উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা কমিটির নির্বাচনে একেএম হারুন অর রশিদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হায়দার আলী নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২১ বছর পর মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৮শ ৭৩ জন ভোটারের মধ্যে ৮শ ২৬ জন ভোট প্রদান করেন। চারটি পদের ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।

তন্মধ্যে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৬ জন, সংগঠনিক ৫ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে একেএম হারুন অর রশিদ (ঘোড়া) প্রতীক নিয়ে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোঃ শামছুল ইসলাম ভুঁইয়া (ছাতা) প্রতীকে ৩০২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হায়দার আলী (তালা) প্রতীকে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি লুৎফুল কবীর লিন্টু (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ (চশমা) প্রতীকে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি জহিরুল ইসলাম সুমন (চাকা) প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম (মাছ) প্রতীকে ৫১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্ধন্দ্বি মোহাইমিনুল ইসলাম শিহাব (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ২৯২ ভোট। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version