রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরে বৃক্ষকে সুরক্ষা ও পরিবেশের অবক্ষয় রোধে গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি ২০২৫ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ভাওয়াল রাজবাড়ী চত্বরে গাজীপুর জেলা প্রশাসন ও ঢাক বন বিভাগের উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেরেক অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরিফিন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বসিরুল আল মামুন,সহকারি বন সংরক্ষক শামসুল আরিফিন, রাজেন্দ্রপুর রেঞ্জের (এসিএফ)কর্মকর্তা নাসিমা আক্তার,শ্রীপুর রেঞ্জের কর্মকর্তা মোখলেছুর রহমান,কাচিঘাটা রেঞ্জের কর্মকর্তা শাহজাহান মিয়া, কালিয়াকৈর রেঞ্চের কর্মকর্তা শাকিল আহমেদ,রাজেন্দ্রপুর পূর্ব…
Author: Niloy Roy
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পুং মসুয়া গ্রামে শামীম আহমেদ পারভেজ এর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার শামীম আহমেদ পারভেজ এর উদ্যোগে এবং সবার সাথী যুব ও ব্লাড ডোনার ক্লাবের সার্বিক তত্বাবধানে বিনামূল্যে রোগী দেখেন কামারকোনা ভূঁইয়া বাড়ি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা,কটিয়াদী শারমিন ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার, এমবিবিএস (ঢাকা)ডা: শামীম মিয়া। সকাল ৮ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন,গাইনি,শিশু,কিডনি, সার্জারি,ইউরোলজি,অর্থোপেডিক,নাক,কান,গলা,ডায়াবেটিসসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক শতাধিক সাধারণ মানুষ ও রোগীরা ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের ডাক্তারগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়, আগত রোগীদের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়, ফ্রি ডায়াবেটিস…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি তুলে প্রতিবাদ জানানো হয়েছে। ২৬ ফেব্রুয়ারী (বুধবার) ১২ টায় উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাঙ্গনে নারী-পুরুষ, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আটপাড়া উপজেলা সদর হয়ে প্রধান সড়ক ধরে চলে এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান নেয়। হাতে ছিলো বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, যেখানে লেখা ছিলো— “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই!”, “নারী মুক্তির সংগ্রাম চলবে!” এবং “অপরাধীদের বিচার হোক দ্রুত!”। তাদের…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরে জাতীয় দৈনিক পত্র-পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশসহ সাময়িক ভাবে বেতন বন্ধ রাখে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। তবে এবার সেই স্বাস্থ্য সহকারী নিজের সুবিধা মতো বদলির আবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ফরওয়ার্ডিং/সুপারিশ করার গুঞ্জন উঠেছে। এ নিয়ে চলছে নানান সমালোচনাও। এর আগে গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে আশপাশের এলাকার শিশুদের টিকা…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “জগতের কল্যাণতরে, আকুন্ঠ বিষপানে হয়েছিলে নীলকন্ঠ চিরতরে। তাই তো ত্রিভুবনে, তোমারই আরাধনা করে।” শিব’ শব্দের অর্থ হল কল্যাণকারী অর্থাৎ যিনি জগতের কল্যান করেন। পৌরাণিক তথ্যমতে ভবগান শিব মানব জগতের পাশাপাশি, ভুত-প্রেত, পশু-পাখি দ্বারা পূজিত হন। আর তাই তিনি দেবাদিদেব মহাদেব নামে পরিচিত। শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে ভগবান শিবই জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে ইনিই ‘ঈশান’ নামে পরিচিত। হিন্দুদের মধ্যে যারা শিবের উপাসনা করেন তাদের বলা হয় শৈব।এই শৈব্য সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান হচ্ছে মহাশিবরাত্রি বা শিবরাত্রি । মহাশিবরাত্রি সাধারণত ইংরাজী মাসের ফেব্রুয়ারি বা মার্চ এ অনুষ্ঠিত হয়ে থাকে।ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবলীগ নেতার দখলে থাকা সরকারী রাস্তা দীর্ঘ এক যুগ পর উদ্ধার করলো প্রশাসন। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকায় ওই রাস্তাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন। প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। বর্তমানে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচলসহ স্থানীয় লোকজন যাতায়াত করছেন। জানাযায়, কুলাউড়ার ব্রাহ্মণবাজার -ভাটেরা- ফেঞ্চুগঞ্জ সড়কের পশ্চিমমুখি সিংগুর গ্রিজিং, নয়াবাগান ও সিংগুর পুঞ্জির লোকজনের যাতায়াতের সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে দখলে রাখেন বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ভিতর বিছানার উপর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকায় ভুলু কুর্মি নামের এক ব্যক্তির ঘরের ভেতর একটি ঘরগিন্নি সাপ দেখার পর বিষাক্ত ভেবে বাড়ীর মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে সাপটি উদ্ধার করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সরেজমিন উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। স্বপন দেব সজল জানান, উদ্ধারকৃত সাপটি বিষমুক্ত প্রজাতির ঘরগিন্নি সাপটি। বাড়ীর লোকজন বিষাক্ত সাপ মনে করেও সাপটিকে আঘাত না করে আমাদের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানান…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমীক ভবনের ৭২১নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। সেমিনারে অতিথি হিসেবে আরও ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর রাজবাড়ী মাঠে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পতিত স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচার সহ গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। দুপুরের আগেই গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশ স্হলে আসতে শুরু করেন স্হানীয় বিএনপির নেতা কর্মীরা।সমাবেশ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে একেএম হারুন অর রশিদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হায়দার আলী নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮শ ৭৩ জন ভোটারের মধ্যে ৮শ ২৬ জন ভোট প্রদান করেন। চারটি পদের ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। তন্মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৬ জন, সংগঠনিক ৫ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে একেএম হারুন অর রশিদ (ঘোড়া) প্রতীক নিয়ে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ শামছুল…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বামইন স্কুল ও কলেজে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকারিয়া আলম, যুগ্ম সাধারণ-সম্পাদক হাফিজুর রহমান আকাশ, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহব্বায়ক সালাউদ্দীন গাজী, সদস্য সচিব আনজুম হোসেন পাভেল সহ উপজেলা এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, কোনো জাতি সত্যিকারভাবে উন্নত হতে পারে না, যদি তার নৈতিক ভিত্তি দুর্বল হয়। আজ ঢাকার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্রাক এর ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করেন, গ্র্যাজুয়েটরা সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবেন। শিক্ষা উপদেষ্টা বলেন, আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ক্যারিয়ার নিয়ে ভাবে না সমাজের ভালো কিছুর জন্যও এগিয়ে আসে। তিনি বলেন, পেশা বেছে নেওয়ার সময় শুধু অর্থ বা…
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): মালদ্বীপে বসবাসরত বৈধ কাগজপত্র নেই এমন বাংলাদেশিদের বৈধ কাগজপত্র প্রদানের বিষয়টি সক্রিয় বিবেচনার জন্য সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি মালদ্বীপে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানান। আজ মঙ্গলবার মালদ্বীপের হাই কমিশনার শিউনীন রশিদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বর্তমানে মালদ্বীপে বাংলাদেশি অভিবাসীরা মূলত পর্যটন ও মৎস্য শিল্পে কর্মরত রয়েছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি চিকিৎসকও মালদ্বীপে কর্মরত আছেন। মালদ্বীপের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেলে অধ্যয়ন করছে। প্রধান উপদেষ্টা…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ২টায় উপজেলা সদরে উপজেলা প্রশাসন বিদ্যা নিকেতনের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ, সিনিয়র সহকারী শিক্ষক নুরুল হক, শফিকুল ইসলাম, আমির খসরু স্বপন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: আল্লাহ্ ও রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং সাজ্জাদুর রহমান কে দ্রুত গ্রেফতার করে বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালের দিকে শহরের মুক্তির মোড়ে হেফাজত ইসলাম বাংলাদেশ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহতারাম আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আহমাদুল হক, সাধারণ সম্পাদক শায়খূল হাদীস মাওলানা রেদওয়ানুল্লাহ , সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাশেমী, প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ সোবহান, সদস্য মাওলানা আবুল কালাম আজাদসহ প্রমুখ।
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর এলাকার নারীদের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র কার্যকর ব্যবস্থাপনা ও নির্মাণের দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ফজলুপুর চরে প্রায় ২০০ শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে গণজমায়েত করেছেন। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নারী দলের সদস্য সাজেদা বেগম বলেন, “প্রতিবার বন্যা এলেই আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বাড়ির চারপাশে ও ঘরে পানি থাকায় টিনের চালায় আশ্রায় নিতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের বিপাকে পরতে হয়। তাই আমরা নারী ও কিশোরীদের জন্য উপযোগী নিরাপদ…
রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরের টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর-এর উদ্যোগে দেশব্যাপী খুন, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি সহ সব অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন। মিছিলে অংশ গ্রহণ কারীরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের দ্রুত ও সঠিক বিচার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি মানসিক চিত্ত বিনোদনের জন্য কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি ছুটি নিয়ে প্রকৃতির স্পর্শে যাওয়ার এক অসাধারণ পরিকল্পনা বাস্তবে রূপ দিয়ে ফিচার হান্টিং ট্যুর ও নবীন সাংবাদিক বরণের আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। শনিবার (১লা ফেব্রুয়ারী) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ‘ফিচার হান্টিং ট্যুর ও নবীন সাংবাদিক বরণ-২০২৫’ ইভেন্টের অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম বনভূমি ভাওয়ালের জাতীয় উদ্যান ভ্রমণ করে সংগঠনটি। শীতাচ্ছন্ন ও হালকা কুয়াশার বুক চিরে প্রায় ২০জন সদস্যকে সঙ্গে নিয়ে ত্রিশাল থেকে যাত্রা শুরু হয় ভ্রমণটির উদ্দেশ্যে। বনভূমি সংক্রান্ত এলাকা হওয়ায় শীতের প্রকোপ যেন বাড়তেই থাকে যতই গাজীপুরের…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ক্যাম্পাসের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম’র সভাপতিত্বে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি জগৎবন্ধু মন্ডল। আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিক, ফুলছড়ি থানার সাব ইন্সপেক্টর আব্দুর মান্নান, উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিষ্ঠাতা সদস্য মহহেবুল্লাহ সরকার (ছকু), সাবেক প্রতিষ্ঠাতা সদস্য…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: “তরুণদের দেশ গড়ার অঙ্গিকার, জনসেবায় স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ফুলছড়ি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আঁখি সরকার, উপজেলা প্রকৌশলী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা…
