Author: Niloy Roy

টাংগাইল প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা বিএনপি,নাগরপুর উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) দ্বীপ ভৌমিক ,কৃষি কর্মকর্তা মোঃরাশেদুল ইসলাম , নাগরপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ…

আরও পড়ুন

জসিম উদ্দীন, নেত্রকোণা প্রতিনিধি নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদায় অমর ২১ শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনারে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এরপর পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তর, এক মুক্তিযোদ্ধা ও অন্যান্য প্রতিষ্ঠান, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আইনশৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মুল ফটক থেকে কানায় কানায় ভরে যায়। এছাড়াও সড়কে আলপনা আঁকা সহ সকল সৌন্দর্য বর্ধন কর্মসূচী করা হয়।

আরও পড়ুন

ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

আরও পড়ুন

ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নানা আয়োজনে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২.০১ মিনিটে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়, সকালে উপজেলা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, ও শহীদ দিবসের কালো পতাকা উত্তোলন করা হয়৷ পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি খায়রুল কবীর, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান মোতালিব, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজিদুর রহমান, উপজেলা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথ্বমপাশার সঙ্গে হাজীপুর ও শরীফপুর ইউনিয়নের যোগাযোগ স্থাপনের লক্ষে মনু নদে নির্মাণ করা হয় ২৩২ মিটার দৈর্ঘ্যের সেতুটি। তবে এতে ব্যয় হয় ৩২ কোটি টাকা। ২০২১ সালের জুনে নির্মাণকাজ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় চালু হয়নি এই সেতুটি। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে সেতুর অবকাঠামোটি। সরে গেছে পিলারের নিচের মাটি। এভাবে চলতে থাকলে উদ্বোধনের আগেই সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টরা বলছেন, জমি অধিগ্রহণ জটিলতার কারণে চার বছরেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। এ কারণে স্থানীয় লোকজন সেতুর সুফল ভোগ করতে পাচ্ছে না। সেতুসংলগ্ন স্থানে অবৈধভাবে বালি উত্তোলন…

আরও পড়ুন

জবি কন্ট্রিবিউটর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০-২১ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই সেশনের আইন বিভাগের শিক্ষার্থী শামসুল আলম মারুফ। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত সংগঠনের ১৩তম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার এবং সংগঠনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বাসদ (মার্কসবাদী)-এর…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলার থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফুলছড়ি উপজেলা প্রশাসন, ফুলছড়ি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। সূর্যদ্বয়ের সাথে সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শিক্ষা প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস…

আরও পড়ুন

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভাষা শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে।   শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে নিরবতা পালনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকালে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলা ও কুয়েটের উপাচার্যের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় ‘স্বৈরাচার রাজাকার মিলেমিশে একাকার’, ‘রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না’, ‘ভিসির ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই’ সহ নানা শ্লোগান দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ পরবর্তী সমাবেশে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল অন্যায়ের সাথে আপোষ করেনি। শত শত নেতাকর্মীর লাশ নিয়ে ঘুরেছে।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ৪০ লক্ষ টাকা সমমান মূল্যের দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাসিমনগর এলাকায় এ জমি উদ্ধারোভিজান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। পরে ওই জমিতে সরকারের নামে প্রদর্শনকৃত সাইনবোর্ড টানানো হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার কাসিমনগর মৌজায় ২০ একরের ওই ভূমি এস এ এবং আর এস রেকর্ডে সরকারের নামে রেকর্ডভুক্ত থাকার পরেও দীর্ঘদিন যাবত জমিটি বিভিন্ন ব্যক্তি দখল করে ভোগ করে আসছিলেন। এমন অভিযান অব্যাহত থাকবে ।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষন মামলায় অভিযুক্ত আসামি আবুল কালাম (১৯) কে আটক করেছে থানা পুলিশ। কুলাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ০৯(০২)২৫/ ২০০০(সংশোধনী/০৩) একটি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি আবুল কালাম উপজেলার টিলাগাও ইউনিয়নের লংলা খাস এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে। কুলাউড়া থানার ওসি মোঃ গোলাম আপছার জানান, অপারেশন “ডেভিল হান্টের” অংশ হিসেবে ধর্ষণ মামলার এজাহারভুক্ত এ আসামিকে গ্রেপ্তার করে ওইদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা ভাষার বিকাশ, উপনিবেশিক প্রভাব ও বিউপনিবেশায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)-এর আয়োজনে কলা ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কক্ষে ‘বাংলা ভাষা বিকাশের ধারা ও বিউপনিবেশায়ন’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, চিন্তক ও কবি মুসা আল-হাফিজ। বাংলা ভাষার ঐতিহাসিক বিকাশ ও বিভিন্ন উপনিবেশিক শক্তির প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, “ইংরেজ, ফরাসি, ডেনিশ ও আর্যরা উপনিবেশিক শাসনের সুবিধার্থে নিজেদের ভাষা প্রচার করেছিল। আমাদের ভাষা ও সংস্কৃতিকে ধ্বংসের জন্য হীনমন্যতায় নিপতিত করার চেষ্টা করেছিল। কিন্তু বাংলা ভাষা তার শক্তিশালী ঐতিহ্য ও বৈশিষ্ট্যের কারণে…

আরও পড়ুন

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস ও মেডিসিন বিষয়ক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও এ ক্যাম্পের আয়োজন করে। ডা, শ্রীকান্ত রায়, ডায়াবেটিস বিশেষজ্ঞ পীরগঞ্জ  ডায়াবেটিস হাসপাতাল ও ইএসডিও কমিউনিটি এন্ড শিশু হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ডাঃ তন্ময়ী ঘোষ চিকিৎসা সেবা প্রদান করেন।  এসময় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, স্বাস্থ্য কর্মকর্তা হেলাল উদ্দিন, ইউপি সদস্য বেলাল ইসলাম, উপজেলা সমন্বয়কারী আজিজুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আওয়ামী লীগ সরকারের সময় বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ কথা বলেন। মোখলেস উর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তারা এই ৩ সময়ের রিটার্নিং অফিসারদের সহযোগিতায় এই সরকার তিন মেয়াদে থাকার কারণে আজকে আমারা এ দুরবস্থায় পড়েছি। তারা (ওই সময়ের ডিসিরা) অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোন একজন ডিসিও বলেনি…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সুইট বাংলাদেশ, বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল। সুইট সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসাদুল্লাহর সভাপতি এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারি প্রমুখ। দিনব্যাপী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের মতো করে গান, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। ব্র্যাকের উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋনদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ব্র্যাংক অফিস মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক গাইবান্ধা জেলা সমন্বয়ক মোশাররফ হোসেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক আসামা উল হুসনা, পলাশবারী এড়িয়া ম্যানেজার আবুল হোসেন। অনুষ্টানটি পরিচালনা করেন ব্র‍্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এসোসিয়েট অফিসার ফরিদুজ্জামান সোহাগ।

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত একটি সফল অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে লুট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের মালামাল গ্রেফতারকরে । উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারী, ২টি চোরাই পিকআপ,৪৪টি অক্সিজেন সিলিন্ডার,১১০টি গ্যাস সিলিন্ডার ও ট্রাকও মিনি ট্রাকের টায়ার। ্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালাকেটে ও গ্রীল ভেঙ্গে এক দু:সাহসিক ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দলের সদস্যরা ট্রাক ভরে দোকানের সব ব্যাটারী,যন্ত্রাংশ ও টায়ার লুট করে নিয়ে যায়।ইতিপূর্বে যশোরের একটি টায়ারের দোকানে ও একটি…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ পরিবেশের ছাড়পত্র না থাকায় ও ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নে এসকেবি ব্রিকস্ নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু। এ সময় পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসকেবি ব্রিকস্ নামের এই ইটভাটার ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ধারা ৪…

আরও পড়ুন

মনিরুজ্জামান খান গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ এক পুলিশের এএসআইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৮ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যার আগে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত,পুলিশের সহকারী উপ-পরিদর্শকের (এএআই) মোঃ আনিসুর রহমান (৪০)। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় কর্মরত ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ে ডাচ-বাংলা ব্যাংকের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে ৯…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী পুষ্টি সচেতনতা ও শিখন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ‘নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ’ প্রকল্পের আওতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল মেলার উদ্বোধন করেন। এসকেএস ফাউন্ডেশন পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ…

আরও পড়ুন