্ত কমিশন (এফসিসি) গতকাল রোববার এ কথা জানায়। খবর রয়টার্সের এফসিসির মুখপাত্র ইব্রাহিম রোসায়ি সাংবাদিকদের বলেন, প্রাভিন্দ জগুনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মরিশাসের মধ্যাঞ্চলের মোকা ডিস্ট্রিক্টের মোকা ডিটেনশন সেন্টারে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাভিন্দ জগুনাথের বাসভবনসহ বেশ কিছু জায়গায় তল্লাশি চালান এফসিসির গোয়েন্দারা। সংস্থাটি জানিয়েছে, এসব তল্লাশি অভিযানে ১১ কোটি ৪০ লাখ মরিশাস রুপি বা ২৪ লাখ ডলার জব্দ করা হয়েছে। এরপরই সাবেক প্রধানমন্ত্রী প্রাভিন্দকে গ্রেপ্তারের কথা জানা গেল। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী রৌফ গুলবুল গতকাল সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে আপাতত অর্থ…

আরও পড়ুন

কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলা (২৭)-কে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।গ্রেপ্তারকৃত দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদচ গ্রামের দুলাল হোসেনের কন্যা। পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে চলে যান। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ…

আরও পড়ুন

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ ও গাজীপুরের নিদ্দিষ্ট শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। আগামী ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করা যাবে।গতকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ১৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে টাকার নতুন নোট বিনিময় করা হবে। ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে ৫, ২০ ‍ও ৫০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট প্রতিটি এক প্যাকেট করে বিনিময় করা হবে। একই…

আরও পড়ুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের দুর্লভ খনিজ সম্পদের ৫০ শতাংশ মালিকানা দাবি করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাবটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে পেশ করা হয়েছে।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এনবিসি’র এক প্রতিবেদনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে। এটি একটি নতুন চুক্তি যেখানে বলা হচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হলে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন করতে পারে। তবে, যুক্তরাষ্ট্র সরাসরি অর্থ পরিশোধের পরিবর্তে এই মালিকানা চুক্তিটিকে যুদ্ধকালীন সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রতিদান হিসেবে দেখছে। অর্থাৎ, ট্রাম্প প্রশাসন কিয়েভের কাছ থেকে গুরুত্বপূর্ণ খনিজসহ প্রাকৃতিক সম্পদ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের জ্বালানি আমদানি করতে উৎসাহিত করা…

আরও পড়ুন

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।এর আগে, গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানী ইস্কাটন এলাকা থেকেই ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা (৫০) ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয়…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে। এখন রাষ্ট্র পুনর্গঠন করার দায়িত্ব আমাদের। আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে সেজন্য আমাদের কাজ করতে হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বেলা দেড়টার দিকে এ প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা। আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনে শিশু ও মেয়েদের উপর মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে সেশনের আয়োজন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) একদল তরুণ শিক্ষার্থী। ১৬ ফেব্রুয়ারি(রবিবার) এই সেশনের আয়োজন করা হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে মানসিক স্বাস্থ্যের অনেক প্রভাব পড়ে,  বিশেষ করে এই প্রভাবটি আরো বেশী দেখা যায় শিশু এবং মেয়েদের। দুমকি নাসিমা কেরামত আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই সেশন এর আয়োজন করা হয়। উক্ত সেশনে সার্বিক সহযোগিতায় ছিল স্কুল অফ আর্থ এন্ড এনভাইরনমেন্ট (এসইই)। সেশনের প্রথম দিকে জলবায়ুর পরিবর্তন, এর ঝুঁকি এবং প্রতিকারের উপায় নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়। এরপর একটি কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বাবার হাতে খুন হয়েছে ৭ বছরের মাহিদ নামে এক শিশু। ঘটনার পর শিশুর বাবা খোাকন মিয়া ও দাদি হাওয়া বেগম নিজ ঘরে লাশ রেখে সটকে পড়ে। রবিবার (১৬ই ফেব্রুয়ারি)সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশু খুনের ঘটনায় পুরো গ্রাম, এলাকা জুড়ে শোকাহত মানুষের আর্তনাদ। মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, ওই ঘটনায় সদর উপজেলার জেলগেট এলাকা থেকে খোকন মিয়াকে অভিযানে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, খোকন মিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত এলাকায় মাদক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে “শহীদ সাজিদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশ নিয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের পোগজ স্কুলের মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ বলেন, “শহীদ সাজিদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্মিলিত চেতনা গড়ে তোলার এক অসাধারণ…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটিতে লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে আহ্বায়ক, একেএম হারুন অর রশিদকে যুগ্ম আহ্বায়ক ও আমিরুল ইসলাম ভূঁইয়া মনি’কে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ.কে.এম হারুন অর-রশীদ, আহসান পারভেজ,  শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ ঘড়ির কাটায় দুপুর ১টা। কটিয়াদী সরকারি কলেজ চত্বরে মেতে ছিলাম চায়ের আড্ডায়। হঠাৎই কানে ভেসে এলো একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি।চোখ তুলে তাকাতেই দৃষ্টিগোচর হলো পায়ে হেটে চলেছে এক মধ্যবয়সী লোক। যার সাইকেলের হাতল ও পেছনের সিটে থরে থরে সাজানো লাল-সবুজের জাতীয় পতাকা। লোকটির সঙ্গে আলাপচারিতায় জানা গেল তিনি কটিয়াদী সাব-রেজিষ্ট্রি অফিসের নৈশ্যপ্রহরি আব্দুল কাদির। দীর্ঘ ৩০ বছর ধরে ফেরি করে পতাকা বিক্রি করছেন উপজেলার অলিগলি ও পথে প্রান্তরে। তিনি বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাট-বাজারে পতাকা বিক্রি করে থাকেন। অন্য অনেক পেশার সুযোগ থাকলেও দেশ প্রেমের টানেই তার এই পেশাকে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ধাপেরহাট ইউনিয়নের সাবেক ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (২৯) হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ২৭ জন ও আরও ২০-২২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নামীয় আসামিদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী রয়েছে। শুক্রবার(১৪ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর থানায় এই মামলাটি দায়ের করেন- নিহত আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুল মান্নান মন্ডল। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ধাপেরহাট বন্দরের মহাসড়কে আব্দুল্লাহ আল মামুনকে আসামিরা পিটিয়ে হত্যা করেছে বলে বাদি আব্দুল মান্নান মন্ডলের অভিযোগ। নিহত আব্দুল্লাহ আল মামুন ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে বলে জানা যায়,…

আরও পড়ুন

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার(১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করে তারা। বিভাগের শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উৎসবে শিক্ষার্থীরা ইবির ডায়না চত্ত্বরকে গ্রাম বাংলার ঐতিহ্যে সাজিয়ে…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরন উপলক্ষে নওগাঁয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় সদর উপজেলার পরিষদ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল কাদের রাসেল ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শ্রী অমিয় কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার মাহমুদ ও জামিল হোসেন মোরসালিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মামুন বিন ইসলাম দোহা। সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁয় সাত দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। একুশের ভোরে আমি আজো পাই নতুন প্রত্যয় স্লোগানে শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে নওগাঁ কৃষ্ণধন (কেডি) সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করেছে।  আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে শতকন্ঠে কালজয়ী ভাষার গান ও সুরনন্দন সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় দেশের গান ও উচ্চারণ পাঠশালার শিক্ষার্থীদের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠিত হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী জানান, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের প্রকাশনা ও বই…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁ পৌরসভায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনী নওগাঁ – ৬ আসনের বিএনপির প্রার্থী মো: জাহিদুল ইসলাম ধলু। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে শহরের নওজোয়ান মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ বায়েজিদ হোসেন পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, এনামুল হক পাতিসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি- বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার মধ্যবাজারে অবস্থান নিয়ে একটি পথসভার আয়োজন করেন। উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মাইনুল ইসলাম,…

আরও পড়ুন